১৮ মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার দর্শন শাস্ত্রের যা কিছু বিশ্বাসযোগ্য ছিল তার সাথে । আর যে অংশ মাযহাবের সাথে সম্পৃক্ত ছিল অর্থাৎ আল্লাহর গুণাবলী তাও বিশ্বাসের ভিত্তিতে নয়। ইমামদের প্রতি অন্ধভাবে যে দলটি বিশ্বাস পোষণ করত সমসাময়িক ভাবে সেটি ছিল বাতেনী দল । অথচ সমসাময়িক ইমামদের উপর কিভাবে সম্পূর্ণ বিশ্বাস করা যায়? সুফীবাদ ইমাম গাজ্জালী বলেন- সবশেষে সুফী মতবাদের প্রতি মনোনিবেশ করলাম । হযরত জুনায়েদ বাগদাদী, শিবলী, বায়যীদ বোস্তামী প্রমুখ আওলিয়ায়ে কিরামের বই-পুস্তক পড়লাম। মহাত্বা আবূ তালেব মক্কী (র)-এর “কুতুল কুলুব' ও মহাত্ম হারব মুহাসেবী (র)-এর বইগুলো অধ্যয়ন করলাম । তাতে স্থির সিদ্ধান্তে উপনীত হলাম যে, একমাত্র সুফী মতবাদই যেন আমলের উপর প্রতিষ্ঠিত; শুধু বাহ্যিক জ্ঞান দ্বারা বিশেষ কোন ফল পাওয়া সম্ভব নয়। সঠিত আমলের জন্য প্রয়োজন পরিশ্রম ও ত্যাগ । আমি নিজের আমলের প্রতি লক্ষ্য করে দেখলাম, তা যথার্থ নিষ্ঠা ও খুলুসিয়তের উপর প্রতিষ্ঠিত নয়। মন নাম যশের দিকে আকৃষ্ট হয় অধ্যয়ন-অধ্যাপনার ফলে। অথচ এটি খুলুসিয়তের পরিপন্থী । আমার অন্তরের যখন ত্রিশঙ্কু অবস্থা, তখনই অজানা গন্তব্যের পথে বেরিয়ে পড়লাম । দোদুল্যমান অবস্থায় ছিলাম ৪৪৮ হিজরী থেকে প্রায় ছ'মাস। এই দোদুল্যমানতার ভেতর থেকেই এক সময় কথা বলা থেমে যায়, শিক্ষাদান বন্ধ হয়ে পড়ে, আস্তে আস্তে হজম শক্তি শেষ হয়ে যেতে থাকে । চিকিৎসকরাও এ পরিস্থিতিতে চিকিৎসা নিষ্ষল বলে নিরাশ হয়ে হাত গুটিয়ে নেয় । অবশেষে আমি সফরে বেরিয়ে পড়ার দৃঢ় সংকল্প করি । বাগদাদের আলিম ওলামা ও শাহী কর্তৃপক্ষ এ সংবাদ জানতে পেরে নিতান্ত বিনয়ের সাথে বাধা দান করেন । সবাই দুঃখ করে বলেন, এটা ইসলামেরই দুর্ভাগ্য । এমন কল্যাণ কাজ বন্ধ করা আপনার পক্ষে শরীয়ত অনুযায়ী জায়িয হতে পারে না। সমস্ত আলিম ওলামাই বলছিলেন; কিন্তু আসল বিষয়টি আমি বুঝতে পেরেছিলাম । ফলে সবকিছু ছেড়ে হঠাৎ করে এক 79457 চারি 19 ৬৬৮ ৬/.81171001119.001
— صفحة ١١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.