মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার ১৭ সমাবেশ দেখতে পেলেন বাগদাদে আসার পর । এক পর্যায়ে তিনি তাদের আচার-আচরণ ও শাসন অনুশাসন পর্যবেক্ষণ করতে লাগলেন। শিয়া, পৌত্তলিক, দার্শনীক যুক্তিবাদী প্রভৃতি অসংখ্য মতবাদের সমাবেশ ঘটার কারণে বাগদাদের মুসলিম সমাজেও বহু মতবাদের সূত্রপাত হয়েছিল । বাগ্যুদ্ধের মাধ্যমে বিভিন্ন মতের পপ্তিতরা প্রায়শ নিজ নিজ আকীদা বিশ্বাসের যথার্থতা প্রমাণ করার চেষ্টা করতেন। ইমাম সাহেবের জীবনেও আঘাত হানল এমনি বিভ্রান্তিকর অবস্থা । তার জীবনের গতিপথকেই যেন পরিবর্তিত করে দিল। ইমাম গাজ্জালী রে) এ সম্পর্কে বলেন- “শুরু হতে যেকোন বিষয়কে যাচাই করে দেখা আমার অভ্যাস মাযহাবের প্রতিও আমার প্রাথমিক অটল আস্থা ক্রমায়ে শিথিল হয়ে গেল। শুনে শুনে যেসব বিশ্বাস আমার মানসপটে বাল্যকাল থেকে অঙ্কিত হয়েছিল, ধীরে ধীরে সেগুলো মুছে যেতে লাগল । আমি স্বাধীনভাবে চিন্তা-ভাবনা করতে লাগলাম । মনে হল, এ ধরনের অন্ধ বিশ্বাস তো ইহুদীরাও করে থাকে । সন্দেহ সংশয় থাকতে পারে না প্রকৃত জ্ঞানের মাঝে । যেমন- দশ সংখ্যাটি তিন সংখ্যার চেয়ে বেশী একথা ঞ্ুব সত্য। যদি কোন লোক বলে, তিন দশ.থেকে বেশী এবং তা প্রমাণ করার জন্য বলে যে, আমার হাতের লাঠিকে আমি সাপে পরিণত করতে পারি আর তা করে দেখিয়েও দেয় সে, তাহলে আমি বলব, লাঠি দিয়ে সাপ বানানো সত্যই কঠিন ব্যাপার, কিন্তু তা সত্তেও তিন যে দশ অপেক্ষা বেশী নয় বরং কম সে বিশ্বাস অন্তরে থেকেই যাবে । এ বিশ্বাস কোন সীমা পর্যন্ত যেতে পারে- তখনই আমি ভাবতে লাগলাম । জানতে পারলাম, তা প্রাথমিক এবং ইন্দ্রিয়লন্ধ জ্ঞানমাত্র ৷ জ্ঞান পরিধি বাড়লে ইন্দ্রিয়লন জ্ঞান ও মতবাদের ব্যাপারে আমার সন্দেহ দেখা দিতে লাগল । এমনকি শেষ পর্যন্ত কোন বিষয়েই আমার কোন দৃঢ় বিশ্বাস রইল না। দু'মাস সময় কেটে গেল এ অবস্থায় । আল্লাহর মেহেরবানীতে এ অবস্থা এক সময় অন্তর থেকে অপসারিত হতে লাগল । তবে মাযহাব ংক্রান্ত সংশয় থেকেই গেল । সে সময় বাগদাদে প্রধান দল ছিল চারটি । যুক্তিপন্থী, বাতেনী, দর্শনপন্থী ও সুফীবাদ। আমি প্রত্যেকটি দলের মতবাদ যাচাই করতে লাগলাম । যুক্তিশাস্ত্রের যত কিতাব সবই পড়লাম । কিন্তু তাতে মানসিক পরিতৃপ্তি হল না আমার । মাযহাবের কোন সম্পর্ক নেই [019199999 195 ৮/৬/৬%.81100001178.0017
— পৃষ্ঠা ১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।