ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৮৭ বাদশাহ মুলকারনাইন এর ভ্রমনকালের একটি উগদেশমূলক ঘটনা বর্ণিত আছে, একবার বাদশাহ যুলকারনাইন এক সম্প্রদায়ের কাছে আসিলেন। তাহাদের কাছে দুনিয়ার কোন সম্পদ ছিল না। তাহারা কবর খনন করিত । সকালে এ কবরের কাছে যাইয়া কবর ঝাড়ু দিত এবং উহার পাশে নামায পড়িত। তাহাদের খাদ্য ছিল পশুর ন্যায় শাকসজি। আল্লাহ কুদরতে সবধরনের শাক সজি সেখানে বিদ্যমান ছিল। যুলকার নাইন তাহাদের বাদশাহকে ডাকাইয়া আনার জন্য পাঠাইলে । বাদশাহ বলিল, তাহার কাছে আমার কোন প্রয়োজন নাই । তাহার প্রয়োজন থাকিলে আমার কাছে আসিতে বল। যুলকার নাইন এই কথা শুনিয়া বলিলেন, সে যথার্থ বলিয়াছে।. অতঃপর তিনি নিজেই তাহার কাছে গেলেন এবং বলিলেন, আমি তোমাকে ডাকাইয়া পাঠাইলাম তুমি যাইতে আশ্বীকার করিয়াছ। এখন আমি নিজেই আসিয়াছি। সে বলিল, হ্যা, আপনার কাছে আমার প্রয়োজন থাকিলে অবশ্যই যাইতাম । যুলকার নাইন বলিলেন, কি ব্যাপার তোমাদিগকে যে অবস্থায় দেখিতেছি, এমন অবস্থায় আর কোন সম্প্রদায়কে দেখিতে পাই নাই? সে বলিল, কি অবস্থা ? যুলকারনাইন বলিলেন, তোমরা দুনিয়ার কোন সম্পদ ভোগ করিতেছ না, সোনারূপা ব্যবহার করিতেছ না ? উত্তরে সে বলিল, আমরা সোনা রূপা এই জন্য অপছন্দ করি যে, কাহাকেও ইহা দান করা হইয়াছে সে উহার চাইতে উত্তম জিনিস কামনা করিয়াছে । যুলকারনাইন জিজ্ঞাসা করিলেন,কি ব্যাপার? তোমাদিগকে দেখিতেছি, তোমরা কবর খনন করিয়া রখিয়াছ। সকালে এ কবর পরিস্কার কর. এবং উহার পাশে নামায পড়? উত্তরে বলিল, আমরা ইহা এইজন্য করি যে, কবরের দিকে তাকাই তবে দুনিয়ার প্রতি যদি কোন লোভ হইয়া থাকে তবে উহা আর থাকিবে না। যুলকারনাইন জিজ্ঞাসা করিলেন, তোমরা শুধু শাকসজি খাও, পশুপালন করতঃ উহার গোশত খাওনা কেন এবং উহাকে সাওয়ারী হিসাবে ব্যবহার কর না কেন £ কি ব্যাপার ? উত্তরে সে বলিল, আমরা ইহা চাইনা যে, আমাদের পেট চতুষ্পদ জন্তুর কবর হউক | আমরা দেখিতে পাই যে, যমীনের শাঁক-সজি দ্বারাই আমাদের প্রয়োজন মিটিয়া যায় আর মানুষের জীবন ধারনের জন্য সাধারণ খাবারই যথেষ্ট । কারণ গলদেশ অতিক্রম করার পর সব এক রকম হইয়া যায়। অতঃপর সে যুলকারনাইনের পিছন হইতে একটি মাথার কঙ্কাল হাতে লইয়া যুলকারনাইনকে লক্ষ্য করিয়া বলিল, আপনি কি জানেন এই ব্যক্তি? কে যুলকারনাইন বলিলেন, না আমি জানিনা । সে বলিল, এই ব্যক্তি একজন বাদশাহ ছিল। আল্লাহ তাহাকে রাজত্‌ দান করিয়াছিলেন । কিন্তু সে দুনিয়াতে জুলুম অত্যাচার শুরু করিয়া দেয়। আল্লাহ তায়ালা তাহার উপর মৃত্যুকে চাপাইয়া দেন। তাহার কৃতকর্ম সম্পর্কে আল্লাহ তায়ালা অবগত আছেন। কেয়ামতের দিন উহার সাজা দিবেন। ইহার পর সে আরেকটি মাথার কঙ্কাল হাতে লইয়া বলিল, এই ব্যক্তিকে আপনি চিনেন কি? যুলকারনাইন বলিলেন, না। সে বলিল, সে এক বাদশাহ। পূর্ববর্তী বাদশাহর পরে তাহার আগমন হয়। পূর্ববর্তী বাদশাহর জুলুম অত্যাচার তাহার জানা ছিল, তাই সে মানুষের সহিত বিনয় ও ন্যায় বিচার করে। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।