৮৬ ধন-সম্পদের লোভ ও কৃপনতা আমি জানিনা । হযরত ঈসা (আঃ) এ স্থান হইতে চলিলেন, তাহার সহিত এ ব্যক্তিও চলিল। কিছু দূর যাওয়ার পর একটি হরিনী দেখিতে পাইলেন । হরিনীর সহিত দুইটি নবজাত বাচ্চাও ছিল। হযরত ঈসা (আঃ) তন্মধ্য হইতে একটি বাচ্চাকে ডাকিলেন। বাচ্চাটি তাহার কাছে আসিলে উহা জবেহ করেন এবং ভুনা করতঃ উভয়ই উহার কিছু অংশ খান, অতঃপর বাচ্চাটিকে লক্ষ্য করিয়া বলেন, তুমি আল্লাহর হুকুমে জীবিত হইয়া চলিয়া যাও । বাচ্চাটি উঠিয়া চলিয়া গেল। ইহার পর হযরত ঈসা (আঃ) এ ব্যক্তিকে বলিলেন, যে সত্তা তোমাকে এই নিদর্শন ও অলৌকিক ঘটনা দেখাইয়াছেন, তাহার দোহাই দিয়া জিজ্ঞাসা করিতেছি, রুটিটি কে নিয়াছে বল। সে বলিল, আমি জানি না। অতঃপর হযরত ঈসা (আঃ) তাহাকে লইয়া একটি জলাশয়ের কাছে আসিলেন, পানির উপর দিয়া হাটিয়া গেলেন। জলাশয় পার হওয়ার পর তাহাকে বলিলেন, তোমাকে এ সত্তার দোহাই দিয়া জিজ্ঞাসা করিতেছি যে, তোমাকে এই অলৌকিক ঘটনা দেখাইয়াছেন, তুমি বল রুটিটি কে নিয়াছে। সে বলিল, আমি জানিনা ৷ অতঃপর হযরত ঈসা (আঃ) তাহাকে লইয়া একটি মরু প্রান্তরের দিকে গেলেন এবং কিছু বালি একত্র করতঃ বলিলেন, তুমি আল্লাহর হুকুমে সোনা হইয়া যাও । তৎক্ষনাৎ উহা সোনায় পরিনত হইয়া গেল । হযরত ঈসা (আঃ) উক্ত সোনাকে তিন ভাগে ভাগ করিলেন এবং বলিলেন, একভাগ আমার, এক ভাগ তোমার এবং আরেক ভাগ এ ব্যক্তির যে এই রুটিটি নিয়াছে। তখন সে বলিয়া উঠিল আমিই এ রুটি নিয়াছি। হযরত ঈসা (আঃ) বলিলেন, সম্পূর্ণ সোনাই তোমার, এই বলিয়া তিনি তাহাকে ত্যাগ করতঃ চলিয়া গেলেন। ইহার পর মরু প্রান্তরে থাকা অবস্থায়ই তাহার কাছে অপর দুই ব্যক্তি আসিয়া উপস্থিত হইল এবং এই মূল্যবান সম্পদ দেখিয়া তাহাদের লোভ হইয়া গেল । তাহারা তাকে হত্যা করতঃ সোনাগুলি হস্তগত করার ইচ্ছা করিল। সে বলিল, আমাকে হত্যা করিও না এই সোনা আমরা তিন জনই সমভাবে ভাগ করিয়া নিৰব। অতএব একজনকে এই গ্রামে খাবার খরিদ করিতে পাঠাও। একজনকে খাবার খরিদ করার জন্য পাঠানো হইল । যাহাকে খাবার খরিদ করার জন্য পাঠানো হইল, সে মনে মনে বলিল এই সম্পদ তাহাদিগকে দিব কেন? খাবারে বিষ মিশাইয়া দিব । বিষ প্রয়োগে তাহাদিগকে হত্যা করতঃ সম্পূর্ণ সোনা আমি একাই নিয়া নিব। অতএব সে তাহাই করিল । অপর দিকে এ দুই ব্যক্তি পরামর্শ করিল যে, তাহাকে এক তৃতীয়াংশ সোনা খামাখা কেন দিব সে আসা মাত্রই খুন করিয়া ফেলিব। অতঃপর আমরা দুইজনে সম্পূর্ণ সোনার মালিক হইয়া যাইব । অতঃপর এ ব্যক্তি যখন খাবার লইয়া আসিল তখন তাহাকে খুন করিয়া ফেলিল। ইহার পর উক্ত বিষ মিশ্রিত খাবার খাইয়া ইহারা দুইজনও মারা গেল। সেই সোনা মরু প্রান্তরে পড়িয়া রহিল আর এঁ তিন ব্যক্তি মৃতাবস্থায় উহার পাশে পড়িয়া রহিল। কিছুদিন পর হযরত ঈসা (আঃ) যখন এই পথ দিয়া,গমন করিলেন তখন তাহাদের এই অবস্থা দেখিয়া আপন সহচরদিগকে সম্বোধন করিয়া বলিলেন এই হইল দুনিয়া । অতএব তোমরা দুনিয়ার ব্যাপারে সতর্ক হও । [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।