ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ ٩٣
📝 نص 📖 PDF

ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৫ আপনি পানির উপর দিয়া হাটিতে পারেন । কিন্তু আমরা পারিনা? হযরত ঈসা (আঃ) জিজ্ঞাসা করিলেন তোমাদের কাছে টাকা পয়সার মর্যাদা কিরূপ ? তাহারা বলিল, খুব ভাল। হযরত ঈসা (আঃ) বলিলেন, আমার কাছে টাকা পয়সা এবং মাটির টিলা এক সমান। হযরত আবু দারদা (রাঃ) -এর প্রতি হযরত সালমান ফারসী (রাঃ) -এর চিঠি হযরত সালমান ফারসী (রাদিঃ) হযরত আবু দারদা (রাদিঃ) এর নিকট লিখিয়া পাঠাইলেন, হে ভাই; তুমি এই পরিমান সঞ্চয় করিওনা যাহার শোকরিয়া আদায় করিতে পারিবেনা। কেননা আমি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে বলিতে শুনিয়াছি, যে মালদার আপন মাল আল্লাহর নির্দেশ অনুযায়ী খরচ করিয়াছে কেয়ামতের দিন তাহাকে হাজির করা হইবে এবং তাহার মাল তাহার সম্মুখে রাখা হইবে সে পুলসিরাতের উপর এদিক ওদিক হেলিতে শুরু করিবে তখন তাহার মাল তাহাকে বলিবে, যাও তুমি আমার মধ্য হইতে আল্লাহর হক আদায় করিয়াছ। অতঃপর এমন ব্যক্তিকে হাজির করা হইবে যে স্বীয় মাল আল্লাহর নির্দেশ অনুযায়ী খরচ করে নাই এবং তাহার সম্মুখে তাহার মাল রাখা হইবে । যখন সে পুলসিরাতের উপর হেলিতে শুরু করিবে তখন তাহার মাল বলিবে, তুমি ধ্বংস হও, তুমি আল্লাহর হক আদায় কর নাই কেন? অতঃপর তাহার এমনি অবস্থা চলিতে থাকিবে পরিশেষে সে ধ্বংস ও মৃত্যুকে ডাকিতে থাকিবে। পূর্বে যুহ্দ (দুনিয়া বিরাগ) ও দারিদ্র অধ্যায়ে ধনের নিন্দা ও দারিদ্রের প্রশংসায় যাহা কিছু বর্ণনা করা হইয়াছে এ সব কিছুর সম্পর্কই মালের নিন্দার সহিত। তাই সেইগুলির পুনরাবৃত্তি করত: আলোচনা দীর্ঘ করিবনা, এমনিভাবে দ্বনিয়ার নিন্দা সম্পর্কিত আলোচনাও মালের নিন্দাকে শামিল করে । কেননা মাল দুনিয়ার সর্বপ্রধান বস্তু । তবে এই ক্ষেত্রে বিশেষ ভাবে মাল সম্পর্কে যে সমস্ত হাদীছ ও আসর (সাহাবী ও পরবর্তীদের উক্তি) বর্ণনা করিব। রাসূলুল্লাহ (সোল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, বান্দা যখন মারা যায় তখন ফেরেশতারা বলে, কি পাঠাইয়াছে 0) ? আর মানুষে বলে কি রাখিয়া গিয়াছে? রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আরো বলিয়াছেন, তোমরা জমি বৃদ্ধি করিওনা তাহা হইলে দুনিয়াকে ভালবাসিতে শুরু করিবে । হযরত আবু দারদা রোঃ) -এর অভিনব বদ দোয়া বর্ণিত আছে, জনৈক ব্যক্তি হযরত আবু দারদা (রোঃ) এর সহিত খারাপ আচরণ করিয়াছিল । আবু দারদা (রাঃ) ইহার পরিপ্রেক্ষিতে বলিলেন হে আল্লাহ। যে আমার সহিত এইরূপ আচরণ করিয়াছে তাহাকে সুস্থ রাখ, তাহার হায়াত টাকা - (১) অর্থাৎ মৃত্যুর আগে সে কি আমল আখেরাতের দিকে পাঠাইয়াছে। [010198999129 ৬৮৬/৬৬.1171091119.00101

— صفحة ٩ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.