ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৮৫ সালাম দিলেন এবং অবস্থা জিজ্ঞাসা করিলেন, হযরত ফাতেমা (রাদিঃ) বলিলেন, আমি অসুস্থ অতদসঙ্গে আরেক কষ্ট হল ক্ষুধার। খাইবার কিছুই নাই । ইহা শুনিয়া রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কাদিয়া দিলেন এবং বলি- লেন, হে ফাতেমা । তুমি অধীর হইওনা । আমিও তিন দিন যাবৎ কিছু খাই নাই। অথচ আমি আন্রাহর কাছে তোমার চাইতেও মর্ধাদাবান। আমি যদি আল্লাহর কাছে বলি তবে তিনি খাবার দান করিবেন । কিন্তু আমি আখেরাতকে দুনিয়ার তুলনায় অগ্রাধিকার ও প্রাধান্য দিয়াছি। অতঃপর হযরত ফাতেমা (রাদিঃ) -এর কাধে হাত রাখিয়া বলিলেন, তুমি সুসংবাদ গ্রহণ কর, তুমি জান্নাতী নারীদের সরদার হইবে৷ তখন হযরত ফাতেমা (রাদিঃ) বলিলেন, তাহা হইলে ফেরাউন পত্বি আছিয়া এবং ইমরান তনয়া মরিয়মের মর্যাদা কোথায় ? রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিলেন, আছিয়া স্বীয় যুগের নারীদের সরদার মরিয়মও স্বীয় যুগের নারীদের সরদার। এমনি ভাবে খাদিজাও স্বীয় যুগের নারিদের সরদার আর তুমি হইলে তোমার যুগের নারীদের সরদার, তোমরা এমন ঘরে বাস করিবে যাহা যবরজদ প্রস্তর নির্মিত এবং ইয়াকুত খচিত থাকিবে। উহাতে কোন প্রকার শোরগোল শোনা যাইবে না বা কষ্টকর বিষয় পরিলক্ষিত হইবে না। অতঃপর বলিলেন, তুমি চাচা আবু তারেবের পুত্রকে পাইয়া সত্তৃষ্ট থাক, আমি তোমাকে এমন এক ব্যক্তির কাছে বিবাহ দিয়াছি যে দুনিয়া আখেরাত উভয় জগতের সরদার । এখন পিয়ারা নবীর কলিজার টুকরা হযরত ফাতেমা (রাদিঃ)-এর অবস্থার প্রতি লক্ষ্য করুন, কিরূপে আখেরাতকে বরণ করিয়াছেন এবং দুনিয়ার মাল বর্জন করিয়াছেন। যে ব্যক্তি আধ্বিয়া (আঃ) ও আউলিয়ায়ে কেরামের অবস্থা, তাহাদের বাণী ও তাহাদের সম্বন্ধে বর্ণিত ঘটনাবলী পর্যালোচনা করে সে, কখনও এই সন্দেহ পৌষণ করিবে না যে দারিদ্র, মাল ও ধনবত্তার তুলনায় উত্তম । যদিও মাল সৎ পথে ব্যয় করা হয়। কেননা কমপক্ষে মালের হক আদায় করা, সন্দেহ যুক্ত জিনিষ হইতে বীঁচিয়া থাকা,সৎপথে খরচ করা, মাল ঠিক-ঠাক রাখা ইত্যাদি বিষয় আল্লাহর যিকির হইতে বিরত রাখে । কারণ আল্লাহর যিকিরের জন্য অবসর হইতে হয় আর মালের ধ্যান ও ব্যস্ততা থাকা অবস্থায় অন্তর ফারেগ এবং অবসর. হইতে পারে না। হযরত ঈসা (আঃ) এবং জনৈক মঙ্গীর বিস্ময়কর ঘটনা। লোভের ভয়ংকর গরিণতি লাইছ (রহঃ) বর্ণনা করেন জনৈক ব্যক্তি হযরত ঈসা (আঃ)-এর কাছে আসিয়া বলে, আমি আপনার সহিত এবং আপনার সঙ্গীদের সাহচর্ষে থাকিতে চাই । হযরত ঈসা (আঃ) এ ব্যক্তি সহ এক নদীর তীরে পৌছিলেন এবং নাস্তা খাইতে বসিলেন, তাহাদের সাহিত তিনটি রুটি ছিল। দুই জনে দুইটি রুটি খাইলেন এবং একটি রুটি অবশিষ্ট রহিল । হযরত ঈসা (আঃ) নদীতে পানি পান করিতে গেলেন । পানি পান করিয়া যখন ফিরিলেন তখন দেখিলেন রুটিটি সেখানে নাই । এ ব্যক্তিকে জিজ্ঞাসা করিলেন, রুটিটি কে নিয়াছে? সে বলিল, [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।