৮২ ধন-সম্পদের লোভ ও কৃপনতা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলিলেন, হে ছা'লাবা! সামান্য যাহার শোকরিয়া আদায় করিতে সক্ষম হইবে না। ছালাবা আবার বলিল, ইয়া রাসূলাল্লাহ! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), দোয়া করুন আল্লাহ তায়ালা আ- মাকে মাল দান করুন । রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলিলেন, হে ছালাবা! তুমি কি আমার অনুকরণ করিবে নাঃ তুমি কি ইহা পছন্দ কর না যে আল্লাহর নবীর মত হও? আল্লাহর কসম, আমি যদি চাই যে সোনা রূপার পাহান্ড় আমার সাথে সাথে চলুক তবে তাহাই হইবে । ছালাবা বলিল, এ সত্তার কসম যিনি আপনাকে সত্য দ্বীন দিয়া পাঠাইয়াছেন আপনি যদি আল্লাহর কাছে মালের জন্য দোয়া করেন, তবে প্রত্যেক হকদারকে তাহার হক প্রদান করিব আরো বহু কাজ করিব । রাসূলুন্নাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দোয়া করিলেন, হে আল্লাহ! ছাঁলাবাকে মাল দান করুন, ইহার পর ছালাবার হাতে কিছু ছাগল আনি সল, এ ছাগলগুলি কীট ও পোকার ন্যায় বৃদ্ধি পাইতে শুরু করিল। এগুলি লইয়া মদীনায় থাকা আর তাহার জন্য সম্ভব না, সে কোন এক মাঠে চলিয়া গেল! দূরে চলিয়া যাওয়ার কারনে এবং ব্যস্ততার দরুন এখন সে কেবল যোহর এবং আসরের নামায জামাতে আদায় করে অন্য নামায আর জামাতে আদায় করে না। ইহার পর যখন ছাগল আরো বৃদ্ধি পাইল তখন কেবল জুমআর নামাষটি জামাতে আসিয়া আদায় করে আর বাকী সমস্ত নামাযের জামাত বর্জন করিয়া দেয়। কিছুদিন পর যখন ছাগল আরো বৃদ্ধি পাইল তখন সে জুমআও ছাড়িয়া দিল। জুমআর দিন বিভিন্ন কাফেলার সহিত সাক্ষাৎ হইলে সে তাহাদের নিকট মদীনার হাল অবস্থা জিজ্ঞাসা করিত। একবার রাসূলুল্লাহ সোল্লাল্লাহু আল- 1ইহি ওয়াসাল্লাম) তাহার সম্বন্ধে জিজ্ঞাসা করিলে তাহার সমস্ত বৃত্তান্ত শুনানো হইল । রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইহা শুনিয়া খুব আফসোস করিলেন। এ সময় নিন্মোক্ত আয়াত নাধিল হয়- 2 পপণ ₹৯:৮৮৫// ৮৮৯৮৫ 241 0-4-5, 424 $ 74৮১ ৮৯১৫৯ নপক 90 ৩৪ ১৪ এ আপনি তাহাদের মালের সদকা (যাকাত) গ্রহণ করুন যাদ্বারা তাহাদিগকে পবিত্র ও নির্মল করিবেন আর তাহাদের জন্য দুয়া করুন, নিশ্চয় আপনার দুয়া তাহাদের জন্য শান্তির কারণ। অর্থাৎ, আন্মাহ তায়ালা যাকাত ফরয করিলেন। অতঃপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দুইজন ব্যক্তিকে যাকাত উসুল করার জন্য পাঠাইলেন। একজন জুহাইনা গোত্রের অপর জন বনি সুলাইম গোত্রের | তাহ- দের হাতে একটি চিঠি ও পরিচয় পত্র লিখিয়া দিলেন এবং বলিলেন, তোমরা ছালাবা ইবনে হাতেব ও বনি সুলাইম-এর অমুক ব্যাক্তির নিকট হইতে যাকাত উসুল করিয়া নিয়া আস। তাহারা উভয়ই বাহির হইল এবং প্রথমে ছালাবার [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।