ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৮১ অর্থ- তাহারা এ সমস্ত লোকের সহিত থাকিবে যাহাদের প্রতি আলা তায়ালা অনুগ্রহ করিয়াছেন অর্থাৎ নবীগণ, সিদ্দীকগণ ও শহীদগণ আর এ সমস্ত লোক উত্তম সঙ্গী। হে ভাই! তুমি আমার এই দীর্ঘ উপদেশের পরও আর কত দিন মাল স্চয়ে লিপ্ত থাকিবে । তুমি যে দাবী করিতেছ যে, নেক কাজের উদ্দেশ্যে এবং ছাওয়াব লাভের উদ্দেশ্যে মাল সঞ্চয় করিতেছ, এই দাবীতে তুমি মিথ্যাবাদী এবং তুমি দারিদ্রের ভয়ে মালসঞ্চয় করিতেছ। সুখ স্বাচ্ছন্দ্য, চাকচিক্যতা, বিলাসিতা, গর্ব, বড়াই, রিয়া, সম্মান, খ্যাতি ইত্যাদির উদ্দেশ্যে মাল সঞ্চয় করিতেছ। তারপর দাবী করিতেছ যে, আমি নেক কাজের উদ্দেশ্যে মাল সঞ্চায় করিতেছি। তুমি ধ্যান কর এবং স্বীয় দাবীর জন্য লজ্জিত হও । তুমি যদি মাল ও দুনিয়ার ভাল- বাসায় আক্রান্ত হইয়া থাক তবে এই কথা স্বীকার কর যে, মর্যাদা এবং কল্যান মধ্যে । আর যখন মাল সঞ্চয় কর তখন নিজেকে তুচ্ছ মনে কর, স্বীয় অন্যায় স্বীকার এবং হিসাবকে ভয় কর। ইহাই মালসঞ্চয়ের প্রমান তালাশ করার চাইতে নাজাত লাভের এবং মর্যাদা লাভের অধিকতর উপযোগী । বন্ধুগণ! সাহাবায়ে কেরামের যুগে হালাল মাল বিদ্যমান ছিল। এতদসতে ও তাহারা মাল সঞ্চয় হইতে দূরে সরিয়া রহিয়াছেন। আর আমরা এমন এক যুগে আছি যে, এই যুগে হালাল দুর্লভ । সুতরাং হালাল দ্বারা অন্নবস্ত্রের ব্যবস্থা হইবে কিরূপে £ আর এই যুগে মাল সঞ্চয়ের কোন প্রশ্নই উঠে না। অতএব আল্লাহ তায়ালা আমাদিগকে ইহা হইতে পানাহ দিন । আমাদের মধ্যে সাহাবায়ে কেরামের তাকওয়া, পরহেযগারী, যুহদ, সতর্কতা কোথায়, তাহাদের ইখলাস ও নির্মল অন্তর আমাদের মধ্যে কোথায়? আল্লাহর কসম আমাদের অন্তর নফসানী হইতে হইবে । এঁ দিন অতি সৌভাগ্যবান এ ব্যক্তিরাই হইবে, যাহারা হালকা থাকে আর মালদার ব্যাক্তিরা অত্যন্ত দুঃখ ও চিন্তার সম্মুখীন হইবে । আমি আপনাদিগকে হিতাকাঙ্বী হিসাবে উপদেশ শুনাইয়া দিলাম এখন গ্রহন করা আপনাদের কাজ । আর গ্রহণকারীর সংখ্যা খুবই কম। আল্লাহ তায়ালা আপন অনুগ্ধহে আমাদিগকে এবং আপনাদিগকে সর্ব প্রকার নেক কাজের তৌফীক দান করুন, আমীন । হারেছ মুহাসিবী (রহঃ)-এর ধনব ত্তার উপর দারিদ্রের প্রাধান্য সম্পর্কিত আ- লোচনা এখানে শেষ হইল । এতটুকু আলোচনাই যথেষ্ট । দুনিয়ার নিন্দা অধ্যায়ে এবং দারিদ্র ও যুহদ অধ্যায়ে, আমি যাহা কিছু বর্ণনা করিয়াছি উহাও ইহার সাক্ষী ও প্রমান। এতদসম্পর্কিত আরো কতিপয় ঘটনা উল্লেখযোগ্য ৷ যথাঃ আবু উমামা বাহেলী (রাদিঃ) বর্ণনা করেন, একদা ছা'লাবা ইবনে হাতেব রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর খেদমতে আসিয়া বলিল ইয়া রাসূলাল্লাহ! আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আমাকে মাল দান করেন। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।