৮০ ধন-সম্পদের লোভ ও কৃপনতা তো মাল সঞ্চয় করি আল্লাহর পথে খরচ করার উদ্দেশ্যে, তবে হে দান্তিক ও প্রতারিত। তুমি নিজের বিষয়টি গভীরভাবে চিন্তা করিয়া দেখ তুমি জাননা যে, মাল সঞ্চয়ের ঝামেলা ও ব্যস্ততা হইতে মুক্ত থাকা এবং অন্তরকে আল্লাহর যিকির, চিন্তা ও ধ্যানে মশগুল করা দ্বীনের জন্য অতি নিরাপদ, হিসার নিকাশ সহজ হওয়ার জন্য অত্যন্ত উপযোগী; কেয়ামতের বিভীষিকা মুক্ত হওয়ার জন্য অতি মুনাসিব পন্থা এবং অধিক ছাওয়াব লাভের এবং আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধির কারণ? জনৈক সাহাবী বলিয়াছেন, কাহারো কাছে যদি অনেক দীনার থাকে আর সেগুলি দান করে । আরেক ব্যক্তি আল্লাহর যিকিরে মশগুল থাকে তবে এই যিকিররত ব্যক্তিই উত্তম বলে গণ্য হইবে । কোন আলেমকে জিজ্ঞাসা করা হইয়াছিল যে, এক ব্যক্তি নেক কাজের উদ্দেশ্যে মাল সঞ্চয় করে। সে কেমন? উত্তরে বলিলেন, সঞ্চয় না করাই উত্তম কাজ । জনৈক তাবেয়ীর নিকট জিজ্ঞাসা করা হইল, এক ব্যক্তি মাল তালাশ করিয়া পাইয়াছে, অতঃপর উহা আত্মীয়- স্বজনের.জন্য এবং আল্লাহর পথে খরচ করিয়াছে, আরেক ব্যক্তি মাল তালাশও করে নাই লাভও করে নাই। এ দুজনের মধ্যে কে উত্তম? তিনি উত্তরে বলিলেন, এই দুজনের মধ্যে পুর্ব ও পশ্চিম প্রান্তের ব্যবধান । দ্বিতীয় ব্যক্তিই উত্তম । তুমি দুনিয়াদারের তুলনায় যে মর্ধাদা লাভ করিবে তাহা দুনিয়া বর্জনের মাধ্যমেই, তুমি যদি দুনিয়াতে মালের চিন্তা বাদ দাও তবে ইহাতে তোমার শরীর ভাল থাকিবে, কষ্ট কম হইবে, জীবন সুখী হইবে, মন খুশী থকিবে এবং চিন্তা হ্রাস পাইবে । অতএব মাল সঞ্চয় বাদ দিতে তোমার অসুবিধা কোথায়? অথচ নেক কাজে খরচ করার উদ্দেশ্যে মাল উপার্জন করার তুলনায় মাল বর্জন করাই উত্তম । ইহাতে দুনিয়াতেও শান্তি লাভ হইবে পরকালেও মর্যাদা লাভ হইবে । যদি ধরিয়া লওয়া হয় যে, মাল সঞ্চয়ে.বিরাট মর্ধাদা রহিয়াছে তবে উদার চরিত্রের বেলায় রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্লাম)-এর অনুসরণ করা উচিৎ। যেহেডু আল্লাহ তায়ালা তাহার গহীলায় তোমাকে হেদায়াত দান করিয়াছেন-, এবং তিনি যে দুনিয়া বর্জন অবলম্বন করিয়াছেন তাহা পছন্দ করা উচিৎ। আমি যাহা কিছু বলিয়াছি উহাতে ধ্যান কর এবং দৃঢ় বিশ্বাস রাখ যে, কামিয়াবী এবং সফলতা দুনিয়া বর্জনের মধ্যে নিহিত । অতএব আগে জান্নাতে যাওয়ার জন্য রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পতাকার সাথে সাথে চল। রাসূলুল্লাহ সোল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, জান্নাতে মুমেনদের সরদার হইবে এমন ব্যাক্তি যে দুনিয়াতে সকালের খানা খাইলে বিকালের খানা পায় না, কাহারো কাছে ধার চাহিলে ধার পায় না, সতর ঢাকিবার বন্ত্র ছাড়া তাহার অতিরিক্ত কোন বস্ত্র নাই, প্রয়োজন মিটাইবে সেই পরিমান মাল 7777 র্ ৫1504৮52013 ১০৮54027৮20 4328, মি ৫.৪ - (555 4510 ০০৮১ ৮:৯1৮510 নি [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।