ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৭৯ আসিয়া গেল । যখন খুব কাদিতে ছিলেন তখন লোকজন জিজ্ঞাসা করিল, এই সবক্রন্দন কি এই পানের দরুন ? উত্তরে বলিলেন, হ্যা, একদিন আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সহিত আমার ঘরে ছিলাম । আমাদের সহিত তৃতীয় আর কেহ ছিল না। হঠাৎ দেখিতে পাইলাম তিনি যেন কাহাকেও সরাইতেছেন। বলিতেছেন, আমার নিকট হইতে সর। আমি বলিলাম, হে আল্লাহর রাসূল । আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গ হউন, আপনার সম্মুখেতো কাহাকেও দেখিতেছিনা আপনি কাহার সঙ্গে কথা বলিতেছেন ? উত্তরে বলিলেন, দুনিয়া আমার কাছে মাথা ও গর্দান উচু করিয়া আসিয়াছে এবং আমাকে বলিতেছে, হে মুহাম্মদ! আমাকে গ্রহন করুন। আমি বলিলাম, আমার নিকট হইতে সর, তখন সে বলিল, হে মুহাম্মদ! আপনি যদিও আমার হাত হইতে রক্ষা পান কিন্তু আপনার পরবর্তীরা রক্ষা পাইবে না। তাই আমি ভয় পাইতেছি, না জানি দুনিয়া আমাকে ধরিয়া ফেলিয়াছে, আর সে আমাকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হইতে বিচ্ছিন্ন করিয়া দিবে । বন্ধুগণ! ইহারা আশংকাবোধ করিয়াছেন, নাজানি এই পানীয়টুকু রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হইতে বিচ্ছিন্ন করিয়া দেয় এবং তজ্জন্য ক্রন্দন করিয়াছেন। অথচ উহা হালাল ছিল, কমবখ্ত! তুমি নানা রকম হারাম, সন্দেহ যুক্ত খানা পিনা, শাহওয়াত ও ভোগ বিলাসে মন্ত থাকিয়াও বিচ্ছিন্নতার ভয় করিতেছ না? ধিক তোমার জীবন । তুমিতো চরম মূর্খ । কমবখ্ত, তুমি যদি কেয়ামতের দিন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হইতে কিচ্ছিন্ হইয়া পড়। তবে এমন বিভীষিকার সম্মুখীন হইবে যাহার কারণে ফেরেশতাগণ এবং পয়গম্বরগণ! ভীত থাকিবেন, যদি তুমি এখনও ক্রটি কর তবে তাহাদের সহিত মিলিতে পারিবে না। আর যদি ধনের প্রাচুর্য কাম্য হয় তবে কঠিন হিসাবের জন্য ধৈর্যধারণ করিতে হইবে । যদি অল্পে তুষ্ট না হও তবে দীর্ঘক্ষণ হাশরের মাঠে দীড়াইয়া থাকিতে হইবে এবং আহাজারি ও হায় হায় করিতে হইবে। যদি তুমি পশ্চাদপসরণ কারীদের আস্থার প্রতি সন্তুষ্ট থাক, তবে আসহ- [বে ইয়ামীন অর্থাৎ জান্নাতবাসী এবং রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হইতে বিচ্ছিন্ন হইয়া পড়িবে এবং জান্নাতের নেয়ামত বিলম্বিত হইবে । আর যদি মুর্তাকীদের অবস্থার বিরোধিতা কর, তবে কেয়ামতের দিনের বিভীষিকায় আটকা পড়িয়া থাকিবে । অতএব যাহা কিছু শুনিলে উহাতে চিন্তা কর। তুমি যদি মনে কর যে, আমি সলফদের ন্যায় অল্পেতুষ্ট, হালাল অন্বেষণকারী, মাল আল্লাহর পথে উৎসর্গকারী, নিজের উপর অপরকে অগ্রাধিকার দানকারী, দারিদ্রকে ভয় করিনা । আগামী দিনের জন্য সঞ্চয় করি না, ধনবস্তাকে অপছন্দ করি, দারিদ্র ও মুীবতকে পছন্দ করি, স্বল্পতা ও দারিদ্রতায় আনন্দিত , তুচ্ছতায় খুশী, মর্যাদা ও খ্যাতি অপছন্দ করি, নিজের ব্যাপারে কঠোর ও শক্তিশালী, আমার অন্তর হেদায়েত ও সরল পথ হইতে বিচ্যুত হইবে না। আল্লাহর জন্য স্বীয় নফসকে আবদ্ধ রাখি । আল্লাহর সম্তুষ্টি ও মর্জি অনুযায়ী সমস্ত কাজ করি । হিসাবের সম্মুখীন হইতে হইবে না, আর আমার মত মুত্তাকী হিসাবের সম্মুখীন হইতে পারে না। আমি [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।