ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৭৭ কোথায় হইতে অজর্ন করিয়াছ এবং কোথায় খরচ করিয়াছ ? এই সমস্ত মুত্তাকী লোক ইসলামের প্রথম যুগে ছিলেন, এ সময় হালাল ও বিদ্যমান ছিল , তথাপি তাহারা মাল বর্জন করিয়াছেন হিসাবের ভয়ে এবং এই আশংকায় যে, না জানি নেকী, বদী না নিয়া আসে । তুমি এখন নিশ্চিত এবং তোমার কাছে হালাল মালও নাই। তুমি ময়লা ও অপবিত্র জিনিষ সঞ্চয় করিতেছ আবার দাবী করিতেছ যে, হালাল মাল সঞ্চয় করিতেছি । হালাল আছে কোথায় যে তুমি সঞ্চয় করিবে । যদি হালাল মাল থাকেই তবে তুমি কি আশংকা কর না যে, ধনস্পদের কারণে অন্তরের অবস্থা খারাপ হইয়া যাইবে £ কোন কোন সাহাবী মীরাছ পাইয়া ও গ্রহণ করিতেন না এই আশংকায় যে, অন্তরের অবস্থা খারাপ হইয়৷ যাইবে । তুমি কি এই আশা কর যে, তোমার অন্তর সাহাবায়ে কেরামের অন্তর হইতে বেশী মুত্তাকী ও পরহেযগার। অতএব কোন কারণে হক হইতে বিদ্যুত হইবে না? যদি তুমি এই ধারনা পোষণ করিয়া থাক, তবে তুমি নফসে আম্মারার প্রতি সুধারনা পোষণ করিতেছ। আমি তোমার হিতাকাঙ্খী হিসাবে বলিতেছি তুমি প্রয়োজন পরিমাণ মালে তুষ্ট থাক। নেককাজের উদ্দেশ্যে অতিরিক্ত মাল সঞ্চয় করত; হিসাব নিকাশের সম্ধুথীন হইও না। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, যে ব্যক্তির হিসাব লওয়া হইবে সে আযাবে পতিত হইবে । রাসূলুল্লাহ (সাল্লান্াহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, কেয়ামতের দিন এমন এক ব্যক্তিকে হাজির করা হইবে, যে হারাম মাল উপার্জন করিয়াছে এবং উহা হারাম পথে ব্যয় করিয়াছে । তাহার সম্বন্ধে নির্দেশ দেওয়া হইবে, তাহাকে জাহান্নামে লইয়া যাও। আরেক ব্যক্তিকে হাজির করা হইবে, যে হালাল মাল উপার্জন করিয়াছে, কিন্তু উহা হারাম পথে ব্যয় করিয়াছে। তাহার সম্বন্ধে নির্দেশ হইবে তাহাকে জাহান্নামে লইয়া যাও। আরেক ব্যক্তিকে হাজির করা হইবে, যে হারাম মাল উপার্জন করিয়াছে আর হালাল পথে ব্যয় করিয়াছে । তাহার সম্বন্ধে নির্দেশ হইবে তাহাকে জাহান্নামে লইয়া যাও । আরেক ব্যক্তিকে হাজির করা হইবে, যে হালাল মাল উপার্জন করিয়াছে এবং হালাল পথে ব্যয় করিয়াছে। তাহার সম্বন্ধে নির্দেশ হইবে তুমি থাম, হয়ত তুমি এই মাল উপার্জন করিতে গিয়া ফরয নামাযে ত্রুটি করিয়াছ, যথা সময়ে আদায় কর নাই, রুকু সেজদা কিংবা অযুতে ক্রুটি করিয়াছ। সে বলিবে, হে রব । আমি হালাল মাল উপার্জন করিয়াছি এবং হালাল পথে খরচ করিয়াছি, আর ইহার দরুন কোন ফরয ইবাদতে ক্রুটি করি নাই । বলা হইবে হয়ত তুমি কোন সাওয়ারী বা পোশাক লইয়া গর্ব করিয়াছ। সে বলিবে হে রব। আমি কোন জিনিষ লইয়া গর্ব করি নাই । বলা হইবে, তুমি হয়ত আমি যাঁহাদিগকে দান করার নির্দেশ দিয়াছিলাম যেমন আত্মীয় স্বজন, ইয়াতীম ও মিসকীন তাহাদিগকে দান কর নাই । সে বলিবে, হে রব। আমি এই মাল হালাল পন্থায় উপার্জন করিয়াছি হালাল পথে ব্যয় করিয়াছি। এই মালের দরুন কোন ফরয ইবাদতে ক্রটি করি নাই, কোন প্রকার গর্ব করি নাই বা কাহারো কোন হক বিনষ্ট করি নাই। অতঃপর উহারা সবাই আসিয়া উপস্থিত হইবে এবং বলিবে, হে রব। আপনি তাহাকে মাল দান করিয়াছেন ধনী বানাইয়াছেন এবং [010199999129 ৬৮৬/৬৬.1171091119.00101
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।