ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৭৬ ধন-সম্পদের লোভ ও কৃপনতা মনে কর, তাহাদের কাছে সাধারণ পদম্থলনও উহার চাইতে জঘন্য মনে হইত । তোমাদের হালাল মালও যদি তীহাদের সন্দেহ যুক্ত মালের ন্যায় হইত । তাহারা নেক কাজ কবুল হয় কিনা এই আশংকায় যেইরূপ ভয় করিয়াছেন, তুমি যদি গোনাহর ব্যাপারে তদ্ধপ ভয় করিতে । তোমার রোযা যদি তাহাদের ইফতার অর্থাৎ রোযাবিহীন অবস্থার ন্যায় হইত । তোমার সমস্ত নেক কাজ যদি তাহাদের একটি ছোট অপরাধের ন্যায় হইত | জনৈক সাহাবী বলিয়াছেন, দুনিয়া সিদ্দীকীন হইতে যত সরাইয়া রাখা হয়, উহাকে ততবেশী গনীমত মনে করা হয়। যে ব্যক্তি এমন হইবে না, সে দুনিয়া আখেরাত কোথাও তাহাদের সহিত থাকিবে না; সুবহানাল্লাহ । দুই শ্রেনীর মধ্যে কত পার্থক্য । সাহাবীদের দল আল্লাহর কাছে উন্নত মর্যাদার অধিকারী হইবে, ভোমাদের মত লোক নিন্নস্তরে থাকিবে অথবা আল্লাহ তায়ালা আপন অনুগ্রহে মাফ করিয়া দিবেন । তুমি যদি এই কথা বল যে, আমি মাল সঞ্চয় করিতেছি অপ্রত্যাশী থাকার নিমিত্ত এবং আল্লাহর পথে খরচ করার উদ্দেশ্যে, তবে তুমি চিন্তা করিয়া দেখ তাহারা স্বীয় যুগে যেমন হালাল মাল পাইতেন, তুমি স্বীয় যুগে অনুরূপ হালাল মাল পাইতেছ কি না। তুমি কি এই কথা মনে কর যে, তাহারা হালাল মাল অন্বেষনের ক্ষেত্রে যেমন সতর্কতা অবলম্বন করিতেন, তুমি অনুরূপ সতর্কতা অবলম্বন কর? আমি জানিতে পারিয়াছি কোন এক সাহাবী বলিয়াছেন, আমরা একটি হারামে যেন পতিত না হইয়া যাই, সেই জন্য সন্তরটি হালাল বর্জন করিয়া দিতাম । তুমি নিজের ব্যাপারে এমন সতর্কতার আশা করিতে পার কি ? কখনও নহে। তুমি বিশ্বাস কর যে, নেক কাজের উদ্দেশ্যে যে মাল সঞ্চয় করিতেছ তাহা নিছক শয়তানের প্রতারনা, যাহাতে শয়তান তোমাকে ইহার মাধ্যমে হারাম মিশ্রিত সন্দেহযুক্ত মাল উপার্জনে লিপ্ত করিতে পারে । রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, যে ব্যক্তি সন্দেহযুক্ত মাল উপার্জনে সাহস করে অচিরেই হারামে পতিত হইয়া যাইবে । হে দান্তিক তুমি কি জান না যে, আল্লাহর কাছে তোমার যে মর্ধাদা রহিয়াছে, সেই হিসাবে সন্দেহ্যুক্ত মাল উপার্জন করতঃ উহা আল্লাহর পথে ব্যয় করার চাইতে, উহাতে লিপ্ত হওয়ার ভয় উত্তম ও উন্নত ছিল। জনৈক আলেম বলিয়াছেন, হালাল না হওয়ার আশংকায় একটি দেরহাম বর্জন করা সন্দেহযুক্ত হাজার দীনার সদকা করার চাইতে উত্তম, তুমি যদি বল যে, তুমি অতি পরহ্যগার ও সতর্ক। অতএব তুমি সন্দেহযুক্ত মাল উপার্জনে লিপ্ত হইবে না বরং হালাল মাল উপার্জন করিবে এবং আল্লাহ্র পথে খরচ করিবে যাহাতে কমপক্ষে হিসাব নিকাশের সম্মুখীন না হও। কেননা বিশিষ্ট. সাহাবায়ে কেরাম ও হিসাব নিকাশ কে ভয় করিয়াছেন। বর্ণিত আছে, জনৈক সাহাবী বলেন, আমি যদি প্রতি দিন এক হাঁজার হালাল দীনার উপার্জন করি আর উহা আল্লাহর পথে ব্যয় করি আর এই কাজের দরুন আমার জুমআর নামাযও বিদ্বিত না হয়, তবু ইহা আমার কাছে পছন্দনীয় নহে। জিজ্ঞাসা করা হইল কেন? উত্তরে বলিলেন, এমতাবস্থায় আমি হিসাবে যুক্ত থাকিব । কেয়ামতের দিন ধনী লোকদিগকে জিজ্ঞাসা করা হইবে, তুমি মাল [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।