ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৪ ধন-সম্পদের লোভ ও কৃপনতা উৎকৃষ্ট দ্রুতগামী ঘোড়ায় আরোহন করিবে, সুন্দর ও সুশ্রী মহিলাদিগকে বিবাহ করিবে । উত্তম ও উন্নত মানের বিভিন্ন ধরনের পোশাক পরিধান করিবে, তাহাদের উদর অজ্পে পূর্ণ হইবেনা, নফস অধিক পাইয়াও তুষ্ট হইবেনা, সকাল সন্ধ্যা দুনিয়ার পিছনেই মেহনত করিবে, ইহাই তাহাদের প্রধান লক্ষ্য থাকিবে; ইহাকেই তাহারা আপন ইলাহ ও রব মনে করিবে এবং আপন খাহেশে ও প্রবৃত্তির আনুগত্য করিবে । মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পক্ষ হইতে কসম (অর্থাৎ কসম দিয়া বলিতেছি) যে, তোমাদের সন্তান সন্তুতি অথবা তাহাদের পরবর্তীদের কেহ যদি এ যুগ পায় তবে সে যেন তাহাদিগকে সালাম না করে, তাহাদের কগ্ন ব্যক্তিকে যেন দেখিতে না যায়, তাহাদের মৃত ব্যক্তির জানাযার নামায যেন না পড়ে, তাহাদের বয়োজ্যোষ্ঠের সম্মান যেন না করে । কেহ যদি এইরূপ করে তবে সে ইসলাম কে ধ্বংস করিয়া দেওয়ার কাজে সহযোগিতা করিল। রাসূলুল্লাহ (সান্রান্রাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, দুনিয়া দুনিয়াদারদের জন্য ছাড়িয়া দাও। যে ব্যক্তি প্রয়োজনাতিরিক্ত দুনিয়া গ্রহণ করে সে আপন মৃত্যু অর্জন করে কিন্তু সে টেরও পায় না।. রাসূলুল্লাহ (সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, মানুষে বলে, আমার মাল, আমার মাল অথচ হে আদম সন্তান। তোমার মাল বলিতে ইহাই যাহা তুমি ভক্ষন করত: শেষ করিয়া দিয়াছ অথবা পরিধান করত: পুরাতন করিয়া ফেলিয়াছ অথবা দান করত: আল্লাহর হুকুম পালন করিয়াছ।, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর খেদমতে আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? মৃত্যু যে আমার কাছে ভাল লাগে না? রাসূলুল্লাহ সোল্লান্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জিজ্ঞসা করিলেন, তোমার মাল আছে কি? সে বলিল, জি হ্যা, ইয়া রাসূলুল্লাহ! রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিলেন, এ মাল আখেরাতের জন্য সদকা করিয়া দাও। কেননা মু-মেনের অন্তর মালের সহিত থাকে । যদি সদকা করিয়া দেয় তবে এ মালের দুনিয়াতে থ'কিয়া যাওয়ার আকাঙ্খা করিবে। মানুষের বন্ধু তিনটি রাসূলুল্লাহ (সান্লান্মাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, মানুষের বন্ধু তিনটি । তন্মধ্যে একটি তাহার সহিত মৃত্যু পর্যন্ত থাকে। দ্বিতীয়টি কবর পর্যন্ত যায় আর তৃতীয়টি হাশরের ময়দান পর্যন্ত যায়। মৃত্যু পর্যন্ত যেইটি তাহার সহিত থাকে এটি হইল মাল । কবর পর্যন্ত যেইটি তাহার সহিত যায় এঁটি হইল পরিবার পরিজন আর যেইটি হাশরের ময়দান পর্যন্ত যায় এটি হইল তাহার আমল । দুনিয়ার ভালবাসা না থাকার বরকত হযরত ঈসা (আঃ) এর সহচর হাওয়ারীরা তাহাকে বলিল, কি ব্যাপার? [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।