ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৭৫ আল্লাহর সহিত সাক্ষাৎ করিবে এমতাবস্থায় যে, আল্লাহ তায়ালা তাহার প্রতি রাগাবিত থাকিবেন। গর্ব ও বড়াইয়ের উদ্দেশ্যে মাল সঞ্চয় করার কারণে তোমার প্রতি আল্লাহর যে গঘব ও ক্রোধ পতিত হইতেছে, তাহাতে তোমার যেন কোন পরোয়া নাই । মনে হয় যেন দুনিয়াতে থাকাটা তোমার কাছে আপন রবের নিকট যাওয়ার তুলনায় অধিক প্রিয়। তুমি যেহেতু আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করিতেছ তাই আল্লাহ তোমার সাক্ষাথৎকে আরো বেশী বেশী অপছন্দ করিবেন। অথচ তুমি তাহা উপলব্ধি করিতে পারিতেছ না। তুমি হয়ত পার্থিব কোন বস্তু হারাইয়া যাওয়ার দরুন চিন্তিত হও এবং আফসোস কর অথচ রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, যে ব্যক্তি দুনিয়াবী বস্তু হারানোর কারণে আফসোস করে, সে এক মাসের পথ জাহান্নামের নিকটবর্তী হইয়া যায় । কোন বর্ণনা মতে এক বৎসরের পথ নিকটবর্তী হইয়া যায়। আর ভুমি নির্দিধায় জাহান্নামের নিকটবর্তী হইতে যাইতেছ। সম্ভবতঃ তুমি দুনিয়া লাভের জন্) দ্বীন হইতে বাহির হইয়া যাইতেছ এবং দুনিয়া আগমনে আনন্দিত হইতেছ। অথচ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, যে ব্যক্তি দুনিয়াকে ভালবাসে এবং উহার কারণে খুশী হয় তাহার অন্তর হইতে আখেরাতের ভয় দূরীভূত হইয়া যায়। কোন আলেম বলিয়াছেন, দুনিয়া হারানোর কারণে খুশী হইলে এবং উহা লাভ হওয়াতে আফসোস করিলে হিসাব লওয়া হইবে । তুমি তো দুনিয়ার কারণে খুশী অথচ অন্তর হইতে আল্লাহর ভয়কে বাহির করিয়া দিয়াছ। তুমি আখেরাতের. তুলনায় দুনিয়ার বিষয় সমূহের প্রতি বেশী গুরুতু দিয়া থাক। দ্বীনের ক্ষতি তোমার কাছে দুনিয়ার ক্ষতির তুলনায় সহজ । দুনিয়ার হারাইয়া যাওয়ার ভয় তোমার অন্তরে গোনাহর ভয়ের চাইতে বেশী । তুমি মানুষের ময়লা উপার্জন করিয়া সেইগুলি ব্যয় করিতেছ, একমাত্র পার্থিব মান-মর্ধাদা লাভের উদ্দেশ্যে । তুমি আল্লাহকে অসন্তুষ্ট করিয়া মানুষকে অস্তুষ্ট করিতেছ যাহাতে সম্মানিত হও । তোমার কাছে যেন কেয়ামতের দিন আল্লাহ তায়ালা যে তোমাকে অপমানিত করিবেন, উহা দুনিয়াতে মানুষ যে অপমানিত করিবে তাহার তুলনায় সহজ ও হালকা মনে হইতেছে। তুমি মানুষের কাছে আপন দোষ-ক্রটি গোপন করিতেছ অথচ আল্লাহ তায়ালা যে এই সম্বন্ধে অবগত আছেন উহার কোন পরোয়া করিতেছ না। মনে হয় যেন আল্লাহর কাছে অপমানিত হওয়া তোমার কাছে মানুষের কাছে অপমানিত হওয়ার তুলনায় সহজ । মনে হয় যেন, তোমার অজ্ঞতার কারণে তোমার কাছে আল্লাহর চাইতে বান্দার মূল্য বেশী । তোমার মধ্যে এই সমস্ত আবর্জনা ও ময়লা থাকা অবস্থায় জ্ঞানীদের সম্মুখে কিরূপে কথা বল ? ধিক্ তোমার জীবন। তুমি কিরূপে নেককারদের মাল দ্বারা প্রমাণ পেশ কর? তুমিতো পুন্যবান সলফদের স্থান হইতে বহু দূরে । আমরা জানিতে পরিয়াছি, তাহারা হালাল বস্তুর ব্যাপারেও এতটুকু অনীহ ছিলেনা যে, তোমার হারামের ব্যাপারে ততটুকু অনীহা নও । তোমাদের কাছে যে জিনিষে কোন রূপ অসুবিধা নাই এ জিনিষ তাহাদের কাছে ধ্বংসাত্মক বলিয়া বিবেচিত হইত । তোমরা কবীরা গোনাহকে যতটুকু মারাত্মক ও জঘন্য [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।