৭৪ ধন-সম্পদের লোভ ও কৃপনতা আগমনকে তাহারা আযাব এবং বিপদ মনে করিতেন । পক্ষান্তরে যখন দারিদ্র আসিতে দেখিতেন, তখন বলিতেন খোশ আমদেদ হে নেককারদের প্রতীক । আমরা আরো জানিতে পরিয়াছি যে, তাহাদের কেহ এমন ছিলেন যে, সকালে কিছু না দেখিতে পাইতেন তবে খুশী হইতেন। তখন তাহাকে জিজ্ঞাসা করা হইল, মানুষের কাছে কোন কিছু না থাকিলে চিন্তাযুক্ত হয়, আর থাকিলে খুশী হয় আর আপনাকে উহার বিপরীত দেখা যাইতেছে কারণ কিঃ তিনি উত্তরে বলিলেন, সকালে যখন আমার ঘরে কিছু না থাকে তখন আমি এইজন্য খুশী হই যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর অনুসরণ আমার ভাগ্যে জুটিয়াছে আর যখন কিছু থাকে তখন চিন্তা যুক্ত হই এইজন্য যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পরিবারবর্ণের অনুসরণ আমার ভাগ্যে জুটে নাই। আমরা আরো জানিতে পারিয়াছি যে, তাহারা যখন সুখ স্বাচ্ছন্দ্য আসিতে দেখিতেন তখন চিত্তিত হইয়া পড়িতেন এবং বলিতেন দুনিয়া দিয়া আমরা কি করিব । জানিনা আল্লাহর কি ইচ্ছা । আর যখন মুসীবত দেখিতেন তখন বলিতেন, এখন আল্লাহ তায়ালা আমাদের খবর গিরি করিতেছেন। এই ছিল সলফদের অবস্থা। রবং আমি যাহা বর্ণনা করিয়াছি তাহারা ইহার চাইতে আরো বেশী গুনের অধিকারী ছিলেন। এখন বল তুমি কি এমনঃ কখনও নহে। হে দুনিয়াদার। আমি তোমার এমন কিছু অবস্থা বলিব যেইগুলি তাহাদের অবস্থার সম্পূর্ণ বিপরীত । সেইটি হইল, তুমি ধনবস্তার অবস্থায় নাফরমানী শুরু কর, সুখস্থাচ্ছন্দ্যের অবস্থায় গর্ব ও বড়াই করিতে শুরু কর, নেয়ামত দানকারীর শোকর ও কৃতজ্ঞতা হইতে গাফেল হইয়া যাও, দুঃখ কষ্টের সময় নিরাশ হইয়া যাও, বিপদের সময় অসস্তুষ্ট হইয়া যাও, কাযা ও কদরের প্রতি সন্তুষ্ট থাক না, দারিদ্রকে অপছন্দ কর অথচ ইহা নবী ও রাসূলগনের গর্বের বিষয় আর তুমি ত'হাদের গর্বের বিষয়কে অপছন্দ করিতেছ। তুমি দারিদ্রের ভয়ে মাল সঞ্চয় করিতেছ অথচ ইহা আল্লাহর প্রতি কু-ধারনার শামিল । এবং তাহার যিম্মাদারির প্রতি দুর্বল বিশ্বাসের নামান্তর । আর গোনাহর জন্য ইহাই যথেষ্ট । তুমি মাল সঞ্চয় করিতেছ দুনিয়ার সুখ উপভোগ করার জন্য, দুনিয়ার শাহাওয়াত পূর্ণ করার নিমিত্ত অথচ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, আমার উম্মতের মধ্যে নিকৃষ্ট লোক তাহারা, যাহারা ভোগ-বিলাসের মধ্যদিয়া লালিত পালিত হইয়াছে এবং তাহাদের দেহ বড় হইয়াছে । কোন আলেম বলিয়াছেন, কেয়ামতের দিন কিছু লোক আসিয়া নিজেদের নেকআমল তালাশ করিবে । তখন তাহাদিগকে বলা হইবে, তোমরা আপন উত্তম ভোগসামগ্রী পার্থিব জীবনে ভোগ করিয়া ফেলিয়াছু এবং শেষ করিয়া দিয়াছ। তুমিতো দুনিয়ার নেয়ামতের কারণে আখেরাতের নেয়ামত হারাইয়া ফেলিয়াছ। অথচ তুমি টেরও পাইতেছ না। ইহার চাইতে বড় মুসীবত এবং আফসোস আর কি হইতে পারে? তুমি হয় তো মাল সঞ্চয় করিতেছ, দুনিয়ার চাকচিক্য গর্ব ও বড়াইয়ের নিমিত্ত অথচ আমরা জানিতে পারিয়াছি, যে ব্যক্তি গর্ব ও বড়াইয়ের উদ্দেশ্যে মাল সঞ্চয় করে সে [010199999129 ৬৮৬/৬৬.1171091119.0010]
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।