ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৭৩ হে হতভাগা! মাল সঞ্চয়ের ব্যাপারে তোমার প্রমান কোথায়? এই আব্দুর রহমান ইবনে আউফ (রাদিঃ) তাকওয়া পরহ্যগারী, দান খয়রাত করা সত্ত্বেও এবং রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর বিশিষ্ট সাহাবী এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়া সত্ত্বেও মালের দরুন কেয়ামতের ময়দানে তাহাকে দীড়াইয়া থাকিতে হইবে অথচ তিনি হালাল পন্থায় মাল উপার্জন করিয়াছেন, মিতব্যয় করিয়াছেন, আল্লাহর পথে খরচ করিয়াছেন, এতদসত্েও তিনি দরিদ্র মুহাজিরদের সহিত দ্রুতগতিতে জান্নাতে প্রবেশ করিতে পারিবেন না বরং পিছনে পিছনে হামাগুড়ি দিয়া চলিবেন। এখন আমাদের মত দুনিয়াদারদের সম্বন্ধে তোমার কি ধারনাঃ হে হতভাগা! তুমি হারাম ও শুবাহ সন্দেহযুক্ত মাল সঞ্চয়ে লিপ্ত, মানুষের ময়লার জন্য জবরদস্তি কর, শাহওয়াত সাজসজ্জা, গর্ব ও দুনিয়ার নানারকম ফেতনায় লিপ্ত রহিয়াছ আবার আব্দুর রহমান ইবনে আউফকে (রাদিঃ) প্রমাণ হিসাবে পেশ কর যে, সাহাবায়ে কেরাম মাল সঞ্চয় করিয়াছেন তাই আমিও করি । তুমিতো নিজেকে সলফগনের সমকক্ষ মনে করিতেছ। হে কমবখ্ত। এইটি হইল শয়তানের যুক্তি এবং আপন বন্ধুদের প্রতি তাহার ফতোয়া । আমি তোমার অবস্থা এবং সলফের অবস্থা তোমার সম্মুখে বর্ণনা করিব, যা দ্বারা তুমি নিজের অসারতা এবং সাহাবায়ে কেরামের উৎকর্ষতা উপলব্ধি করিতে পার। সাহাবায়ে কেরামের কতক এমন ছিলেন যে, তাহারা মাল সঞ্চয় করিয়াছিলেন মানুষের কাছে হাত পাতা হইতে বাঁচিয়া থাকার জন্য এবং আল্লাহর পথে খরচ করার উদ্দেশ্যে । তাহারা হালাল পন্থায় হালাল মাল উপার্জন করিয়াছেন, হালাল মাল ভক্ষণ করিয়াছেন, মিতব্যয় করিয়াছেন, অতিরিক্ত সম্পদ আল্লাহর পথে ব্যয় করিয়াছেন । তাহারা মালের কোন হক অনাদায় রাখেন নাই, কোন প্রকার কৃপণতা করেন নাই বরং অধিকাংশ সম্পদ আল্লাহর পথে দান করিয়া দিয়াছেন আর কতক সম্পূর্ণ সম্পদ দান করিয়া দিয়াছেন! মুসীবতের সময় আল্লাহকে নিজের উপর অগ্রাধিকার দিয়াছেন। আল্লাহর কসম দিয়া জিজ্ঞাসা করিতেছি তুমি কি তাহাদের মত এমন গুনাবলীর অধিকারী । আল্লাহর কসম তুমি তাহাদের কাছেও নও, অধিকন্তু বিশিষ্ট_ সাহাবীগণ দরিদ্রকে ভালবাসিতেন দারিদ্রের ভয় হইতে মুক্ত ছিলেন, রিষিকের ব্যাপারে আল্লাহর উপর নির্ভরশীল ছিলেন, তকদীরের প্রতি সন্তুষ্ট ছিলেন, বিপদে রাজি ও খুশী থাকিতেন, আনন্দে ও সুখে স্বাচ্ছন্দ্যে কৃতজ্ঞ থাকিতেন, অভাব অনটনে ধৈর্য ধারন করিতেন, খুশীর অবস্থায় আল্লাহর প্রশংসা করিতেন, তাহারা আল্লাহর সত্তুষ্টির উদ্দেশ্যে বিনয় অবলম্বন করিতেন, গর্বও বড়াই হইতে দূরে থাকিতেন। তাহারা দুনিয়া হইতে হালাল জিনিসই গ্রহণ করিয়াছেন, প্রয়োজন পরিমানের প্রতি সন্তুষ্ট রহিয়াছেন। দুনিয়াকে পদাঘাত করিয়াছেন, দুনিয়ার দুঃখ কষ্ট সহ্য করিয়াছেন এবং নেয়ামত ও চাকচিক্য বর্জন করিয়াছেন, আল্লাহর কসম তুমি কি এমন ? আমরা আরো জানিতে পারিয়াছি যে, সাহাবায়ে কেরামের কাছে যখন মাল আসিত তখন তাহারা চিন্তাযুক্ত হইয়া পড়িতেন এবং বলিতেন, মনে হয় যেন কোন গোনাহর শাস্তি দুনিয়াতেই আল্লাহ তায়ালা দিয়া দিয়াছেন । অর্থাৎ দুনিয়ার [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।