৭২ ধন-সম্পদের লোভ ও কৃপনতা আব্দুর রহমান ইবনে আউফ (োদিঃ) যে সম্পদ রাখিয়া গিয়াছেন উহাতে কোন অসুবিধা নাই? আমি একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর সহিত উহুদ পাহাড়ের দিকে যাইতে ছিলাম । (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম) আমাকে সম্বোধন করিয়া বলিলেন, হে আবু যর। আমি বলিলাম লাব্বাইক (আমি হাজির)। তিনি বলিলেন, অধিক সম্পদশালীরা কেয়ামতের দিন স্বল্প সম্পদের অধিকারী হইবে, তবে যে ব্যক্তি ডান দিক হইতে, বাম দিক হইতে, সম্মুখ হইতে পিছন হইতে খরচ করে(১) আর এমন লোক খুব কম। অতঃপর বলিলেন, হে আবু যর । আমার উহুদ পাহাড় পরিমান সম্পদ হউক আর আমি সব কিছু আল্লাহর পথে খরচ করিয়া ফেলি অতঃপর মৃত্যুকালে আমার কাছে কেবল দুই করাত (২) মাল থাকুক ইহাও আমার নিকট পছন্দনীয় নহে। আমি জিজ্ঞাসা করিলাম । দুই কিনতার (স্তুপ) তিনি বলিলেন, না, দুই কীরাত। ইহার পর বলিলেন, হে আবু যর! তুমিতো বেশী বুঝাইতে চাহিতেছ অথচ আমি কম বুঝাইতে চাহিতেছি। দেখ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর উদ্দেশ্য হইল এই, আর তুমি ইহুদী সন্তান বলিতেছ আব্দুরহমান ইবনে আউফ (রাদিঃ) যে মাল রাখিয়া গিয়াছেন ইহাতে কোন অসুবিধা নাই। তুমি মিথ্যা বলিয়াছ আর যে এই রূপ বলে সেও মিথ্যা বলে। কাব (রাদিঃ) ভয়ে তাহার কথার কোন উত্তর না দিয়া বাহির হইয়া চলিয়া গেলেন। একদা ইয়ামন হইতে আব্দুর রহমান ইবনে আউফ (রাদিঃ) এর এক তেজারতী কাফেলা আসিয়া পৌছিলে, মদীনায় রব পড়িয়া যায় আয়েশা (রাদিঃ) জিজ্ঞাসা করিলেন, ইহা কিসের আওয়াজ । উত্তরে বলা হইল, আব্দুর রহমান ইবনে আউফের বনিকদল আসিয়াছে । তখন হযরত আয়েশা (রোদিঃ) বলিলেন, আল্লাহ এবং তাহার রাসূল (সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম) সঠিক বলিয়াছেন, এই সংবাদ আব্দুর রহমান ইবনে আউফ (রাদিঃ) -এর কাছে পৌছিলে তিনি হযরত আয়েশা (রাদিঃ) কে ইহার কারণ জিজ্ঞাসা করিলেন, তখন হযরত আয়েশা (রাদিঃ) বলিলেন, আমি রাসূলুল্লাহ্ (সাল্লান্াহু আলাইহি ওয়াসাল্লাম) কে বলিতে শুনিয়াছি, তুমি যদি জান্নাত দেখিতে পাও, তবে দরিদ্র মুহাজির ও মুসলমানদিগকে দ্রুত জান্নাতে প্রবেশ করিতে দেখিবে। আব্দুর রহমান ইবনে আউফকে ছাড়া অন্যকোন ধনী ব্যক্তিকে তাহাদের সহিত প্রবেশ করিতে দেখিবে না। সে তাহাদের সহিত হামাগুড়ি দিয়া প্রবেশ করিবে । তখন আব্দুর রহমান ইবনে আউফ (রাদিঃ) বলিলেন, আমার এই কাফেলার সমস্ত মাল আল্লাহর পথে দান করিয়া দিলাম এবং আমার সমস্ত গোলাম বাদী আযাদ করিয়া দিলাম যাহাতে তাহাদের সহিত দ্রুত জান্নাতে প্রবেশ করিতে পারি । এই সম্পর্কে আমাদের কাছে আরো হাদীছ পৌছিয়াছে যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আব্দুর রহমান ইবনে আউফ (রাদিঃ) কে বলিলেন, তুমি আমার উম্মতের ধনীদের মধ্য হইতে সর্ব প্রথম জান্নাতে প্রবেশ করিবে তবে হামাগুড়ি দিয়া চলিবে । (সোজা চলিতে পারিবে না।) টাঁকা (১) অর্থাৎ আল্লাহর পথে খুব দানখয়রাত করে। | (২) করাত এক দেরহামের বার ভাগের একভাগ সমান ওজন । [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।