ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৭১ তুমি যখন এই কথা মনে করিয়াছ যে মাল বর্জন করার চাইতে অর্জন করা উত্তম। তখন মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এবং অন্যান্য সমস্ত নবী রাসূলকে কলঙ্কিত করিয়াছ। তোমার অবস্থান অনুযায়ী মাল সঞ্চয়ের প্রতি তোমার যেমন. আগ্রহ রহিয়াছে, তাঁহাদেরও অনুরূপ আগ্রহ ছিল ইহাতে তাহাদের প্রতি অজ্ঞতার সম্বন্ধ করা হইতেছে। অথচ তাহারা তোমার ন্যায় মাল সঞ্চয় করেন নাই। তুমি যখন এই ধারনা করিতেছ যে, হালাল মাল সঞ্চয় করা উত্তম তখন তুমি যেন এই কথা বুঝাইতেছ যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উম্মতের মঙ্গল কামনা করেন নাই । কেননা তিনি মানুষকে মাল সঞ্চয় করিতে নিষেধ করিয়াছেন.। অথচ তাহার জানা ছিল যে, মালসঞ্চয় করা তাহাদের জন্য উত্তম। অতএব তোমার ধারনা অনুযায়ী রাসূল্লাল্লাহ (সাল্লাল্লুহু আলাইহি ওয়াসাল্লাম) উম্মতকে ধোকা দিয়াছেন (নাউথুবিল্লাহ) তাহাদের সৃহিত শুভাকাঙ্খীসুলভ আচরণ করেন নাই। তুমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর প্রতি মিথ্যা আরোপ করিয়াছ। তিনি উম্মতের প্রতি পরম হিতাকাও্ঘী ও অনুগ্বহশীল ছিলেন৷ তোমার ধারনা মতে মাল সঞ্চয় করা যেহেতু উত্তম তাই তোমার ধারনা অনুযায়ী আল্লাহ তায়ালা মালসঞ্চয় উত্তম হওয়া সত্ত্বেও আপন বান্দাকে মাল সঞ্চয়ে নিষেধ করতঃ তাহাদের প্রতি নোউযুবিল্লাহ) অহিতকর আচরণ করিয়াছেন অথবা তোমার ধারনা অনুযায়ী মালসঞ্চয় করা যে উত্তম ইহা আল্লাহ তায়ালা জানেন না । তাই নিষেধ করিয়াছেন । আল্লাহ তায়ালা অজ্ঞতা হইতে সম্পূর্ণ পবিত্র । হে হতভাগা! তৃমি চিন্তা কর। মূলতঃ শয়তান তোমাকে ধোকা দিয়াছে । তাই তুমি সাহাবায়ে কেরামের মালসঞ্চয়ের বিষয়কে দলীল স্বরূপ পেশ করিয়াছ। আব্দুর রহমান ইবনে আউফ (োদিঃ) -এর মালকে যে তুমি প্রমাণ হিসাবে গ্রহণ করিয়াছ ইহা তোমার কোন কাজে আসিবে না। কেননা তিনি কেয়ামতের দিন আকাঙ্খা করিবেন, হায় । দুনিয়াতে যদি আমি জীবন ধারন পরিমান খাদ্যলাভ করিতাম। বর্ণিত আছে, আব্দুর রহমান ইবনে আউফ (রাদিঃ) এর ইন্তিকালের পর কতক সাহাবী বলিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রোদিঃ) যে সম্পদ রাখিয়া গিয়াছেন, সেজন্য আশংকা বোধ হইতেছে । তখন কাব (রাদিঃ) বলিলেন, তোমরা তাহার জন্য আশংকাবোধ করিতেছ কেনঃ সে হালাল মাল উপার্জন করিয়াছে, হালাল পন্থায় ব্যয় করিয়াছে এবং হালাল মাল পরিত্যাগ করিয়া গিয়াছে । এই খবর আবু যর (রাদিঃ) এর নিকট পৌছিলে তিনি রাগাবিত হইয়া কাব (রাদিঃ) -এর উদ্দেশ্যে বাহির হইলেন। পথিমধ্যে উটের চোয়ালের একটি হাঁড় পাইলেন । এটি হাতে করিয়া কাব (বাদিঃ) -এর উদ্দেশ্যে চলিলেন। কাব (রাদিঃ) কে যখন এই সংবাদ জানানো হইল তখন তিনি পালাইয়া হযরত উছমান (রাদিঃ) এর কাছে যাইয়া আশ্রয় নিলেন। আবু যর (রাদিঃ) ও তীহার পদাঙ্ক অনুসরণ করিয়া উছমান (রাদিঃ) এর বাড়ীতে যাইয়া পৌছিলেন। কাব (রাদিঃ) আবুযর (রাদিঃ) কে দেখিয়া হযরত উছমান রোদিঃ) এর পিছনে যাইয়া বসিলেন। আবু যর (রাদিঃ) কা'ব (রাদিঃ) কে সম্বোধন করিয়া বলিলেন, হে ইহুদী সন্তান! তুমি.নাকি বল যে, [01910999099 125 ৬৬/5/.8111001118.00101

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।