৭৪ ধন-সম্পদের লোভ ও কৃপনতা অনুরূপ ভাবে তোমাদের অন্ধকারাচ্ছন্ন থাকা অবস্থায় শুধু মুখে ইলমের নূর থাকাতে কোন উপকার হইবে না। হে দুনিয়ার গোলামেরা । তোমরা খোদাভীরুও নও স্্তান্তও নও। হয়ত দুনিয়া তোমাদিগকে অচিরেই মূলোৎপাটিত করিয়া উপুড় করিয়া নিক্ষেপ করিয়া দিবে, অতঃপর টানিয়া হেচড়াইয়া নিতে থাকিবে । তারপর তোমাদের গোনাহ তোমাদের মাথার ছুটি ধারন করিয়া আর ইলম পিছনের দিক হইতে ঠেলিয়া মহান বিচারপতি আল্লাহর স্মীপে একাকী ও বন্ত্রহীন অবস্থায় হাজির করিবে । অতঃপর তিনি তোমাদিগকে স্বীয়মন্দ আমল সম্পর্কে অবহিত করতঃউহার প্রতিদান ও শাস্তি দিবেন । অতঃপর হারেছ মুহাসিবী (রহঃ) বলেন, ইহারা হইতেছে উলামায়ে সু বা মন্দ আলেম, মানব শয়তান এবং মানব জাতির জন্য ফেতনার কারণ । ইহারা দুনিয়া অনুরাগী, দুনিয়ার উন্নতি ইহাদের কাম্য, তাই ইহারা দুনিয়াকে আখেরাতের তুলনায় অগ্রাধিকার দিয়াছে, দুনিযার জন্য দ্বীনকে তুচ্ছ করিয়াছে । ইহারা দুনিয়াতে লাঞ্িত ও অপমানিত আর আখেরাতে ক্ষতিগ্রস্ত । হ্যা, যদি মহান করুনাময় আল্লাহ আপন অনুগ্রহে ক্ষমা করিয়া দেন তবে ভিন্ন ব্যাপার । যে ব্যক্তি দুনিয়াতে নিমগ্রু থাকিয়া দুনিয়াকে আখেরাতের তুলনায় অগ্রাধিকার দেয় আমি দেখিতে পাইয়াছি এমন ব্যক্তিন খুশি মলিনতা পূর্ণ, সে নানা রকম চিন্তা ও গোনায় লিপ্ত । তাহার পরিনাম ধ্বংস বৈ আর কিছু নহে। দুনিয়াদার কোন এক আশায় আনন্দিত হয়, কিন্তু সে পরিশেষে না দুনিয়া পায় না আখেরাত ৷ _ 2 0৮০৬ 9৯ এডি ৪৯3 (28) রে “দুনিয়া আখেরাত উভয় ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত আর ইহাই হইতেছে সুস্পষ্ট ক্ষতি |” উপরোক্ত আয়াতের বাস্তব নমুনা ইহারাই । এমন বিপদের চাইতে বড় বিপদ কি হইতে পারে £ অতএব হে ভাইয়েরা তোমরা শয়তান ও তাহার বন্ধুদের প্রবঞ্চনায় পড়িওনা যাহারা এমন বাতিল দলীলের শরনাপন্ন হইয়াছে যাহা আল্লাহর কাছে বাতিল ও অগ্রাহ্য ইহারা দুনিয়া অর্জনে লিপ্ত থাকে আর দলীল স্বরূপ বলে যে, সাহাবায়েকেরাম মাল সঞ্চয় করিয়াছেন। ইহা এই জন্য বলে যাহাতে মানুষ তাহাদিগকে মাল সঞ্চয়ের জন্য ভতসনা ও গঞ্জনা না করে । মূলতঃ ইহা শয়তানের ধোকা ও ওয়াসওয়াসা কিন্তু তাহারা অনুভব করিতে না। হে শয়তান কর্তৃক প্রবঞ্চিত। তুমি যে আব্দুর রহমান ইবনে আউফ (রাদিঃ) -এর সম্পদ ছারা প্রমাণ পেশ করিতে ইহা আসলে শয়তানের ধোকা । শয়তান তোমার মুখ দিয়া এই কথা বাহির করিতেছে যাহাতে তুমি ধ্বংস হইয়া যাও | কেননা তুমি যখন বিশিষ্ট সাহাবীগন সম্বন্ধে এই ধারনা পোষণ করিতেছ যে, তাহারা ধনবান হওয়ার উদ্দেশ্যে এবং সম্মান ও মর্যাদা লাভের উদ্দেশ্যে সম্পদ অর্জন করিয়াছেন। তখন তুমি তাঁহাদের প্রতি জঘন্য বিষয়ের সম্বন্ধ করিয়াছ। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।