ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৬৯ “দুনিয়া এমন সর্প যাহা মুখ হইতে বিষ নিঃসরণ করে যদিও তাহার শরীর কোমল 1” কোন অন্ধ ব্যক্তি যেমনি ভাবে পাহাড়ে আরোহন করা নদীর তীর ও কণ্টকময় স্থান দিয়া গমন করার ক্ষেত্রে দৃষ্টিশক্তিমান ব্যক্তির সমকক্ষতা করিতে পারে না। তদ্রুপ কোন মুর্খও মাল সঞ্চয়ের ক্ষেত্রে কোন আলেমের সমকক্ষতা লাভ করিতে পারে না।. ধনবত্তার নিন্দা ও দারিদ্রের প্রশংসা কৃতজ্ঞ ধনী উত্তম নাকি সবরকারী দরিদ্র উত্তম, এই সম্পর্কে আলেমগনের মতপার্থক্য রহিয়াছে । এই বিষয়ে যুহ্দ অধ্যায়ে আলোচনা করা হইয়াছে । তবে এই অধ্যায়ে অবস্থা ভেদ ব্যতিরেকেই ধনীর তুলনায় দরিদ্র উত্তম, এই বিষয়টি প্রমান করিব । আর এই ক্ষেত্রে মুহাসিবী (রহঃ) এর একটি আলোচনা আনয়ন করিব। এই আলোচনা তিনি কতিপয় ধনবান আলেমের জবাবে করিয়াছেন । যাহারা বিত্তশালী সাহাবা এবং হযরত আব্দুর রহমান ইবনে আউফ (রাদিঃ) এর ধন প্রাচুর্যের মাধ্যমে দলীল পেশ করিয়া থাকেন। হারেছ মুহাসিবী রেহঃ) মুয়ামালা বা লেনদেন সম্পর্কিত শাস্ত্রে বিশারদ ছিলেন নফসের দোষক্রটি, আমলের আপদ ও ইবাদতের গুঢুতত্ত্ সম্পর্কে তিনি যাহা লিখিয়াছেন আর কেহ তাহা লিখেন নাই। তাহার কথাগুলি এই ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য । তিনি লিখিয়াছেন, বর্ণিত আছে যে, হযরত ঈসা (আঃ) বিশিষ্ট আলেমদিগকে সম্বোধন করিয়া বলিয়া ছিলেন, হে আলেম সম্প্রদায় । তোমরা নামায পড়, রোযা রাখ এবং সদকা কর। কিন্তু যে বিষয়ের হুকুম তোমাদিগকে দেওয়া হইয়াছে তাহা তোমরা করনা আর নিজে যাহা করনা মানুষকে তাহা করিবার জন্য বল। তোমাদের এই কাজ অত্যন্ত মন্দ। তোমরা মুখে তৌবা কর আর নফসানী খাহেশ অনুযায়ী কাজ কর। তোমরা যদি বাহ্যিক দেহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখ আর অন্তর অপবিত্র থাকে তবে ইহা কোন উপকারে আসিবে না। তোমরা চালনির মত হইও না যে, ভাল আটা পড়িয়া যায় আর ভুসিগুলি কেবল উহাতে থাকিয়া যায়। বস্তুতঃ তোমরা এমনই যে, তোমাদের মুখ হইতে হেকমত ও জ্ঞানের কথা বাহির হয় কিন্তু তোমাদের অন্তর ময়লাযুক্ত । হে দুনিয়ার বান্দারা! যে ব্যক্তি দুনিয়ার ভালবাসা ও আগ্রহ ছিন্ন করিবে না, সে কিরূপে আখেরাত পাইতে পারে? করিতেছে । তোমরা দুনিয়াকে জ্িহবার নীচে আর আমলকে পদতলে স্থান দিয়াছ। তোমরা স্বীয় আখেরাতকে বরবাদ করিয়া দিয়াছ। দুনিয়ার স্বার্থকে আখেরাতের স্বার্থের তুলনায় অগ্রাধিকার দিয়াছ। তোমরা যদি জানিতে তোমাদের মধ্যে কে উত্তম । তোমরা আর কতদিন পথহারাদিগকে পথ দেখাইবে আর নিজেরা বিভ্রান্ত অবস্থায় পড়িয়া থাকিবে মনে হয় যেন তোমরা মানুষকে দুনিয়া বর্জন করাইতেছ এই জন্য যে, ধীরে ধীরে তোমরা উহার মালিক হইয়া যাইবে । অন্ধকার ঘরের ছাদের উপর প্রদীপ রাখা হইলে কোন লাভ হইবে কি? 00101998999 129 ৬৮৬/৬৬.1171091119.00101
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।