৬৮ ধন-সম্পদের লোভ ও কৃপনতা কাছাকাছি থাকিবে ততক্ষন ভাল থাকিবে এবং হক পন্থীদের শ্রেনীভূক্ত থাকিবে । আর যখন এই সীমা লঙ্ঘন করিয়া ফেলিবে তখন অতলগর্ভে পড়িয়া যাইবে । ইতিপূর্বে যুহ্দ অধ্যায়ে এতদ সম্পর্কিতি বিস্তারিত আলোচনা করা হইয়াছে । চারঃ ব্যয় খাতের প্রতি লক্ষ্য রাখিবে। অতএব ব্যয়ের ব্যাপারে পরিমিত ও সরল পন্থা অবলম্বন করিবে । কৃপণতাও করিবে না অপব্যয়ও করিবে না। আর হালাল পন্থায় উপার্জিত মাল হক ও বৈধ পথে ব্যয় করিবে নাহক ও অবৈধ পথে নহে। কেননা নাহক ও অবৈধ পন্থায় উপার্জন ও অবৈধ পথে ব্যয় উভয়টিই সমপর্ধায়ের গোনাহ । পাচ ৪ মালবরণ বর্জন ও ব্যয় সঞ্চয় প্রত্যেক ক্ষেত্রেই নিয়ত সঠিক রাখিবে । অতএব যাহা গ্রহন করিবে তাহা ইবাদতের সাহায্য গ্রহণার্থে গ্রহণ করিবে আর যাহা বর্জন করিবে তাহা উহার প্রতি অনাসক্তি ও অনীহা প্রকাশার্থে বর্জন করিবে । এমন করিতে পারিলে মাল আর কোন ক্ষতি করিতে পারিবে না। তাই হযরত আলী (রাদিঃ) বলিয়াছেন, কেহ যদি সমগ্র পৃথিবীর মালের অধিকারীও হইয়া যায় আর তাহার উদ্দেশ্য থাকে, ইহা দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন তবে তাহাকে যাহেদ বা দুনিয়া বিরাগীই বলা হইবে । পক্ষান্তরে যদি সব কিছু বর্জন করিয়া দেয় কিন্তু ইহা ছারা আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য না থাকে তবে সে যাহেদ নহে । অতএব আপনার যাবতীয় কাজকর্ম আল্লাহর জন্যই হওয়া চাই। অর্থাৎ সরাসরি আল্লাহর ইবাদত হইবে অথবা ইবাদতের সহায়ক হইবে । মানুষের কাজ কর্মের মধ্যে ইবাদত হইতে সব চাইতে দূরবর্তী হইতেছে পানাহার ও মলত্যাগ করা । এই দুইটিও ইবাদতের সহায়ক হইতে পারে । কেহ যদি এই দুইটি কাজ ইবাদতের সহায়ক নিয়ত করিয়া করে তবে এই দুইটিও ইবাদতে গন্য হইবে । এমনিভাবে প্রত্যেক ব্যবহারিক বস্তু যথা- জামা, লুঙ্গি, বিছানা, থালা-বাসন এইগুলির ক্ষেত্রে ও অনুরূপ নিয়ত থাকা চাই। কেননা এইগুলিও দ্বীনের ব্যাপারে সহায়ক ও প্রয়োজনীয় বস্তু । আর যে জিনিষ প্রয়োজনাতিরিক্ত হয় উহার ব্যাপারে এই নিয়ত রাখিবে, ইহা কোন আল্লাহর বান্দার প্রয়োজনে আসিবে । তাই কেহ ঘদি প্রয়োজনে এমন কোন জিনিষ চায় তবে দিতে অস্বীকার না করা চাই। যে ব্যক্তি এই সমস্ত বিষয় স্বীয় কর্মবিধি হিসাবে গ্রহন করিয়া লইবে সে যেন উহার ভিতর হইতে বিষনাশক বস্তু বাহির করিয়া লইল এবং বিষ ফেলিয়া দিল। কিন্তু ইহা এ ব্যক্তির পক্ষে সম্ভব যে ইলমে দ্বীনের পরিপন্ধ আলেম ও পাক্কা দ্বীনদার । পক্ষান্তরে কোন মুর্খ ব্যক্তি যদি ইহা ভাবিয়া মাল সঞ্চয় করে যে, কতক সাহাবায়েকেরাম ও মাল সঞ্চয় করিয়াছেন। তাই আমিও সঞ্চয় করি তবে তাহার অবস্থা এ ব্যক্তির ন্যায় হইবে যে, সাপের মন্ত্রসম্পর্কে অজ্ঞ এ ব্যক্তি মন্ত্রবিজ্ঞ ব্যক্তিকে সাপ ধরিতে এবং উহার বিষদীত ভাঙ্গিতে এবং উহার ভিতর হইতে বিষনাশক বস্তু বাহির করিতে দেখিয়া নিজেও এ কাজ শুরু করিয়া দিল। এই ব্যক্তির মৃত্যু অনিবার্য । তবে পার্থক্য এতটুকু যে, সর্পদর্ধশত ব্যক্তির মৃত্যু দৃশ্যতঃ অনুভব হয়। আর দুনিয়া দংশিত ব্যক্তির মৃত্যু দৃশ্যতঃ অনুভব হয় না। সাপকে দুনিয়ার সহিত তুলনা করতঃ কোন কবি বলিয়াছেন । [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।