ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৬৭ ব্যাপারে তাহাদিগকে সবর করিতে হয় । আর আল্লাহর দুশমন এই হিসাবে যে, এই দুনিয়া আল্লাহ দিকে পৌছার, বান্দাদের যে পথ রহিয়াছে এ পথ সে রুদ্ধ করিয়া দেয়। আর স্বয়ং নিজেই তাহার দুশমন এই হিসাবে যে, সে নিজেই নিজেকে ভক্ষন করে । কেননা মাল সংরক্ষনের জন্য পাহারাদার ও ধনাগারের প্রয়োজন হয় । আর এই দুইটি মাল ব্যতীত হাসিল করা সম্ভব নহে। অতএব এই মাল নিজেকে ভক্ষণ করত এবং স্ববিরোধিতা করত ধ্বংস হইয়া যায় । যে ব্যক্তি মালের আপদ সম্পর্কে জ্ঞাত সে কখনও মালের সহিত ভালবাসা স্থাপন করে না বা উহার কারণে খুশী হয় না । আর উহা গ্রহণ করিলেও কেবল প্রয়োজন পরিমান গ্রহণ করে । যে ব্যক্তি প্রয়োজন পরিমানে তুষ্ট থাকে সে কৃপণ হইবে ন'। কারণ প্রয়োজন পরিমান মাল সঞ্চয় করা কৃপণতা নহে । আর প্রয়োজনাতিরিক্ত মাল রাখা যেহেতু ঝামেলা মুক্ত নহে, তাই ইহা সংরক্ষনের কষ্ট না ভোগ করিয়া দান করিয়া দিবে । অবস্থাতো এমন যে, এক ব্যক্তি দজলা নদীর তীরে বসিয়া মানুষকে নদীর পানি দান করিতেছে। এমন ব্যক্তি নিজ প্রয়োজনাতিরিক্ত পানি দান করিতে যেমন কোন প্রকার কুষ্ঠাবোধ করিবে না অনুরূপ ভাবে" এ ব্যক্তিও প্রয়োজনাতিরিক্ত মাল দান করিতে কুষ্ঠাবোধ করিবে না। মাল সম্পর্কে জরুরী নির্দেশনা পূর্বে বর্ণনা করা হইয়াছে যে, মাল এক হিসাবে ভাল আরেক হিসাবে মন্দ। তাহার দৃষ্টান্ত হইল বিষাক্ত সর্প সাপুড়িয়া সাপ ধরে উহার ভিতর হইতে তিরয়াক অর্থাৎ বিষনাশক পদার্থ বাহির করার উদ্দেশ্যে । আর অজ্ঞ ব্যক্তি ধরিয়া উহার দংশনে ও বিষ ক্রিয়ায় মারা যায় । অথচ সে বুঝিতেও পারে না। কোন ব্যক্তিই পাচটি নির্দেশনা ব্যতীত মালের বিষক্রিয়া হইতে রক্ষা পাইবে না । নির্দেশনা সমূহ হইল এই- একঃ মালের উদ্দেশ্য সম্পর্কে অবগত হইতে হইবে যে, এই মাল কি জন্য সৃষ্টি করা হইয়াছে এবং ইহার প্রয়োজন কেন? ইহা জানা থাকিলে প্রয়োজনাতিরিক্ত মাল অর্জনও করিবে না এবং সংরক্ষণও করিবে না। আর যে ব্যক্তি প্রাপ্যের অধিক চায় তাহাকে দিবে না। দুইঃ মাল উপার্জনের পন্থার প্রতি লক্ষ্য রাখিবে। অতএব নিছক হারাম বর্জন করিবে । যে মাল অধিকাংশ হারাম হইয়া থাকে যেমন শাহী মাল ইহাও বর্জন করিবে । এমনিভাবে মাকরূহ পন্থা যা দ্বারা সন্ত্রম বিনষ্ট হয় ইহা বর্জন করিবে। যথা ঘুষের সম্তাবনাপূর্ণ হাদিয়া, এমন সওয়াল যাহাতে লাঞ্কনা ও সন্ত্রমহানি রহিয়াছে ইত্যাদি । তিনঃ উপার্জিত মালের পরিমানের প্রতি লক্ষ্য রাখিবে। অতএব বেশীও উপার্জন করিবে না আবার কমও উপার্জন করিবে না। বরং অপরিহার্য পরিমান উপার্জন করিবে। আর ইহার মাপকাঠি হইল অন্ুবস্ত্র ও বাসস্থানের প্রয়োজনীয়তা, ইহাদের প্রত্যেকটিরই তিনটি করিয়া স্তর রহিয়াছে । উচ্চ, মধ্যম ও নিম্ন । যতক্ষণ পর্যন্ত অল্পের দিকে ঝুঁকিয়া থকিবে এবং অপরিহার্য পরিমানের [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।