৬৬ ধন-সম্পদের লোভ ও কৃপনতা না। আর আগ্রহ সৃষ্টি না হইলে আমলেরও সুযোগ হয় না। তখন ইহা চিররোগ হিসাবে থাকিয়া যায়, যেমন কেহ এমন রোগে আক্রান্ত হইয়াছে যে তাহার ওঁষধ চিনিবার ক্ষমতাই নাই । অতএব সে ওষধ ব্যবহার করিবে কি করিয়াঃ এমন রোগীর মৃত্যুর অপেক্ষা ছাড়া আর কোন উপায় নাই। সুফী সম্প্রদায়ের কেহ কেহ মুরীদদের কৃপণতা দূরীভূত করার জন্য এই পন্থা অবলম্বন করিতেন যে, তাহাদিগকে তাহাদের বিশেষ ও নির্ধারিত কোনে বেশীদিন থাকিতে দিতেন না। যদি কোন মুরীদকে দেখিতেন যে, সে কোন এক কোনে থাকিতে ভালবাসে তখন তাহাকে এ কোন হইতে সরাইয়া অন্য এক কোনে স্থানান্তর করিয়া দিতেন এবং আসবাব পত্র সব স্থানান্তর করিয়া দিতেন। এমন কি যদি দেখিতেন যে, কোন একটি নতুন কাপড় অথবা জায়নামায পাইয়া সে খুব খুশী হইয়া গিয়াছে তবে ইহা অন্যকে দিয়া দেওয়ার নির্দেশ দিতেন এবং তাহাকে পুরাতন কোন কাপড় ব্যবহার করিতে দিতেন যাহার প্রতি মন আকৃষ্ট না হয়। উল্লেখিত পন্থায় অন্তর দুনিয়াবী সামগ্রী হইতে দূরে থাকিবে । যে ব্যক্তি এই পথ অবলম্বন করিবে না, সে দুনিয়াকে ভালবাসিতে শুরু করিবে । তাহার যদি সহস্র সামগ্রী থাকে তবে সহস্র প্রেমভাজন সৃষ্টি হইয়া যাইবে। তাই এগুলির কোন একটি যদি চুরি হইয়া যায় তবে উহার প্রতি যেই পরিমান ভালবাসা ছিল সেই অনুপাতে মুসীবত তাহার উপর আসিয়া পতিত হয় । আর যখন সে মারা যায় তখন তাহার উপর সহস্র মুসীবত আসিয়া পতিত হয়। যেহেতু সবগুলিই তাহার প্রিয় বস্তু ছিল আর সবগুলিই এখন একসাথে ছিনাইয়া নেওয়া হইতেছে । বরং জীবদ্দশায়ই বিনষ্ট হইয়া যাওয়ার কারণে এই ধরনের মুসীবতের সম্মুখীন হইতে পারে। বর্ণিত আছে, কোন বাদশাহর কাছে একটি মনিমুক্তা খচিত ফিরূজা পাথরের পেয়ালা পেশ করা হইল । এমন পেয়ালা আর কেহ কখনও দেখে নাই বাদশাহ ইহা পাইয়া অত্যন্ত খুশী হইল এবং তাহার দরবারস্থ কোন একজন বিজ্ঞ ব্যক্তিকে বলিল, ইহা কেমন দেখিতেছ? সে বলিল, মুসিবত অথবা দারিদ্র মনে হইতেছে । বাদশাহ জিজ্ঞাসা করিল, কেন? এ ব্যক্তি বলিল, যদি ভাঙ্গিয়া যায় তবে ইহা আপনার জন্য বিরাট মুসিবতের কারণ হইবে । আর যদি চুরি হইয়া যায় তবে আপনি ইহার মুখাপেক্ষী ও অভাবগ্রস্থ এবং ইহার নজীর আর পাইবেন না। অথচ ইহা লাভের পূর্বে আপনি এই মুসিবত ও অভাবমুক্ত ছিলেন। কিছুদিন" অতিবাহিত হওয়ার পর ঘটনাক্রমে পেয়ালাটি ভাঙ্গিয়া গেল অথবা চুরি হইয়া গেল। ইহাতে বাদশাহর উপর বিরাট মুসিবত আসিয়া পড়িল । তখন বলিল, হাকীক (বিজ্ঞব্যক্তি) যাহা বলিয়াছিল তাহাই ঠিক । এই পেয়ালা যদি আমার কাছে না আসিত। আসলে দুনিয়ার প্রত্যেক বস্তুই এমন । দুনিয়াতো আল্লাহর দুশমনদেরও দুশমন 1 কেননা এই দুনিয়া তাহাদিগকেও জাহান্নামে লইয়া যায়। আর আল্লাহর ওলীগনের দুশমন হইল এই হিসাবে যে, এই দুনিয়ার [010198999129 ৬৮৮/৬৬.1171091119.00101
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।