ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ ٩٣
📝 نص 📖 PDF

ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৬৫ ফিরানোর জন্য । যেষনিভাবে শিশুকে দুধ ছাড়ানোর জন্য পাখি ইত্যাদি দিয়া খেলায় লিগ করা হয়, আসলে এই খেলা উদ্দেশ্য নহে । বরং তাহাকে সান্তনা দান করতঃ তাহার মনোযোগ অন্য দিকে ফিরানোর উদ্দেশ্য, পরে অবশ্য তাহাকে অন্য দিকে ধাবিত করা হইবে । অনুরূপভাবে মন্দ চরিত্রগুলি একটিকে অপরটি দ্বারা চুরমার করিতে হইবে। যেমন শাহওয়াত দ্বারা ক্রোধের ক্ষিপ্রতাকে চুরমার করিতে হইবে, আবার ক্রোধের মাধ্যমে শাহওয়াতের শিথিলতাকে চুরমার করিতে হইবে। কৃপণতা দূরীভূত করার উপরোক্ত চিকিৎসা এ ব্যক্তিব জন্য ফলদায়ক যাহার কাছে কৃপণতা, খ্যাতি ও মর্যাদা মোহের চাইতে বেশী শক্তিশালী । এমতাবস্থায় সে দুর্বলটি গ্রহণ করতঃ শক্তিশালীটি দূরীভূত করিল। নচেৎ যদি উভয়টি সমপর্যায়ের হয় তবে ইহাতে কোন লাভ নাই, কারণ একটি ব্যাধি হইতে মুক্ত হইয়া অনুক্ধপ আরেকটিতে আক্রান্ত হইয়া পরিল। আর ইহা কষ্টকর না হয়, তবে মনে করিবে রিয়া তাহার মধ্যে শক্তিশালী । আর যদি কষ্টকর মনে হয় তবে বুঝিতে হইবে রিয়া দুর্বল। এমতাবস্থায় দান ফলদায়ক হইবে। মন্দ চরিত্র'সমূৃহের একটিকে অপরটি দ্বারা দমন করার উদাহরণ হইল এইরূপ যে, মৃতদেহ পচিয়া যখন কীটে পরিণত হইয়া যায় তখন এক কীট অপর কীটকে খাইতে শুরু করে । খাইতে খাইতে শেষ পর্যন্ত দুইটি বড় কীট থাকিয়া যায়। অতঃপর এই দুইটি পরম্পরে লড়াই কৰরতঃ কোন একটি জয়ী হইয়া অপরটিকে খাইয়া ফেলে । ইহার পর এই একটিও অনাহারে থাকিয়া পঝিশেষে মারা যায়। অনুরূপ ভাবে এই সমস্ত মন্দ চরিত্রগুলি একটিকে অপরটি দ্বারা দমন করা যাইতে পারে । অবশেষে যখন মাত্র একটি বাকী থাকিয়া যাইবে তখন উহাকে ধ্বংস করার জন্য মুজাহাদা শুরু করিতে হইবে । আর সেইটি হইল খাদ্য হাস করিয়া দেওয়া । চরিত্রের খাদ্য হ্রাস করার অর্থ হইল উহার নির্দেশ ও চাহিদা অনুযায়ী আমল না করা। কেননা সে অবশ্যই কোন না কোন একটি কাজ চাহিবে । যখন তাহার বিরোধিতা করা হইবে তখন দুর্বল হইয়া মারা যাইবে যেমন, কৃপণতা চায় মাল আটকাইয়া রাখিতে । এমতাবস্থায় যখন তাহার বিরোধিতা করতঃ মুজাহাদার সহিত বার বার মাল দান করা হইবে তখন কৃপণতার চরিত্র দূরীভূত হইয়া দানশীলতা প্রকৃতিগত গুনে পরিণত হইয়া যাইবে । তখন আর কষ্টও অনুভব হইবে না। অতএব কৃপণতার চিকিৎসা দুইটি জিনিষ দ্বারা লাভ হইবে । ইলম ও আমল । ইলম বলিতে কৃপণতার অপকারিতা এবং দানশীলতার উপকারিতা সম্বন্ধে অবগত হওয়া । আর আমল বলিতে কিছুটা কষ্ট করিয়া লৌকিকতা স্বরূপ হইলেও মাল দান করা । তবে কৃপণতা কখনও এত প্রকট হয় যে, ইহা ব্যক্তিকে অন্ধ ও বর্ধির করিয়া দেয়। তখন কৃপণতার অপকারিতা এবং দানশীলতার উপকারিতা বুঝে আসে না। যখন্‌ ইহা বুঝে আসে না, তখন আগ্রহও সৃষ্টি হয় [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— صفحة ٦٩ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.