৬৪ ধন-সম্পদের লোভ ও কৃপনতা যাহারা পাইয়াছে তাহাদের তুলনায় অনেক ভাল । আরো চিন্তা করিবে যে, যদি সন্তান ফাসেক হয়, তবে সে এই মালদ্বারা গোনাহর কাজে সাহায্য নিবে। আর সেই গোনাহর মুসীবত তাহাকে ভোগ করিতে হইবে । আর যদি সন্তান নেককার হয় তবে আল্লাহই তাহার জন্য যথেষ্ট । এমনিভাবে কৃপণতার নিন্দা ও শাস্তি সম্বলিত হাদীছ এবং দানশীলতার প্রশংসা সম্বলিত হাদীছ সমূহের ব্যাপারেও ধ্যান করিবে । আরেকটি ফলদায়ক চিকিৎসা হইল কৃপণদের অবস্থা সম্পর্কে চিন্তা করা, তাহাদিগকে মনে মনে ঘৃণা করা এবং খারাপ জানা । কেননা এমন কোন কৃপণ নাই যে, অন্যের কৃপণতাকে খারাপ না মনে করে । অতএব চিন্তা করিবে যে, আমার কাছে যেমন অন্যের কৃপণতা খারাপ লাগে আমার কৃূপণতাও অন্যের কাছে খারাপ লাগিবে এবং আমিও অন্যান্যদের ন্যায় মানুষের দৃষ্টিতে ঘৃণিত হইব । আরো চিন্তা করিবে যে, মালের লক্ষ্য ও উদ্দেশ্য কি, ইহা কিসের জন্য সৃষ্টি করা হইয়াছে মাল প্রয়োজন পরিমাণ সংরক্ষণ করা চাই আর অতিরিক্ত মাল পারলৌকিক সুখ শান্তির জন্য সঞ্চয় করিয়া রাখা উচিৎ। এই সমস্ত চিকিৎসা হইল ইলম ও মারেফাতের দৃষ্টিকোন হইতে । যে জ্ঞানের আলো দ্বারা বুঝে যে, মাল সঞ্চয়ের চাইতে ব্যয় করা দুনিয়া আখেরাত উভয় ক্ষেত্রে উত্তম, সে ব্যয় করিতে উৎসাহিত হইবে। কিন্তু একটি বিষয় অবশ্যই মনে রাখিতে হইবে যে, এই ধরনের খেয়াল ও ধারনা সৃষ্টি হওয়ার সাথে সাথে খরচ করিয়া ফেলিতে হইবে, দেরি করা উচিৎ হইবে না কারণ শয়তান সর্বদা দারিদ্রের ভয় দেখাইয়া বিরত রাখিতে সচেষ্ট । আবুল হাসান বুমেঙ্গী রেহঃ)-এর ঘটনা আবুল হাসান বুমেঙ্গী(রহঃ)-এর ঘটনা তিনি একবার শৌচাগারে প্রবেশ করিলেন । এখানে থাকাবস্থায়ই জনৈক শাগরেদকে ডাকিয়া বলিলেন, আমার গায়ের কুর্তাটি খুলিরা অমুককে দিয়া দাও। শাগরেদ বলিল, আপনি শৌচাগার হইতে বাহির হইয়াই লইতেন। তিনি বলিলেন, আমার নিজের ব্যাপারে আশংকা হইতেছে হয়তো আমার মনের অবস্থা পরে থাকিবে না । আমার মনে দান করার যে ইচ্ছা জাগিয়াছে ইহাকে কার্যকরী করা চাই। কেহ যদি কাহারো প্রতি আসক্ত হয় আর সেই আসক্তি হইতে মুক্তি পাইতে চায় তবে প্রথমতঃ তাহাকে কিছুটা কষ্ট করিয়া প্রেমাস্পদের জায়গা পরিত্যাগ করিতে হইবে । যখন দূরে সরিয়া যাইবে তখন ধীরে ধীরে মন শান্ত হইয়া যাইবে । অনুরূপভাবে কৃপনতা দূর করিতে চাহিলে প্রথমে কিছুটা জবরদস্তিমুলকই দান করিতে হইবে । ধীরে ধীরে কৃপণতা দূর হইয়া যাইবে এবং দানশীলতার গুণ আসিয়া যাইবে । এমনকি কৃপণতা দূরীভূত করার জন্য মাল পুঞ্জিভৃত না করিয়া উহা পানিতে ফেলিয়া দেওয়া উত্তম। কৃপণতা দৃরীভূত করার আরেকটি সুক্ষ পন্থা হইল, প্রথমে নফসকে খ্যাতির লোভ দেখাইয়া দান করিতে থাকিবে । অতঃপর যখন কৃপণতার ব্যাধি দূরীভূত হইয়া যাইবে তখন রিয়া ও মর্যাদা মোহের চিকিৎসা শুরু করিবে। খ্যাতির এই প্রলোভন শুধু নফসকে সান্ত্বনা দিয়া তাহার গতি অন্য দিকে [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।