৬২ ধন-সম্পদের লোভ ও কৃপনতা হইয়াছে। ইহাও একটি দুনিয়াবী প্রতিদান বিধান, সে দানশীল গণ্য হইবে না। বর্ণিত আছে, জনৈকা আবেদা মহিলা হাববান ইবনে হেলালের কাছে আসিল। হাববান তখন আপন সহচরগণকে লইয়া বসা ছিলেন। মহিলা আসিয়া জিজ্ঞাসা করিল, তোমাদের মধ্যে কে এমন আছে যাহার কাছে একটি মাসআলা জিজ্ঞাসা করিতে পারি? সকলেই হাব্বানের দিকে ইঙ্গিত করিল । মহিলা জিজ্ঞাসা করিল, আপনারা সাখা বা দানশীলতা বলিতে কি বুঝেন। তিনি উত্তরে বলিলেন, দান খয়রাত উদারতা ইত্যাদি। সে বলিল, ইহাতো দুনিয়া সম্পর্কিত সাখা, দ্বীন সম্পর্কিত সাখা কাহাকে বলে? হাব্বান উত্তরে বলিলেন, আল্লাহর ইবাদত স্বতঃস্ফূর্ত উদারচিত্তে করা, মনে কোন প্রকার চাপ অনুভব না করা । মহিলা জিজ্ঞাসা করিল, আপনারা ইহার দরুন কোন ছাওয়াবের আশা করেন কি? উত্তরে বলিলেন, হ্যা, মহিলা জিজ্ঞাসা করিল কেন? হাব্বান বলিলেন, যেহেতু আল্লাহ তায়ালা আমাদিগকে এক নেকীর বদলে দশটি ছাওয়াব দানের ওয়াদা করিয়াছেন। মহিলা বলিল, সুবহানাল্লাহ । একটির বদলে দশটি গ্রহণ করিয়াছেন ইহা সাখা বা বদান্য হইল কি করিয়া? হাব্বান বলিলেন, তাহা হইলে আপনার মতে সাখা কাহাকে বলেঃ আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করুন । মহিলা বলিল, আমার মতে দ্বীন সম্পর্কিত সাখা হইল, আল্লাহর ইবাদত এই ভাবে করা যে, অন্তরে স্বাদ অনুভব হইবে, কোন প্রকার চাপ অনুভব হইবে না, ছাওয়াব এবং প্রতিদানেরও আশা থাকিবে না। বরং আল্লাহর যাহা মর্জি তাহাই করিবেন । আপনারা কি আল্লাহকে লজ্জা করেন না যে, তিনি আপনাদের অন্তরের এই অবস্থা জানিয়া ফেলিবেন যে, এক জিনিষের পরিবর্তে আরেক জিনিষ চাহিতেছেন? ইহাতো দুনিয়ার ব্যাপারেও দোষনীয় । জনৈকা আবেদা মহিলা সম্পর্কে বর্ণিত আছে, সে বলিল, তোমরা কি মনে কর সাখা ও বদান্যতা কেবল টাকা পয়সার ক্ষেত্রেইঃ তাহাকে জিজ্ঞসা করা হইল, আর কিসে হইতে পারেঃ সে উত্তরে বলিল, আমার মতে প্রাণ উৎসর্গকরা হইল সাখা বা বদান্যতা। মুহাসিবী (রহঃ) বলেন, দ্বীন সম্পর্কিত সাখা হইল, স্বতঃক্ফুর্ত, উদারচিত্তে ও সন্তুষ্টচিত্তে আল্লাহর জন্য প্রান উৎসর্গ করিয়া দেওয়া এবং ইহার কোন পার্থিব বা পরলৌকিক প্রতিদানের আশা না করা । ছাওয়াবের প্রয়োজন যদিও রহিয়াছে তবে মনকে উদার রাখিতে হইবে এবং ছাওয়াবের বিষয়টিও আল্লাহর কাছে সোপর্দ করিয়া দিবে, অতএব আল্লাহ তায়ালাই বান্দার জন্য যেইটি উত্তম ও কল্যাণকর সেইটি করিবেন। কৃপণতার চিকিৎসা কৃপণতার কারণ হইল সম্পদ মোহ! আর এই সম্পদ মোহের কারণ দুইটি । একটি হইল ভোগবিলাসের খাহেশ স্পৃহা যাহা সম্পদ ব্যতিরেকে পূর্ণ করা সম্ভব নহে। এতদসত্তে দীর্ঘজীবি হওয়ার আশা কেননা কোন ব্যক্তি যদি ইহা জানিতে পারে যে, একদিন পর সে মারা যাইবে তবে সে হয়ত মালের ব্যাপারে কৃপণতা [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।