ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

ধন-সম্পদের লোভ ও কৃপনতা! ৬১ হেফাজতের তুলনায় অধিক গুরুতুপূর্ণ। অতএব যাহার ব্যাপারে সংকীর্ণতা করা সমীচীন নহে তাহার ব্যাপারে মালের ভালবাসায় সংকীর্ণতা করা কৃপণতা গণ্য হইবে । এই ক্ষেত্রে আরেকটি স্তর রহিয়াছে । সেইটি হইল, এক ব্যক্তি ওয়াজিব আদায় করে, চাই সেই ওয়াজিব শরীয়তের দৃষ্টিতে হউক অথবা মানবতার দৃষ্টিতে হউক। কিন্তু তাহার প্রচুর সম্পদ রহিয়াছে। এঁ সম্পদ হইতে দানখয়রাত করে না বা অভাব গ্রস্তদিগকে সাহায্য করে না। এমতাবস্থায় দুইটি উদ্দেশ্য 'পরম্পর বিরোধী হইয়াছে । একটি হইল মাল সংরক্ষণের উদ্দেশ্য বিভিন্ন বিপদাপদে মদদ গ্রহণের নিমিত্ত আরেকটি হইল আখেরাতে মর্ধাদা বুলন্দ হওয়ার জন্য ছাওয়াব লাভের উদ্দেশ্য । এই শেষোক্ত উদ্দেশ্যে মাল খরচ না করা জ্ঞানীদের কাছে কৃপণতা যদিও জনসাধারণের কাছে কৃপণভা নহে। কারণ সাধারণ লোকের দৃষ্টিতে বিপদাপদে মদদ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু তাহাদের লক্ষ্য দুনিয়াবী স্বার্থের প্রতি সীমাবদ্ধ । তবে কখনও এই কৃপণতা সাধারণ লোকের কাছেও ধরা পড়ে । যেমন তাহার দরিদ্র প্রতিবেশীকে দান করণ হইতে বিরত রহিল এবং বলিল, আমি ওয়াজিব যাকাত আদায় করিয়া দিয়াছি এখন আমার উপর ওয়াজিব নাই । ইহা দোষনীয় বটে কিন্তু মালের পরিমান অভাবের প্রকটতা, অভাবপ্রস্ত ব্যক্তির দ্বীনদারিতৃ, তাহার অধিকার ইত্যাদি ভেদে উহার স্তরও বিভিন্ন রকম হইবে। যে ব্যক্তি শরীয়ত ও মানবতার দায়িত পালন করিয়াছে সে কৃপণতা মুক্ত হইয়া গিয়াছে । তবে মর্যাদা লাভের উদ্দেশ্যে যতক্ষণ ইহার অতিরিক্ত মাল খরচ না করিবে ততক্ষণ দানশীল গণ্য হইবে না । যে ক্ষেত্রে শরীয়তের নির্দেশও নাই অথবা খরচ না করা হইলে সাধারণতর তিরক্কারেরও আশংকা নাই, সেই ক্ষেত্রে উদারতার সহিত দান করিলে দানশীল গণ্য হইবে । আর এই দানশীলতার ংখ্য স্তর রহিয়াছে। একজনের তুলনায় আরেকজন বেশী দানশীল হইয়া থাকে । মোটকথা শরীয়ত ও মানবতার তাগিদ ছাড়া যে ইহসান ও উপকার করা হয় উহাকে দানশীলতা বলে । তবে শর্ত হইল সন্তুষ্ট চিত্তে হইতে হইবে এবং ইহার বিনিময়ে খেদমত প্রতিদান, শোকরিয়া প্রশংসা ইত্যাদির আশা না থাকিতে হইবে । কেননা যে শোকরিয়া কৃতজ্ঞতা বা প্রশংসার আশা করে সে দানশলি নহে, সে আপন মালদ্বারা কৃতজ্ঞতা এবং প্রশংসা ক্রেতা । কারণ সে প্রশংসা খরিদ করিয়াছে, যাহা স্বতন্ত্র উদ্দেশ্য হইতে পারে । আর দানশীলতা বলা হয় কোন: বিনিময় ব্যতিরেকে মাল খরচ করাকে । ইহা হইল প্রকৃত দানশীলতা ও বদান্যতা । এই বদান্যতা একমাত্র আল্লাহর পক্ষে সম্ভব । বান্দাকে যে দানশীল বলা হয় তাহা হইল রূপকার্থে প্রকৃত অর্থে নহে। কারণ বান্দা কোন জিনিস যে কোন এক উদ্দেশ্যে দান করিয়া থাকে । তবে তাহার উদ্দেশ্য যদি ছাওয়াব অথবা বদান্যতার মর্যাদা লাভ অথবা নফসকে কৃপণতার তুচ্ছতা হইতে পবিত্র করণ হয়, তবে তাহাকে দানশীল বলা হইবে । আর যদি ইহার কারণ হয় কুৎসার আশংকা, তিরস্কার অথবা দান গ্রহিতার পক্ষ হইতে কোন স্বার্থ লাভ হওয়া তবে ইহা দানশীলতা গণ্য হইবে না। কেননা সে এই সমস্ত কারণে দান করিতে বাধ্য [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।