ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৬৪ ধন-সম্পদের লোভ ও কৃপনতা করিল কিন্তু মন তুষ্ট নহে তবে সে প্রকৃত দানশীল নহে বরং কৃত্রিম দানশীল " বরং দানশীল ব্যক্তিকে এমন হইতে হইবে যে, মালের সহিত তাহার অন্তরের কোন সম্পর্কই থাকিবে না। কেবল এতটুকু সম্পর্ক থাকিতে পারে যে, যে ক্ষেত্রে মাল খরচ করা ওয়াজিব এ ক্ষেত্রে খরচ করার ইচ্ছা থাকা । এখন প্রশ্ন হইল, ইহার জন্য তো ওয়াজিবের পরিমান জানিতে হইবে । এই সম্পর্কে বিস্তারিত-আলোচনা হইল, ওয়াজিব দুই প্রকার । একটি শরয়ী ওয়াজিব আরেকটি হইল মানবতার দৃষ্টিতে ওয়াজিব । দানশীল এ ব্যক্তি যে শরয়ী ওয়াজিব হউক বা মানবতার দৃষ্টিতে ওয়াজিব কোনটিই পরিত্যাগ করে না। যদি কোন একটি পরিত্যাগ করিয়া দেয তবে সে কৃপণ গণ্য হইবে । তবে শরয়ী ওয়াজিব পরিত্যাগকারী কঠিন কৃপণ বলিয়া বিবেচিত হইবে । যেমন কেহ যাকাত দান করিলনা অথরা আপন পরিবার পরিজনের ভরন পোষণ দিল না অথবা যাকাত দান করিল. বটে কিন্তু ইহা তাহার কাছে খুব কঠিন মনে হইল । এই ব্যক্তি স্বভাবগত ভাবে কৃপগ, দানশীলতা হইল কৃত্রিমতা ও লৌকিকতা । অথবা যাকাত আদায় করার সময় নিকৃষ্ট মাল দিতে চায় উৎকৃষ্ট কিংবা মধ্যম মাল দিতে মনে চায় না। এই সব কিছুই কৃপণতার অভ্তুভূক্ত। আর মানবতার দৃষ্টিতে যে ব্যয় ওয়াজিব তাহা হইল,সামান্য সামান্য বিষয়ে সংকীর্ণতা পরিহার করা । ইহা অত্যন্ত দোষনীয়। তবে ব্যক্তি ও অবস্থা বিশেষে ইহার.স্তর ভেদ রহিয়াছে । যে অধিক সম্পদশালী, তাহার জন্য যে সংকীর্ণতা দোষনীয় হইবে একজন দরিদ্র ব্যক্তির জন্য উহা দোষনীয় হইবে না। আপন পরিবার পরিজনের ক্ষেত্রে যে সংকীর্ণতা দোষনীয় অপরের ক্ষেত্রে তাহা দোষনীয় হইবে না। প্রতিবেশীর ক্ষেত্রে যে সংকীর্ণতা দোষনীয় হইবে দূরবরতীদের ক্ষেত্রে তাহা দোষণীয় হইবে না। দাওয়াতে যে সংকীর্ণতা দোষনীয়, লেনদেনে উহা দোষণীয় হইবে না। এমনি ভাবে বস্তু ভেদেও ইহার স্তর ভেদের সৃষ্টি হইবে। যেমন খাবারের ব্যাপারে যে সংকীর্ণতা দোষণীয় উহা কাপড় বা অন্যান্য জিনিসের ব্যাপারে দোষণীয় হইবে না। কাফনের কাপড়, কুরবানীরপশু, সদকার রুটি ইত্যাদির ক্ষেত্রে যে সংকীর্ণতা দৌষণীয় অন্য ক্ষেত্রে উহা দোষনীয় হইবে না। অনুরূপভাবে যাহাদের সহিত সংকীর্ণতা করা হইবে, তাহাদের অবস্থা ভেদেও হুকুম ভিন্ন হইবে । েমন, বন্ধু-বান্ধব, ভাই, স্ত্রী, পুত্র, আত্মীয় বা অনাত্বীয় ইত্যাদি। এমনি ভাবে যাহার তরফ হইতে এই সংকীর্ণতা প্রকাশ পাইবে তাহার অবস্থা ভেদেও হুকুম ভিন্ন হইবে । মোটকথা কৃপণ এ ব্যক্তি, যে প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যয় করে না। চাই সেই প্রয়োজন শরীয়তের দৃষ্টিতে হউক অথবা মানবতার দৃষ্টিতে হউক । ইহার পরিমান নির্ধারণ করা মুসকিল। কৃপণতার সংজ্ঞা এই ভাবেও দেওয়া যাইতে পারে যে, যে উদ্দেশ্য মাল সংরক্ষণের তুলনায় অধিক গুরুতৃপূর্ণ এ উদ্দেশ্যে মাল খরচ না করাকে কৃপণতা বলা হয়। যেমন দ্বীনের হেফাজত মালের হেফাজতের তুলনায় গুরুতৃপূর্ণ ৷ এমতাবস্থায় যে যাকাত আদায় করে না সে কৃপণ গন্য হইবে। এমনি ভাবে মানবতা বজায় রাখা মালের [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।