ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৫৯ দানশীলও এমন রহিয়াছে যাহাদের কাছে কোন কোন দান কঠিন ও কষ্টকর মনে হয়। যেমন সম্পূর্ণ মাল দান করিয়া দেয় অথবা মালের বিরাট অংশ দান করিয়া দেওয়া । ইহার কারণে কাহাকেও কৃপণ বলা হয় না। | অনুরূপ ভাবে দানশীলতার সংজ্ঞার ব্যাপারেও মতপার্থক্য রহিয়াছে । কেহ বলেন, উপকারের কথা বর্ণনাকারী ছাড়া কাহাকেও দান করা এবং নির্ধিধায় কাহারো অভাব মোচন করার নাম দানশীলতা, কেহ বলেন দানশীলতা হইল চাওয়া ব্যতিরেকেই কাহাকেও কিছু দান করা এবং মনে করা যে, তাহাকে কম দিয়াছি। কেহ বলেন, দান শীলতা হইল, ভিক্ষুককে দেখিয়া আনন্দিত হওয়া এবং সন্তুষ্ট চিত্তে দান করা, যখনই দান করা সম্ভব হয় । কেহ বলেন, দানশীলতা হইল এই খেয়াল করতঃ কাহাকেও কিছু দানকরা যে, আল্লাহর মাল আন্রাহর বান্দাকে দান করিতেছি আর দারিদ্রের আশংকা না করা । কেহ কেহ দানশীলতাকে কয়েক স্তরে বিভক্ত করিয়াছেন। যে কিছু দান করে আর কিছু নিজের কাছে রাখিয়া দেয় সে হইল সাখা-এর অধিকারী, যে অধিক দান করিয়া দেয় আর নিজের জন্য অল্প রাখিয়া দেয় সে হইল জুদ এর অধিকারী আর যে নিজে কষ্ট ও অসুবিধা ভোগ করতঃ অন্যের অভাব মোচন করে সে হইল ঈছার বা আত্মত্যাগ এর অধিকারী । আর যে কিছুই দান করে না সে হইল কৃপন। উপরোন্নেখিত দানশীলতা ও কৃপণতা সম্পর্কিত কোন সংজ্ঞাই.পরিপূর্ণ ও ক্রটি মুক্ত নহে। এই ক্ষেত্রে আমি বলিব মাল বিশেষ হেকমত ও উদ্দেশ্যে সৃষ্টি: করা হইয়াছে। উহা হইল মখলুকের প্রয়োজন মিটানো। এখন যে উদ্দেশ্যে সৃষ্টি করা হইয়াছে উহার জন্য ব্যয় করা হইতে বিরত ও থাকা যাইতে পারে আবার যে ক্ষেত্রে ব্যয় করা সমীচীন নহে সেই ক্ষেত্রেও ব্যয় করা যাইতে পারে । এমনি ভাবে* ইনসাফের সহিত ব্যয় করা যাইতে পারে ইনসাফের সাহিত ব্যয় করার অর্থ হইল, যে ক্ষেত্রে সংরক্ষণ করা ওয়াজিব বা অপরিহার্য সেই ক্ষেত্রে সংরক্ষণ করা আর যে ক্ষেত্রে ব্যয় করা ওয়াজিব সেই ক্ষেত্রে ব্যয় করা । অতএব যে ক্ষেত্রে ব্যয় করা ওয়াজিব সেই ক্ষেত্রে ব্যয় করা হইতে বিরত থাকা হইল কৃপনতা । আর যে ক্ষেত্রে ব্যয় করণ হইতে বিরত থাকা ওয়াজিব সেই ক্ষেত্রে ব্যয় করা তাবসীর বা অপব্যয়। এই দুই স্তরের মাঝামাঝি স্তরকে শাখা, জুদ অর্থাৎ 57757771755 /2৮১৫/ 24 ৯7 ৫৩৫ 5572১582425 ৫2৫ 212৯2 রি টি রি ০০ 1১/২৯/1১81 1১] ১:১২) “আর এ সমস্ত লোক যাহারা খরচ করার সময় অপব্যয়ও করেনা সংকীর্ণতাও করে.না আর এতদুভয়ের মাঝে রহিয়াছে জীবিকা নির্বাহের এক উক্ত আয়াত দ্বারা বুঝা যায় দানশীলতা, অপচয় ও কৃপণতার মধ্যবর্তী পন্থা । তাহা হইল ব্যয় ও সঞ্চয় উভয়টি প্রয়োজন অনুসারে হওয়া । আর দানশীল হওয়ার জন্য সত্তৃষ্ট চিত্তে ব্যয় করা অপরিহার্য । কেহ যদি প্রয়োজনের ক্ষেত্রে মাল খরচ [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।