৫৮ ধন-সম্পদের লোভ ও কৃপনতা আসিল । সবাই এঁ মৃত প্রাণীর গোশত খাইতে শুরু করিল। কিন্তু এ কুকুরটি পার্থে বসিয়া রহিল। অন্যান্য কুকুরেরা খাইতে ছিল আর সে পাশে বসিয়া দেখিতেছিল। যখন গোশত শেষ হইয়ী গেল এখন কেবল হাড়গুলি রহিল তখন সমস্ত কুকুর শহরে চলিয়া গেল। এই বার এ কুকুরটি আসিয়া অবশিষ্ট হাড় ও তৎসঙ্গে যে সামান্য গোশত ছিল উহা খাইয়া চলিয়া গেল। (এই ছিল একটি কুকুরের উদাহরন) দরিদ্র অধ্যায়ে আত্মত্যাগ সম্পর্কিত হাদীছ আউলিয়া কেরামের ঘটনাবলী সহ বর্ণনা করা হইয়াছে তাই. এখানে এ গুলি বর্ণনা করার প্রয়োজন. নাই । ৃ দানশীলতা ও কৃপণতার সঙ্ঞা শরয়ী দলীল দ্বারা ইহা প্রমাণিত যে, কৃপণতা ধ্বংসাত্মক বিষয় । তবে প্রশ্র হইল.যে, কৃপণতার সংজ্ঞা কি এবং মানুষ কিসের দরুন কৃপণ আখ্যায়িত হয়ঃ প্রত্যেক ব্যক্তিই নিজেকে দানশীল মনে করে অথচ অন্যের কাছে সে কৃপণ বিবেচিত । কখনও কেহ একটি কাজ করে তখন কতক বলে ইহা কৃপণতা আর কতক বলে ইহা কৃপণতা নহে। আর প্রত্যেক মানুষের মধ্যে সম্পদমোহ রহিয়াছে । তাইতো সে মালের হেফাজতও করে এবং মাল সঞ্চয় করে। যদি শুধু সঞ্চয়ের কারণে কৃপণ হয় তবে কোন মানুষই কৃপণতা মুক্ত হইতে পারিবে না। আর যদি কোন সঞ্চয়ই কৃপণতা না হয় তবে ইহা ও সঠিক নহে। কেননা কৃপণতা মানেই মাল সঞ্চয় করা ও নিজের কাছে জমা করিয়া রাখা । তাই কৃপণতা কোনটি যাহা ধ্বংসাত্মক এবং দানশীলতার পরিচয় কি যাদ্বারা দানশীল ব্যক্তি ছাওয়াবের অধিকারী হইবে তাহা সুস্পষ্ট রূপে বর্ণনা করা আবশ্যক । কতক বলেন, কৃপণতা হইল ওয়াজিব আদায়ে বিরত থাকা । অতএব কেহ 'যদি ওয়াজিব আদায় করিয়া ফেলে তবে তাহাকে কৃপণ বলা হইবে না। এই সংজ্ঞা যথেষ্ট নহে। কেননা যে ব্যক্তির কসাইয়ের নিকট গোশত খরিদ করার পর এবং রুটি ওয়ালার নিকট হইতে রুটি খরিদ করার পর, কিছু কম দামে উক্ত গোশত বা রুটি ফেরৎ দেয় এমন ব্যক্তি সর্বসম্মতি ক্রমে কৃপণ গণ্য হইবে। এমনিভাবে কাষী যদি কাহারো পরিবারের খরচ নির্ধারণ করিয়া দেয় অতঃপর সে উক্ত নির্ধারিত পরিমানের চাইতে এক লোকমা অথবা একটি খেজুর বেশী খাওয়ার কারণে গঞ্জনা করে তবে সেও সকলের কাছে কৃপণ বলে গন্য হইবে । অনুরূপভাবে কাহারো সম্মুখে যদি একটি রুটি থাকে আর এমতাবস্থায় এমন এক ব্যক্তি উপস্থিত হয় যে তাহার সহিত খাওয়ায় শরিক হইবে বলিয়া বুঝায় আর সে রুটিটি লুকাইয়া ফেলে তবে সেও নিঃসন্দেহে কৃপণ । আর কতক বলেন, কৃপণ এ ব্যক্তি যাহার নিকট দান করাকে কষ্টকর মনে হয়। তবে এই সংজ্ঞাও ক্রটি মুক্ত নহে। কেননা যদি যে কোন দান কষ্টকর মনে হওয়া উদ্দেশ্য হয়, তবে বহু কৃপণ এমন আছে যে, তাহাদের এক দুই পয়সা দান করিতে কষ্ট মনে হয় না । আর যদি বিশেষ কোন দান উদ্দেশ্য হয়, তবে অনেক [01910999099 125 ৬৬/5/.8111001118.00101
— Page 62 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.