ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৫৭ সহমর্মিতার আত্মত্যাগ আবুল হাসান আনতাকী (রহঃ) বর্ণনা করেন, একবার রায় শহরের সন্নিকটে কোন এক গ্রামে ব্রিশজনের অধিক লোক সমবেত হইল । তাহাদের কাছে মাত্র সীমিত কয়েকটি রুটি ছিল। যাহা সকলের জন্য যথেষ্ট ছিল না । রাত্রিবেলা খাইবার সময় রুটিগুলি টুকরা টুকরা করতঃ বাতি নিভাইয়া সবাই খাইতে বসিল। অবশেষে যখন দস্তরখান উঠানো হইল .তখন দেখা গেল খানা সম্পূর্ণ বহাল, আপন সাথীকে অগ্রাধিকার দিতে গিয়া কেহই খায় নাই। বর্নিত আছে, একবার হযরত শু"বা রেহঃ)-এর কাছে এক ভিক্ষুক, আসিয়া ভিক্ষা চাহিল। এ সময় তাহার কাছে কিছুই-ছিল না। তিনি ঘরের একটি লাকড়ী খুলিয়া ভিক্ষুককে দিয়া দিলেন এবং নিজের উর প্রকাশ করিলেন। হ্যাইকা আফাভী (রহঃ) বলেন, আমি ইয়ারমুকের যুদ্ধে কিছু পানি লইয়া তবে তাহাকে পানি পান করাইব এবং তাহার চেহারা সিক্ত করিব । হঠাৎ তাহার সাক্ষাৎ পাইলাম, আমি জিজ্ঞাসা করিলাম পানি পান করাইব? ইশারায় বলিল, হ্টা, অমনি নিকস্থ এক ব্যক্তির আহ্ শুনিতে পাইল । তখন আমাকে ইশারায় এ ব্যক্তির কাছে পানির পেয়ালা লইয়া যাইতে বলিল । আমি এ ব্যক্তির কাছে গেলাম তৎক্ষনাৎ আরেক ব্যক্তির আহ্ শুনিতে পাইল । তখন সে ইশারায় বলিল পানির পেয়ালা তাহার কাছে লইয়া যাও। আমি তাহার কাছে গেলাম যাইয়া দেখি সে মারা গিয়াছে । সাথে সাথে দ্বিতীয় 'ব্যক্তির কাছে গেলাম দেখি সেও মারা গিয়াছে । তারপর আমার চাচাত ভাইয়ের কাছে গিয়া দেখি সেও শেষ সা 55555094 করুন) বিশর রেহঃ)-এর আত্মত্যাগ আব্বাস ইবনে দিহকান বলেন, দুনিয়াতে যেইভাবে আগমন হইয়াছে সেই ভাবে কেহই দুনিয়া হইতে যাইতে পারে নাই তবে একমাত্র বিশর ইবনে হারেছ পারিয়াছেন। তাহার কাছে. একবার জনৈক ব্যক্তি আসিয়া অভাবের কথা ব্যক্ত করিল.। তিনি তখন মৃত্যু রোগে আক্রান্ত ছিলেন। তৎক্ষনাৎ তিনি নিজের পরনের জামাটি খুলিয়া তাহাকে দিয়া দেন এবং অন্যের নিকট হইতে আরেকটি জামা ধার করিয়া দেহ আবৃত করেন। | একটি কুকুরের বিস্ময়কর আত্মত্যাগ জনৈক সুফী বর্ণনা করেন, আমরা একদল লোক তারসৃস শহর হইতে বাবে জিহাদের উদ্দেশ্যে বাহির হইলাম । শহরের একটি কুকুরও আমাদের পিছনে পিছনে চলিল। বাবেজিহাদের নিকটে পৌছিলে একটি মৃত প্রাণী দেখিতে পাইলাম । আমরা একটি উচু জায়গায় যাইয়া বসিলাম । কিন্তু কুকুরটি শহরে ফিরিয়া গেল । কিছুক্ষনের মধ্যেই তাহার সহিত আরো বিশটি কুকুর চলিয়া [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।