ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ ٩٣
📝 نص 📖 PDF

২. ধন-সম্পদের লোভ ও কৃপনতা অংশ রহিয়াছে তন্মধ্যে একটি হইল মাল । আর একটি হইল মর্যাদা, আরেকটি হইল পেট ও লজ্জাস্থানের শাহওয়াতের আনুগত্য, আরেকটি হইল গোস্বা ও হিংসার মাধ্যমে অন্তরের ক্ষিপ্ততা দূরীভূত করা, আরেকটি হইল অহংকার ও বড়াই, মোটকথা ইহার বহু অংশ রহিয়াছে, এক কথায় পার্থিব জীবনের স্বাদ বলিতেই দুনিয়া । কিন্তু এই অধ্যায়ে শুধু মাল সম্পর্কে আলোচনা করিব যেহেতু ইহাতে বহু আপদ ও ক্ষতি রহিয়াছে.। অধিকন্তু এই মাল লাভ হওয়ার মধ্যে রহিয়াছে স্বচ্ছলতা, আর লাভ না হওয়ার মধ্যে রহিয়াছে দারিদ্র । আর এই দুইটি এমন অবস্থা, যা দ্বারা মানুষকে পরীক্ষা করা হয়। অনন্তর দরিদ্র ও মালহীন ব্যক্তির দুই অবস্থা হইতে পারে । অল্পেতুষ্টি ও লোভ, তনুধ্যে একটি প্রশংসনীয় আরেকটি নিন্দনীয় । লোভী ব্যক্তির আবার দুই অবস্থা হইতে পারে । অপরের হাতে যে মাল রহিয়াছে উহার লোভ করা আরেকটি হইল অন্যের মালের আশা না করিয়া কোন পেশা ও কাজ অবলম্বন করত; মাল অর্জন করা । এই দুইটির মধ্যে অপরের মালের প্রতি লোভ করা সবচাইতে খারাপ। এমনি ভাবে মালদারেরও দুইটি অবস্থা হইতে পারে, কার্পণ্য করত: মাল আটকাইয়া রাখা আরেকটি হইল খরচ করা । তন্মধ্যে একটি নিন্দনীয় অপরটি প্রশংসনীয় । আর খরচকারীরও দুই অবস্থা হইতে পারে । অতি খরচ করা যাহাকে অপচয় বলে আরেকটি হইল পরিমিত মাত্রায় খরচ করা। এই শেষোক্ত উক্তিটিই সব চাইতে প্রশংসনীয় । এই সমস্ত বিষয় জটিল বিধায় প্রত্যেকটিকে ভিন্ন ভিন্ন ভাবে অন্য রূপে বর্ণনা করা একান্ত প্রয়োজন । এই সমুদয় বিষয় ইনশাআল্লাহ বর্ণনা করিব। মালের নিন্দা মালের নিন্দা সম্পর্কিত বিভিন্ন আয়াত । আল্লাহ তায়ালা ইরশাদ করেন 201) 45০52 8 টি ৫4154 71126 2 আছে 841 এ পাল০৯০০ 3225৭ 45103 এডি 032০০ “হে ঈমানদারেরা! তোমাদের মাল এবং সন্তান সন্ততি যেন তোমাদিগকে আল্লাহর স্মরণ হইতে গাফেল না করে। যাহারা এইরূপ করিবে তাহারা ক্ষতিগ্রস্ত । শত ,/25%প822 ৪৮০22 2৯ ৯8৫৭2 2 রি 51015 82557 42475 পো ০০ “তোমাদের মাল ও সন্তান সন্তুতি নিছক ফেতনা, আর আল্লাহর কাছে বিরাট প্রতিদান রহিয়াছে ।” অতএব যে ব্যক্তি আল্লাহর কাছে যে প্রতিদান রহিয়াছে উহার মোকাবিলায় মাল ও সন্তান সন্তৃতিকে অগ্রাধিকার দিবে সে অত্যন্ত ক্ষতিগ্রস্থ । [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— صفحة ٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.