ধন-সম্পদের লোভ.ও কৃপন্তা ৫৫ দানশীলতা আল্লাহ তায়ালার গুনাবলীর মধ্য হইতে একটি গুন। আর অন্যকে অগ্রাধিকার দেওয়া দানশীলতার সর্বোচ্চ স্তর। আর ইহা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর চরিত্র ছিল। তাই আল্লাহ তায়ালা ইরশাদ করিয়াছেন ০১৯৫৩ এ “নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী ।” উত্মতে মহাম্মদীর ঈছারের ( (আত্মত্যাগ)প্রশংসা হযরত মূসা (আঃ) -এর নিকট সাহল ইবনে আব্দুল্লাহ তাসতারী (রহঃ) বর্ণনা করেন, একবার হযরত মূসা (আঃ) আল্মাহ তায়ালার দরবারে আরজ করিলেন, হে আল্লাহ! মুহাম্মদুর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এবং তাহার উন্মতের কিছু মর্যাদা আমাকে দেখাইয়া দিন। আল্লাহ তায়ালা বলিলেন, হে মুসা! তুমি এ সমস্ত মর্যাদা দেখিতে সক্ষম হইবে না। আমি তোমাকে কেবল একটি মর্ধাদা দেখাইতেছি যাদ্বারা তাহাকে তোমার উপর এবং সমস্ত. মখলুকের উপর মর্যাদাবান করিয়াছি। অতঃপর আল্লাহ তায়ালা উর্ধ জগতের পর্দা সরাইয়া দিলেন এবং হযরত মুসা (আঃ) কেবল একটি মর্যাদার প্রতি তাকাইলেন তৎক্ষনাৎ নূরের তাজাল্ীতে এবং আল্লাহ তায়ালার সন্নিধ্যের কারণে হযরত মূসা (আঃ)-এর যেন প্রাণ বাহির হইয়া যাইতেছিল। তখন তিনি আরজ করিলেন, ইয়া আল্লাহ । আপনি তাহাকে কিসের বদৌলতে এই মর্যাদায় আসীন করিয়াছেনঃ আল্লাহ তায়ালা বলিলেন, এমন আত্মত্যাগ ও.অপরকে অগ্রাধিকার দান। হে মুসা । কেহ যদি তাহার জীবনে কোন একবার এই আত্মত্যাগ অবলম্বন করে আর আমার কাছে আসে তবে তাহার হিসাব গ্রহণ করিতে আমার লঙ্জা বোধ হয়। এবং আমি তাহাকে জান্নাতের যেখানে চায় সেখানে স্থান করিয়া দেই। জনৈক গোলামের আত্মত্যাগ _ হযরত আব্দুল্লাহ ইবনে জীফর (রাদিঃ) একদা স্বীয় জমি দেখার জন্য বাহির হইলেন । পথে একটি খেজুরের বাগানে অবস্থান করিলেন । বাগানে একটি হাবশী' গোলাম কাজ করিতেছিল । কিছুক্ষন পর গোলামের খাবার আসিল । ইত্যবসরে একটি কুকুর তাহার কাছে আসিয়া উপস্থিত হইল। সে কুকুরের দিকে একটি শেষ করিলে আরেকটি রুটি ছুঁড়িল। এই ভাবে তিনটি রুটি কুকুরকে দিয়া দিল। আব্দুল্লাহ ইবানে জীফর (রাদিঃ) গোলামকে জিজ্ঞাসা করিলেন, তোমার দৈনিক খাবার কি পরিমান? সে বলিল, যাহা দেখিতে পাইয়াছেন। আব্দুল্লাহ ইবনে জাফর বলিলেন, তাহা হইলে কুকুরকে সবগুলি দিয়া দিলে কেন? সে বলিল, এই অঞ্চলে কোন কুকুর নাই । কুকুরটি অবশ্যই বহুদূর হইতে আসিয়াছে । তাই সে [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।