৫২ ধন-সম্পদের লোভ ও কৃপনতা গুরুতর দেখিয়া ডাক্তারের শরনাপন্ন হইল । ডাক্তার তাহাকে বলিল, কোন অসুবিধা নাই বমি করিয়া বাহির করিয়া দিন। সে বলিল, আপনি কি বলেন? এই গোশত আর ডিম বমি করিয়া ফেলিয়া দিব? ইহা কিছুতেই হইতে পারে না ইহার চাইতে মৃত্যু উত্তম । বর্ণিত আছে, জনৈক বেদুঈন এক ব্যক্তির খোজে বাহির হইল। তাহার সম্মুখে তীন (ডুমুর) রাখা ছিল। বেদুঈনকে দেখিয়া সে তীন চাদরের নীচে লুকাইয়া ফেলিল ৷ বেদুঈন তাহার কাছে বসিয়া রহিল । কতক্ষণ পর এ ব্যক্তি বেদুঈনকে বলিল, তুমি কোরআন পড়িতে জান? বেদুঈন বলিল হ্যা, অতঃপর সে আয়াত তেলাওয়াত করিল । অর্থাৎ সূরার শুরুতে যে তীন শব্দ রহিয়াছে উহা পরিল না এ ব্যক্তি জিজ্ঞাসা করিল তীন কোথায়ঃ বেদুঈন বলিল, উহা তোমার চাদরের নীচে । | এক ব্যক্তি তাহার বন্ধুকে দাওয়াত করিল । সকাল হইতে আসর পর্যন্ত তাহাকে বসাইয়া রাখিল কিন্তু কিছুই খাওয়াইল না। যখন প্রচন্ড ক্ষুধায় অচেতন হইয়া পড়িতে ছিল তখন একটি সেতারা হাতে লাইয়া তাহাকে জিজ্ঞাসা করিল, আপনার কোন আওয়াজ শুনিতে ভাল লাগে? সে উত্তরে বলিল, গোশত ভুনা করার আওয়াজ । মুহাম্মদ ইবনে ইয়াহইয়া বারমাফী অত্যন্ত কৃপণ ছিল। তাহার জনৈক আত্মীয়কে জিজ্ঞাসা করা হইল, যে তাহার সম্বন্ধে ভালরূপে জ্ঞাত ছিল, মুহাম্মদ ইবনে ইয়াহইয়ার দস্তরখানের বর্ণনা দাও তো। সে বলিল, চার আঙ্গুল দৈর্ঘ চার আঙ্গুল প্রস্থ। তাহার পেয়ালা এত ছোট যেন সরিষা দানা দ্বারা তৈরি করা হইয়াছে । জিজ্ঞাসা করা হইল এই দস্তরখানে কে উপস্থিত থাকে? উত্তরে বলিল, কেরামান কাতেবীন ফেরেশতা(১)। তারপর জিজ্ঞাসা করা হইল, মুহাম্মদ ইবনে ইয়াহইয়ার সহিত অন্য কেহ খাবার খায় কি?' সে বলিল হ্যা, মাছি তাহার সহিত খায় । তাহাকে বলা হইল, তোমার কাপড়টি ছেড়া হওয়ার কারণে লজ্জাস্থান দেখা' যাইতেছে অথচ তুমি মুহাম্মদ ইবনে ইয়াহইয়ার বিশেষ ব্যক্তি। সে বলিল, একটি সুইয়ের অভাবে কাপড়টি সেলাই করিতে পারিতেছি না । আল্লাহর কসম মুহাম্মদ" ইবনে ইয়াহইয়া যদি বাগদাদ হইতে নাউবা পর্যন্ত বিশাল. একটি ঘরের মালিক, হয় আর উহা সুই দ্বারা ভরতি থাকে আর হযরত ইয়াকৃব (আঃ) জিবরাঈল ও মিকাঈল (আঃ) সহ আসিয়া হযরত ইউসুফ (আঃ) এর এ কুর্তা সেলাই করার. জন্য একটি সুই চায় যাহা পিছন দিয়া ছিন্ন হইয়াছিল তবু মুহাম্মদ ইবনে ইয়াহইয়া একটি সুই দিবে না। টু কথিত আছে, মারোয়ান ইবনে আবু হাফসা কৃপণতা করিয়া কখনও গোশত খাইত না। যখন গোশত খাওয়ার খুব স্পৃহী হইত তখন গোলামকে পাঠাইয়া একটি মাথা খরিদ করিয়া আনিত এবং উহাই খাইত ৷. একবার তাহাকে ইহার কারণ জিজ্ঞাসা করা হইলে সে বলিল, গোশত খরিদ করার মধ্যে গোলামের পক্ষ হইতে খেয়ানতের আশংকা রহিয়াছে, আর মাথার মূল্য যেহেতু আমার জানা টীকা- (১) অর্থাৎ দস্তরখানে শুধু সেই খানা খায় । [010198999129 ৬৮৮/৬৬.1171091119.00101
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।