ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৫১ (বিস্তারিত ঘটনা জানিতে হইলে সূরায়ে তাহরীমের তাফসীর দেখুন ।) .. ইমাম জাহেয় (রহঃ) বলেন, দুনিয়াতে কেবল তিনটি জিনিষের স্বাদ বাকি রহিয়াছে, কৃপণদের নিন্দা, ভূনাগোশত আর খুঁজলি চুলকানো । বিশর ইবনে হারেছ বলেন, কৃপণের কৃপণতার দোষ বর্ণনা করা গীবতের অন্তর্ভূক্ত নহে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, এমতাবস্থায় (অর্থাৎ কৃপণকে কৃপণ না বলিলে) তুমিও কৃপণ । | একদা রাসূলুল্লাহ (সান্লান্নাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে জনৈকা মহিলার প্রশংসা করা হইতেছিল যে, সে অত্যন্ত ইবাদত গুজার। সার'দিন রোযা রাখে এবং সারারাত্র নামায পড়ে তবে তাহার মধ্যে কিছুটা কৃপণতা রহিয়াছে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিলেন, এমতাবস্থায় তাহার মধ্যে কোন কল্যাণ নাই। বিশর (রহঃ) বলেন, কৃপনের প্রতি দৃষ্টিপাত করিলে অন্তর কঠিন হইয়া যায় এবং কৃপণদের সাক্ষাৎ মুয়িনদের জন্য বিপদ স্বরূপ ৷ ইয়াহইয়া ইবনে মুয়ায (রাঃ) বলেন, 'দানশীলদের প্রতি ভালবাসাই থাকে, যদিও তাহারা গোনাহগার হয় আর কৃপণদের প্রতি বিদ্বেষই থাকে, যদিও তাহারা নেককার হয়। ইবনে মু'়ায রেহঃ) বলেন, যে ব্যক্তি মালের ব্যাপারে বেশী কৃপণ সে ইজ্জত আবরুর ব্যাপারে বেশী দাতা, (১) ইবলিসের কাছে সবচাইতে প্রিয় বখীল ব্যক্তি একবার ইবলিসের সহিত হযরত ইয়াহইয়া আঃ)-এর দেখা হইল । হযরত ইয়াহইয়া (আঃ) বলিলেন, হে ইবলিস! বলতো তোর কাছে সবচাইতে পছন্দনীয় ' কোন ব্যক্তি এবং সব চাইতে অপছন্দনীয় কোন ব্যক্তি। ইবলিস বলিল, আমার কাছে সব চাইতে পছন্দনীয় ব্যক্তি হইল কৃপণ মুমেন আর সব চাইতে অপছন্দনীয় ব্যক্তি হইল দানশীল ফাসেক। তিনি জিজ্ঞাসা করিলেন; ইহার কারণ কি? সে উত্তরে বলিল, কৃপণের জন্য আমার কিছু করিতে হয় না তাহার কৃপণতাই মন্দের জন্য যথেষ্ট । আর গোনাহগার দানশীল সম্পর্কে আমার আশংকা থাকে নাজানি কখন আল্লাহ তায়ালা দানশীলতার কারণে তাহার প্রতি তাওয়াজ্জ দিয়া ফেলেন আর সে আল্লাহর প্রিয় পাত্র হইয়া যায় তখন আর আমার কোন প্রভাব চলিবে না । অতঃপর ইবলিস এই কথা বলিয়া চলিয়া. গেল যে, আপনি যদি ইয়াহইয়া না হইতেন তবে সিরাত হতনা বসরায় এক ধনাঢ্য ব্যক্তি ছিল। কিন্তু সে অত্যন্ত কৃপণ ছিল। তাহার এক প্রতিবেশী তাহাকে একদিন দাওয়াত করিল এবং তাহার সম্মুখে গোশতের কীমার .সহিত ডিম পেশ করিল।সে গোশত ও ডিম খুব খাইল। তারপর পানি পান করিতে শুরু করিল্‌। কিছুক্ষণ পর তাহার পেট ফুলিতে আরন্ত করিল। অবস্থা টীকা -€১) তাহার ইজ্জত আবরু বিনষ্ট হইয়া যায়। (২) কেননা আপনি যদি দানশীল না হইতেন তবে আপনাকে এই কথা বলিভাম না। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।