ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৪৭ যখন সে কাঙ্খিত বস্তু বগলের নীচে করিয়া লইয়া যায় । মূলতঃ 'সে বগলের নীচে করিয়া আগুন লইয়া যায়। হযরত ওমর (রাদিঃ) বলিলেন, যদি আগুনই হইয়া থাকে তবে তাহাদিগকে এই.আগুন দেন কেন? রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিলেন, তাহারা তো চাওয়া বাদ দিবেনা আর আল্লাহ তায়ালা আমার জন্য কৃপণতা অপছন্দ করেন। | দানশীলতা এমন বৃক্ষ যাহার সম্পর্ক জান্নাতের সহিত ইবনে আব্বাস (রাদিঃ) বর্ণনা করেন, রাসূলুল্াহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, দানশীলতা আন্মাহর গুন বিশেষ। অতএব তোমরা দানশীলতা অবলম্বন কর আল্লাহ তায়ালাও তোগাদিগকে দান করিবেন। জানিয়া রাখ আল্লাহ তায়ালা দানশীলতাকে একটি মানুষরূপে সৃষ্টি করতঃ উহার মাথা তুবা বৃক্ষের (বেহেস্তের বৃক্ষ) মূলের সহিত সংযুক্ত করিয়া দিয়াছেন, আর ইহার শাখা সমূহ সিদরাতুল মুনতাহার শাখা সমূহের সহিত সংযুক্ত করিয়া দিয়াছেন, আর কিছু শাখা দুনিয়াতে ঝুলাইয়া রাখিয়াছেন। যে ব্যক্তি এ সমস্ত শাখার কোন একটি ধারণ করিবে এঁ শাখা তাহাকে জান্নাতে পৌছাইয়া দিবে । জানিয়া রাখ দানশীলতা ঈমানের অন্তর্ভৃক্ত। আর ঈমান জান্নাতে যাইবে । আর আল্লাহ তায়ালা কৃপণতা সৃষ্টি করিয়াছেন আপন গোস্বা হইতে । ইহার মাথাকে যাক্কুম বৃক্ষের মূলের সহিত সংযুক্ত করিয়া দিয়াছেন,-আর ইহার কিছু শাখা দুনিয়ার দিকে ঝুলাইয়া রাখিয়াছেন। যে ব্যক্তি এ সমস্ত শাখার কোন একটি ধারণ করিবে এ শাখা তাহাকে জাহান্নামে পৌছাইয়া দিবে । জানিয়া রাখ কৃপণতা হইল কুফরের অন্তর্ভুক্ত আর কুফর জাহান্নামে যাইবে । অপর হাদীছে আছে দানশীলতা এমন এক বৃক্ষ যাহা জান্নাতে উৎপন্ন হয়। অতএব জান্নাতে দানশীল ব্যক্তিই যাইবে । আর কৃপণতা এমন এক বৃক্ষ যাহা জাহান্নামে উৎপন্ন হয় । অতএব জাহান্নামে কৃপণ ব্যক্তিই যাইবে । কৃপণতা মারাত্মক ব্যাধি আবু হুরাইরা (রাদিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বনি লাহইয়ানকে জিজ্ঞাসা করিলেন, হে বনি লাহইয়ান! তোমাদের সরদার কে? তাহারা উত্তরে বলিল, জাদ ইবনে কাইস, তবে সে কৃপণ লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিলেন, কৃপণতার চাইতে বড় ব্যাধি আর কি হইতে পারেঃ তোমাদের সরদার আমর ইবনে জামূহ। অপর হাদীছে আছে, রাসূলুল্লাহ সোল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জিজ্ঞাসা করিলেন, তোমরা জাদ ইবনে কাইসকে কেন সরদার মান? তাহারা বলিল, সে বিরাট সম্পদশালী । তবে সে কৃপণ । রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিলেন, কৃপণতার চাইতে বড় ব্যাধি আর কি হইতে পারে? সে তোমাদের সরদার নহে। তাহারা জিজ্ঞাসা করিল তবে আমাদের সরদার কে? রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিলেন, তোমাদের সরদার বিশর ইবনে বারা । [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।