ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৪৬ ধন-সম্পদের লোভ ও কৃপনতা চাইতে খারাপ বিষয় হইল অতি লোভ বা কৃপণতা আর অতি কাপুরুঘতা । রাসূলুল্লাহ সোল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর যুগে এক ব্যক্তি শহীদ হইয়াছিল । তাহার আত্মীয় স্বজনের মধ্য হইতে কোন এক মহিলা কাদিতেছিল আর বলিতেছিল, হায় আমার শহীদ । -রাসূলুল্লাহ (সান্রাল্লাহু- আলাইহি ওয়াসাল্লাম) বলিলেন, সে যে শহীদ হইয়াছে ইহা তুমি কিরূপে জান? হইতে পারে সে অনর্থক কথা বলিয়াছে অথবা যে জিনিস .কমিবেনা উহার ব্যাপারে কুপণতা করিয়াছে। কৃপণতা ঘৃণিত বিষয় জুবাইর ইবনে মুতইম (রাদিঃ) বর্ণনা করেন, আমরা খায়বর হইতে প্রত্যাবর্তনকালে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সহিত যাইতে ছিলাম । হঠাৎ কতিপয় আরব বেদুঈন আসিয়া রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে জড়াইয়া ধরিল এবং বলিল আমাদিগকে কিছু দান করিতে হইবে । এমনকি তাহারা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে এক বাবুল গাছের সহিত নিয়া ঠেকাইল। তাহার চাদর বাবুল গাছে আটকাইয়া গেল । তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিলেন, আমার চাদরটি দিয়া দাও। আন্লাহর কসম, এই প্রান্তরের বাবুল বৃক্ষ পরিমাণ মালও যদি আমার থাকিত তবে আমি সমস্ত মাল তোমাদিগকে দান করিয়া দিতাম তারপরও তোমরা আমাকে কৃপণ বা-মিথ্যুক বা কাপুরুষ পাইতেনা হযরত ওমর ইবনে খাত্তাব (রোদিঃ) বলেন, রাসূলুল্লাহ সোল্লান্লাু আলাইহি ওয়াসাল্লাম) একবার কতক লোককে কিছু মাল দান করিলেন। আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ । অন্য লোক তাহাদের তুলনায় অধিক হকদার ছিল। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিলেন, আমি ইহাদিগকে এই জন্য দান করিয়াছি যে, ইহারা হয়ত আমার কাছে কটুক্তির মাধ্যমে চাহিবে অথবা আমাকে কৃপণ মনে করিবে অথচ আমি কৃপণ নহি। আবু সাঈদ খুদরী (রাদিঃ) বর্ণন! করেন, একবার দুইজন লোক রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে আসিয়া উট খরিদ করার জন্য টাকা চাহিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাহাদিপকে দুইটি দীনার দিয়া দিলেন। তাহারা চলিয়া গেল। পথে তাহাদের সহিত হযরত ওমর (রাদিঃ)-এর সাক্ষাৎ হইল । তাহারা হযরত ওমর (রাদিঃ)-এর কাছে রাসূলুল্লাহ (সান্লাল্লাহু আলাইহি ওয়াসাল্মাম)-এর খুব প্রশংসা করিল এবং উপকারের শোকরিয়া জ্ঞাপন করিল। হযরত ওমর (রাদিঃ) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট আসিয়া ইহা জানাইলে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিলেন, সে তো সামান্য পাইয়াও প্রশংসা ও শোকরিয়া জ্ঞাপন করিয়াছে কিন্তু অমুক ব্যক্তিকে 'দশ হইতে একশত দীনার পর্যন্ত দান করিয়াছি তথাপি সে শোকরিয়া জ্ঞাপন করে নাই। কেহ আসিয়া আমার কাছে কিছু চায়। [010199999129 ৬৮৮/৬৬.1171091119.00101

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।