৮5147+5 ০15 এ হামদ ও সালাত সমস্ত প্রশংসা আল্লাহপাকের যিনি সমস্ত প্রশংসার অধিকারী যেহেতু বান্দার জন্য রিযিকের দ্বার সুপ্রশস্ত করিয়া দিয়াছেন, যিনি নিরাশার পর বিপদ হইতে মুক্তি দান করিয়াছেন, সমস্ত মাখলুক সৃষ্টি করত; তাহাদের রিযিকের ব্যবস্থা করিয়াছেন, সমগ্র জাহানে বিভিন্ন প্রকার ধন-সম্পদের স্রোত বহাইয়া দিয়াছেন, ' লোকদিগকে অবস্থার পরিবর্তনের মাধ্যমে পরীক্ষা করিয়াছেন সুখ-দুঃখ, এশ্বর্য ও দারিদ্র আশা ও নিরাশা, ক্ষমতা ও অক্ষমতা, লোভ ও তুষ্টি, কার্পণ্য ও বদান্যতা, বিদ্যমান বস্তুর জন্য আনন্দ প্রকাশ ও হারানো জিনিসের জন্য দুঃখ প্রকাশ, সম্পদ আটকাইয়া রাখা ও আল্লাহর পথে ব্যয় করা, প্রাচ্র্য ও অভাব অপচয় ও হাত গুটাইয়া রাখা, অল্পেতুষ্টি ও অধিকের আশা এই সব বিভিন্ন অবস্থা সৃষ্টি করিয়াছেন মানুষকে পরীক্ষা করার উদ্দেশ্যে যে, কে উত্তম আমল করে, কে দুনিয়াকে আখেরাতের উপর অগ্রাধিকার দেয়, আখেরাত হইতে মুখ ফিরাইয়া দুনিয়া অর্জনের পিছনে পড়ে অসংখ্য দুরূদ ও সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর প্রতি যিনি আপন দ্বীন দ্বারা সমস্ত দ্বীনের অবসান ঘটাইয়াছেন আর তাহার সহচর বৃন্দ ও পরিবারবর্গের প্রতি যাহারা আপন রবের পথে বাধ্যগত ও অনুগত হইয়া চলিয়াছেন। কৃপনতা ও ধন-সম্পদ প্রেমের নিন্দা মনে রাখিতে হইবে যে, দুনিয়ার ফেতনা বিভিন্ন প্রকারের, তন্মধ্যে সবচাইতে বড় ফেতনা হইল মালের ফেতনা এবং সবচাইতে কষ্ট ও ইহাতেই। আর এই ফেতনা সব চাইতে খারাপ হওয়ার কারণ হইল মাল মাল ছাড়া কেহ চলিতে পারে না, অতঃপর মাল লাভ হইলে নিরাপত্তা থাকে না আর লাভ না হইলে দারিদ্র জীবন যাপন করিতে হয় যাহা কুফরের দিকে পৌছাইয়া দিতে পারে । আর মাল থাকিলে এমন অবাধ্যতা সৃষ্টি হয় যাহার পরিনাম ক্ষতি বৈ আর কিছু নহে। মোটকথা ইহা উপকার ও আপদ মুক্ত নহে। উপকার ও অপরিত্রান দাতা আর আপদ ধ্বংসাত্মক । ইহার ভাল মন্দ পার্থক্য করার ক্ষমতা একমাত্র জ্ঞানী ও বিজ্ঞ আলেমদেরই রহিয়াছে, নিছক নামধারীদের নহে । তাই ইহা ভিন্ন ভাবে বর্ণনা করা একান্ত প্রয়োজন । পূর্বে যাহা বর্ণিত হইয়াছে তাহা ছিল সাধারণ দুনিয়ার নিন্দা সম্পর্কিত, মাল সম্পর্কে বিশেষ ভাবে বর্ণনা করা হয় নাই৷ কেননা [010198999129 ৬৮৬/৬৬.1171091119.00101
— পৃষ্ঠা ৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।