ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৪৫ ছিন্ন করার কাজে উদ্বুদ্ধ করিয়াছে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, কৃপণ, প্রতারক, খেয়ানতকারী ও দুশ্চরিত্রবান ব্যক্তি জান্নাতে যাইবে না। কোন কোন হাদীছে অত্যাচারী ও উপকার জ্ঞাপক শব্দের ও উল্লেখ রহিয়াছে । রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, তিনটি বিষয় ধ্বংসাত্মক, এমন কৃপণতা যাহার আনুগত্য করা হয়, কুপ্রবৃত্তি যাহার নির্দেশমত চলা হয় ও [নিজের বড়াই । রাসূলুল্লাহ (সান্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, আল্লাহ তায়ালা তিন প্রকার ব্যক্তিকে অপছন্দ করেন। বৃদ্ধ ব্যাভিচারী, উপকার জ্ঞাপক কৃপণ ও অহংকারী ফকির । বঘীল ও দানশীলের উদাহরণ রাসূলুল্লাহ (সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, দাতা ও কৃপণের উদাহরণ হইল এমন দুই ব্যক্তি যাহাদের পরণে লৌহ বর্ম বুক হইতে গলদেশ পর্যন্ত, দাতা যখনই কিছু দান করিতে চায় তাহার সেই লৌহ বর্ম প্রশস্ত হইয়া যায় এবং হাত খুলিয়া যায় এমনকি উহা হাতের অঙ্গুলি পর্যন্ত চলিয়া যায় । আর কৃপনের অবস্থা হইল এই যে, যখনই দানের প্রশ্ন আসে তখন তাহার লৌহবর্ম সংকীর্ণ হইতে থাকে এবং কড়িগুলি স্ব স্ব স্থানে শক্ত হইয়া বসিয়া যায়। অতএব তাহার হাত গলায় লাগিয়া যায় এবং গলা চিপিয়া যাইতে চায় । তখন সে উহা প্রশস্ত করিতে চায় কিন্তু প্রশস্ত হয়না । রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, দুইটি চরিত্র মুমেনের মধ্যে হইতে পারে না। কৃপণতা ও মন্দ চরিত্র । রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এক হাদীছে আল্লাহর কাছে দোয়া করিয়াছেন, হে আল্লাহ । আপনার কাছে কৃপণতা হইতে পানাহ চাই, কাপুরুষতা হইতে পানাহ চাই এবং অতি বার্থক্য হইতেও পানাহ চাই। কৃপণতা আত্মীয়তা ছিন্নের কারণ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, তোমরা জুলুম পরিহার কর কেননা জুলুম কিয়ামতের দিন অন্ধকারে পরিণত হইবে, তোমরা কটুক্তি পরিহার কর। কেননা আল্লাহ তায়ালা কটুক্তিকারীকে পছন্দ করেন না। চাই ইহা, প্রভাবগত কারণে হউক অথবা লৌকিকতা বশতঃ হউক । তোমরা কৃপণতা পরিহার কর। কেননা এই কৃপণতীই পূর্ববর্তী লোকদিগকে. মিথ্যা বলার নির্দেশ দিয়াছে অতএব তাহারা মিথ্যা বলিয়াছে, তাহাদিগকে জুলুমের নির্দেশ দিয়াছে অতএব তাহারা জুলুম করিয়াছে, তাহাদিগকে আত্মীয়তা ছিন্ন করার, নির্দেশ দিয়াছে অতএব তাহারা আত্মীয়তা ছিন্ন করিয়াছে। রাসূলুল্লাহ (সাল্লান্লাহু আলাইহি ওয়াসাল্সাম) বলেন, মানুষের মধ্যে সব [010198999129 ৬৮৮/৬৬.1171091119.00101

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।