ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৪৩ ী “তুমি তাড়াহুড়া করিয়া ফেলিয়াছ। দেরি করিলে কম পাইতে না বরং বেশীই পাইতে । অতএব তুমি এই কম পরিমানই গ্রহণ করতঃ মনে করিয়া লও তুমিও কোন প্রশংসা কর নাই আর আমিও তোমাকে কিছু দান করি নাই ।” হযরত উছমান (বাদি) হযরত তালহা (রাদিঃ) -এর দানশীলতা হযরত উছমান (রাদিঃ) হযরত তালহা রোদিঃ) -এর কাছে পঞ্চাশ হাজার দেরহাম পাইতেন। একদিন হযরত উছমান (রাদিঃ) মসজিদের দিকে চলিলেন। হযরত তালহা রোদিঃ) তাহাকে দেখিয়া বলিলেন, আপনার টাকা যোগাড় হইয়াছে নিয়া নিন। উছমান্ন রোদিঃ) বলিলেন, আবু মুহাম্মদ । এই টাকা আপনার দানশীলতার কাজের সহায়তা স্বরূপ আপনাকে দিয়া দিলাম । সাদ বিনতে আউফ বর্ণনা করেন, আমি একদা তালহা (রাদিঃ) -এর কাছে গেলাম তাহাকে অত্যন্ত চিন্তিত অবস্থায় দেখিতে পাইলাম । কারন জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, আমার কাছে কিছু মাল আসিয়া গিয়াছে উহার জন্য চিন্তিত। আমি বলিলাম, চিন্তার কি কারণঃ আপনি গোত্রের লোকজনকে ডাকিয়া তাহাদের মধ্যে বন্টন করিয়া দিন। তৎক্ষনাৎ খাদেমকে বলিলেন, যাও লোকজনকে ডাক । খাদেম লোকজনকে ডাকিয়া আনিল। তিনি সমস্ত মাল তাহাদিগকে বন্টন করিয়া দিয়া দেন। আমি খাদেমকে জিজ্ঞাসা করিলাম কি পরিমাণ মাল ছিল? সে বলিল, চার লক্ষ দেরহাম ছিল । জনৈক বেদুঈনকে তালহা (রাদিঃ) -এর বিরাট তুখন্ডের মূল্য দান একবার জনৈক বেদুঈন হযরত তালহা (রাদিঃ)-এর কাছে আসিল এবং আত্মীয়তার পরিচয় দিয়া কিছু সাহায্য চাহিল তালহা রোদিঃ) বলিলেন, ইতিপূর্বে আত্মীয়তার পরিচয় দিয়া আর কেহ সাহায্য প্রার্থনা করে নাই। যাহাই হউক আমার কিছু জমি আছে উছমান (রাদিঃ) উহা তিন লক্ষ দেরহাম দ্বারা খরিদ করিতে চান। তুমি ইচ্ছা করিলে এ জমি নিয়া নিতে পার অথবা আমি উছমান (রাদিঃ)-এর কাছে বিক্রয় করিয়া উহার মূল্য তোমাকে দিয়া দিতে পারি। সে বলিল, আমাকে মুল্যই দিয়া দিন। হযরত তালহা (রাদিঃ) জমি বিক্রয় করিয়া উহার মুল্য তাহাকে দিয়া দেন। একবার হযরত আলী (রাদিঃ) খুব কাদিতেছিলেন। কারণ জিজ্ঞাসা করা হইলে বলিলেন, আজ সাত দিন যাবৎ আমার কাছে কোন মেহমান আসিতেছে না, না জানি আল্লাহ তায়ালার কাছে আমি তুচ্ছ হইয়া গিয়াছি। . একব্যক্তি তাহার বন্ধুর বাড়ীতে আসিয়া দরজায় করাঘাত করিল। তাহার বন্ধু জিজ্ঞাসা করিল কি প্রয়োজনে আসিয়াছেন? সে বলিল, আমি চারশত দেরহাম খনগ্রস্ত হইয়া গিয়াছি। এ ব্যক্তি তাহাকে চার হাজার দেরহাম দিয়া দিল। ইহার পর ঘরে আসিয়া কীদিতে শুরু করিল । তাহার স্ত্রী বলিল, টাকা [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।