৪২ ধন-সম্পদের লোভ ও কৃপনতা মক্কায় কিছু জায়গা খরিদ করিয়া লইতেন তবে আপনার এবং সন্তানদের প্রয়োজনে আসিত। ইহার পর তিনি বাহির হইয়া গেলেন এবং কিছুক্ষণ পর ফিরিয়া আসিলেন। তখন তাহার হাতে কোন পয়সা দেখিতে পাইলাম না। আসিয়া বলিলেন, মক্কায় ঘুরাফেরা করিয়া দেখিয়াছি। মক্কায় অর্ধিকাংশ জায়গা ওয়াকফ ৷ আর ওয়াকফ ক্রয় করা জায়েয নহে । তবে মিনাতে একটি পান্থশালা তৈরি করিয়া আসিয়াছি। হাজী ভাইয়েরা উহাতে অবস্থান করিবেন । অতঃপর তিনি একটি কবিতা আবৃত্তি করিলেন যাহার অনুবাদ নিষ্নে প্রদত্ব হইল - মুহাম্মদ ইবনে আব্বাস মুহাল্লাবী বর্ণনা করেন, আমার পিতা একদা খলীফা মামুনের কাছে গেলেন । মামুন তাহাকে একলক্ষ দেরহাম হাদিয়া দিলেন। তিনি খলীফার দরবার হইতে বাহির হইয়াই সমস্ত দেরহাম দান করিয়া দেন। এই সংবাদ মামুনের কাছে পৌছিল। পুনরায় যখন তিনি মামুনের কাছে গেলেন তখন মামূন তাহাকে গঞ্জনা করিলেন। তিনি খলীফাকে লক্ষ্য করিয়া বলিলেন, আমীরুল মুমেনীন হাতে যে মাল আছে উহা দান না করা রাব্বুল আলামীনের সম্পর্কে অসমীচীন ধারণা পোষণের শামিল । ইহা শুনিয়া খালীফা মামূন তাহাকে আরো একলক্ষ দেরহাম দিয়া দেন। এক ব্যক্তি সাঈদ ইবনে সাদ-এর নিকট আসিয়া কিছু চাহিল তিনি তাহাকে একলক্ষ দেরহাম দিয়া দেয়ার নির্দেশ দিলেন। দেরহাম পাইয়া সে কীদিতে শুরু করিল। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কীদিতেছ কেন? উত্তরে বলিল, আমি এই জন্য কাদিতেছি যে, মাটি আপনার মত দানবীরকেও গ্রাস করিবে । সাঈদ ইবনে আস এই কথা শুনিয়া তাহাকে আরো এক লক্ষ দেরহাম দানের নির্দেশ দিলেন। ইবাহীম ইবনে শাকলা (রহঃ) -এর দানশীলতা একবার কবি আবু তাম্মাম ইব্াহীম ইবনে শাকলার প্রশংসায় একটি কবিতা লিখিল। ইব্রাহীম তখন অসুস্থ ছিলেন। আবু তাম্মামের প্রশংসা গ্রহণ করিলেন এবং দ্বার রক্ষীকে বলিলেন তাহাকে উপটৌকন দিয়া দাও । আর এই কথা বলিয়া দাও যে, আমি সুস্থ হইলে ইহার পূর্ণ প্রতিদান দিব । আবু তাম্মাম দুই মাস কাল অপেক্ষা করিল। অবশেষে বিরক্ত হইয়া আরেক কবিতা লিখিয়া পাঠাইল যাহার অনুবাদ নিশ্বে প্রদত্ব হইল - “আমার প্রশংসাপত্র গ্রহণ করা এবং উহার প্রতিদান সাথে সাথে না দেওয়া হারাম যেমনিভাবে সোনা রূপা বাকি বেচা কেনা হারাম ।” এই কবিতা ইব্রাহীমের কাছে পৌছিলে দ্বাররক্ষীকে জিজ্ঞাসা করিলেন, সে কত দিন যাবৎ অপেক্ষা করিতেছে? উত্তরে বলিল দুই মাস যাবৎ। ইব্রাহীম বলিলেন, তাহাকে ত্রিশ হাজার দেরহাম দিয়া দাও আর আমার কাছে দোয়াত কলম আন । অতঃপর তিনি পদ্যে আবু তাম্মামের প্রতি লিখিয়া পাঠাইলেন- [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।