ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

ধন-সম্পদের লোভ ও কৃপনতা 8১ ইমাম শাফেয়ী রেহঃ) -এর দানশীলতা ইমাম শাফেয়ী (রহঃ) বলেন, আমি হাম্মাদ ইবনে আবু সুলাইমানকে এইজন্য ভালবাসি যে, একদিন তিনি গাধায় আরোহন করিয়া কোথাও যাইতে ছিলেন । গাধাকে দ্রুত গতিতে চালানোর কারণে তাহার কুর্তার একটি বোতাম খুলিয়া যায়। পথিমধ্যে জনৈক দরজীকে দেখিয়া তিনি গাধা হইতে নামিতে চাহিলেন। দরজী আগাইয়া আসিয়া বলিল, আপনার নামিতে হইবে না আমিই ঠিক করিয়া দিতেছি। হাম্মাদ দরজীর কাজে খুশী হইয়া তাহাকে একটি থলি বাহির করিয়া দিলেন যাহার মধ্যে দশটি দীনার ছিল । অতঃপর দরজীর কাছে ওযর জানাইলেন যে, ইহা কম হইয়া গিয়াছে আমার কাছে আর নাই বিধায় দিতে পারিলাম না। ইমাম শাফেয়ী (রহঃ) তখন নিজের জন্য নিম্নোক্ত কবিতা আবৃত্তি করেন (১) ৩1১৮০] ৯] ১৮ ০৮৪৯] ০15 % 2 ১৪] 00০ 15 ৮৪5 ৮৪41 0 ০০৮০)। ৪০৬০৮] ৬৭০০ ০৮১৭ * ০ জি ৮ ভে] ৬০৪০৪ ৬। আফসোস্‌। আমার যদি মাল থাকিত তবে মানবতাশীল ও সন্ত্রা্ত গরীবদের জন্য খরচ করিতাম। কেহ যদি আমার কাছে আসিয়া কিছু চায় আর আমাকে ওযর ও আপারগতা প্রকাশ করিতে হয় যে আমার কাছে কিছু নাই তবে ইহা আমার জন্য বিরাট একটি মুসীবত। রবী ইবনে সুলাইমান বর্ণনা করেন, একবার এক ব্যক্তি আসিয়া ইমাম শাফেয়ী (রহঃ) -এর সাওয়ারীর রিকাব ধরিল। ইমাম শাফেয়ী (রহঃ) বলিলেন, হে রবী । তাহাকে চারটি দীনার দিয়া দাও আর তাহাকে বলিয়া দাও এখন আর কিছু নাই। হুমাইদী বর্ণনা করেন, একবার ইমাম শাফেরী রেহঃ) সানআ হইতে মক্কায় আগমন করিলেন এবং সঙ্গে দশহাজার দীনার লইয়া আসিলেন। অতঃপর মক্কার বাহিরে একটি তাবু খাটাইলেন এবং দীনারগুলি একটি কাপড়ে ছড়াইয়া দিলেন। ইহার পর যে কেহ তাহার কাছে আসে তাহাকে একমুষ্ঠি করিয়া দীনার দিতে থাকেন । এইভাবে যোহরের নামায পর্যন্ত সমস্ত দীনার দান করিয়া শেষ করিয়া দেন। আবু ছাউর বর্ণনা করেন, একবার ইমাম শাফেয়ী রেহঃ) মকায় গমনের ইচ্ছা করিলেন। তাহার সহিত কিছু মাল ছিল। তিনি তাহার দানশীলতার কারণে পয়সা হাতে রাখিতেন না। আমি বলিলাম, আপনি যদি এই টাকা দ্বারা টীকা- (১) ইমাম শাফেয়ী (রহঃ) কাব্য রচনায় যথেষ্ট দক্ষতা ছিল কিন্তু তিনি ইহার প্রতি আকৃষ্ট হন নাই। তিনি বলেন, কাব্য রচনা যদি আলেমদের জন্য দোষণীয় না হইত তবে আমি কবি লবীদের চাইভেও বড় কবি হইতাম। “আমার মনে বহু কাজ করিতে চায় কিন্তু অর্থে সংকুলান হয় না। আমার মন কখনও কার্পন্যের আনুগত্য করেনা কিন্তু আমার অর্থ ও সামর্থ্য এতটুকু লাভ হয় না যে দান করিব ।” [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।