ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৪৪ ধন-সম্পদের লোভ ও কৃপনতা লইয়া চলিয়া গেল এবং প্রয়োজনীয় কাজ সমাধা করিল। এই দিকে চাদা সংগ্রহকারী ব্যক্তি যে কবরবাসীকে সম্বোধন করিয়া কথা বলিয়াছিল তাহাকে ব্বপ্রে দেখিল। কবরবাসী তাহাকে বলিতেছে, আমি তোমার সমস্ত কথা শুনিয়াছি তবে উত্তর দেওয়ার অনুমতি ছিল না তাই উত্তর দিতে পারি নাই । তবে তুমি আমার বাড়ীতে যাইয়া আমার সন্তানদিগকে বল তাহারা যেন চুলার জায়গাটি খনন করে। উহার নীচে একটি মশক রক্ষিত আছে। উহাতে পাঁচশত দীনার রহিয়াছে। এ গুলি বাহির করিয়া এ নবজাত শিশুর পিতার কাছে লইয়া যাও। ভোরে এ ব্যক্তি কবরবাসীর বাড়ীতে গেল এবং তাহার সন্তানদের কাছে সমস্ত ঘটনা খুলিয়া বলিল, তাহারা বলিল, ঠিক আছে আপনি বসুন। তাহারা এ জায়গা খনন করিয়া দীনার গুলি বাহির করিল এবং তাহার সম্মুখে আনিয়া রাখিল, সে বলিল এই দীনারের মালিক আপনারা, আমার স্বপ্েরকি ধর্তব্য আছে? তাহারা বলিল, তিনি যদি মৃত্যুর পর দানশীলতার কাজ করিতে পারেন তবে আমরা জীবিত থাকিয়া কি তাহা করিতে পারিব না? তাহাদের পিড়াপিড়িতে এ ব্যক্তি দীনার গুলি নবজাত শিশুর পিতার কাছে লইয়া গেল এবং বৃত্তান্ত বর্ণনা করিল। সে তন্মধ্য হইতে একটি দীনার লইয়া দুই ভাগ করিল । এক ভাগ দ্বারা তাহার করজ পরিশোধ করিল আরেক ভাগ নিজের কাছে রাখিয়া দিল এবং বলিল ইহাই আমার জন্য যাথেষ্ট অবশিষ্ট দীনার আপনি ফকির মিসকিন দিগংক সদকা করিয়া দিন । ঘটনা বর্ণনাকারী আবু সাঈদ বলেন, আমি জানিনা তাহাদের মধ্যে কে সব চাইতে দানবীর । ইমাম শাফেয়ী (রহঃ) -এর যুগের জনৈক দানশীলের ঘটনা বর্ণিত আছে, ইমাম শাফেয়ী (রহঃ) মিশরে, মৃত্যুরোগে আক্রান্ত অবস্থায় আতস্মীয়-স্বজনকে বলিলেন, আমার মৃত্যু হইলে অমুক ব্যক্তিকে আমাকে গোসল দিতে বলিবে। তীহার ইন্তিকালের সংবাদ পাইয়া এ ব্যক্তি উপস্থিত হইল এবং বলিল, তীহার ডাইরীটি আমাকে দিন । সে ডাইরী খুলিয়া দেখিল ইমাম শাফেয়ী (রহঃ) -এর কাছে বিভিন্ন লোকের সত্তর হাজার দেরহাম খণ রহিয়াছে । এ ব্যক্তি সমস্ত খণ নিজ দায়িতে নিয়া গেল এবং পরিশোধ করিয়া দিল আর বলিল, আমার গোসল দেওয়ার অর্থ ইহাই(১) আবু সাঈদ হারকুশী নীশাপুরী বলেন, আমি যখন মিশরে গেলাম তখন এ ব্যক্তিকে তালাশ করিলাম । মানুষের কাছে জিজ্ঞাসা করিলে তাহারা পরিচয় বলিয়া দিল। আমি তাহার বাড়ীতে গেলাম, তাহার সন্তান সন্তৃতির মধ্যে তাহার বরকতে শুভলক্ষণ পরিলক্ষিত ও প্রস্ফুটিত হইতে ছিল, ইহার প্রমাণও কোরআনে কারীম হইতে বুঝে আসিয়া গেল- / ০৯৯ ত “আর তাহাদের পিতা ছিল নেককার ।” টীকা -€১) অর্থাৎ খণ মুক্ত করা । 00101998999 129 ৬৮৮/৬৬.1171091119.00101

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।