ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৩৯ আপনাকে ত্রিশ হাজার দীনার খণ পরিশোধ করার জন্য দেওয়া হইল আরো ত্রিশহাজার অতিরিক্তও দেওয়া হইল । কাইস ইবনে সাদ (রহঃ) -এর দানশীলতা বর্ণিত আছে, একদা হযরত কাইস ইবনে সা'দ অসুস্থ হইলেন । তাহার বন্ধ বান্ধব তীহাকে দেখার জন্য আসিতে দেরি করিলেন: তাহাকে বলা হইল যে, তাহারা যেহেতু আপনার কাছে ধণী তাই লজ্জায় আসিতেছেনা | তিনি বলিলেন, আল্লাহ তায়ালা এ মালকে অপমানিত করুন। যাহার কারণে আমার ভাইয়েরা আমাকে দেখার জন্য আসিতে পারিতেছেনা ৷ অতঃপর তিনি এক ব্যক্তির মাধ্যমে ঘোষণা দিয়া দিলেন যে, যাহার কাছে কাইস ইবনে সাদ -এর খান আছে, সে আজ হইতে খণ মুক্ত। বর্ণিত আছে, এ দিনই বিকালে দর্শনার্থীদের এত ভিড় হইয়া ছিল যে তাহার ঘরের সিঁড়ি ভাঙ্গিয়া গিয়াছিল। আশআছ ইবনে কাইস (রহঃ) -এর দানশীলতা আবু ইসহাক বলেন, আমি একবার একজন পাওনাদারের তালাসে কুফায় আসআছ ইবনে কাইছের মসজিদে নামায আদায় করিলাম । নামায শেষ করার পর এক ব্যক্তি আসিয়া আমার সম্মুখে একজে'ড়া কাপড় ও একজোড়া জুতা রাখিয়া দিল। আমি বলিলাম, আমি তো এই মসজিদের স্থায়ী মুসন্পী নহি। উপস্থিত লোকজন বলিল, আশআছ ইবনে কাইছ গতরাত্রে আসিয়া ছিলেন। তিনি বলিয়াছেন, যে কেহ এই মসজিদে নামায আদায় করে তাহাকে এক জোড়া কাপড় ও এক জোড়া জুতা দান করিবে । নিকট শুনিয়াছি, শাফিঈ যিনি মক্কায় খানায়ে কাবার খাদেম ছিলেন বর্ণনা করেন, মিশরে এক ব্যক্তি ছিল, সে ফকিরদের জন্য মানুষের নিকট হইতে চাদা সং করিয়া দিত ৷ একবার এক কাফিরের একটি সন্তান জন্থহণ করিল । সে আসিয়া এ ব্যক্তিকে বলিল, আমার একটি সন্তান জন্ম গ্রহণ করিয়াছে । তাহার ভরণ পোষনের জন্য আমার কাছে কিছুই নাই । সে তাহাকে লইয়া বহু লোকের কাছে গেল কিন্তু ঘটনাক্রমে কাহারো কাছে কিছু পাইলনা। অবশেষে এক ব্যক্তির কবরের কাছে আসিয়া বলিল, ভাই । তোমার প্রতি আল্লাহ রহমত বর্ষণ করুন। আপনি জীবদ্দশায় মানুষকে খুব 'দান খয়রাত করিয়াছেন । আজ আমি বহু লোকের কাছে ঘুরিয়াছি। তাহাদের কাছে একটি নবজাত শিশুর জন্য কিছু পয়সা চাহিযাছি কিন্তু কেহই কোন উত্তর দেয় নাই। ইহার পর সে নিজেই একটি দীনার বাহির করিল এবং দুই ভাগ করিয়া এক ভাগ নিজের কাছে রাখিয়া দিল আরেক ভাগ নবজাত শিশুর পিতাকে দিয়া বলিল, ইহা তোমাকে করয স্বরূপ দিলাম, তোমার হাতে যখন পয়সা হয় পরিশোধ করিয়া দিবে । এ ব্যক্তি দীনারের টুকরা [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।