৩৮ ধন-সম্পদের লোভ ও কৃপনতা নাছ হব সাদি) প্রতিদিন ভিন আটজন নারিনরিলা রানি পর্যন্ত কথা বলিতেন না। আমাশ (রহঃ) বর্ণনা করেন, একদা আমার একটি বকরী রোগাক্রান্ত হইয়া পড়িয়াছিল। খাইছামা ইবনে আব্দুর রহমান প্রতিদিন আসিয়া ইহার খোজ খবর লইতেন এবং জিজ্ঞাসা করিতেন বকরীটি ঠিকমত খায় কিনা, বাচ্চারা দুধ ছাড়া কিভাবে থাকিতেছেঃ তিনি যখন চলিয়া যাইতেন তখন আমাকে বলিতেন, আপনার বিছানার নীচে যাহা পান নিয়া নিবেন। এইভাবে বকরী রোগমুক্ত হওয়া পর্যন্ত আমার কাছে তাহার পক্ষ হইতে তিনশত দীনারেরও অধিক লাভ হইয়াছিল । আমার মনে আকাঙ্খা জাগিয়াছিল, হায় বকরীটি যদি সুস্থ না হইত। আব্দুল মালিক ইবনে মারোয়ান আসমা বিনতে খারেজাকে বলিলেন, আপনার কতিপয় চরিত্র ও গুনের সংবাদ আমার কাছে পৌছিয়াছে। আপনি সেইগুলি আমাকে বলুন। আসমা বলিলেন, এইগুলি আমার নিকট হইতে না শুনিয়া অন্যের নিকট হইতে শুনিলে ভাল হইত । আব্দুল মালিক কসম দিয়া বলিলেন, আপনাকেই বলিতে হইবে । আসমা বলিলেন, আমীরুল মুমিনীন । আমি আমার সাথীদের সম্মুখে পা এলাইয়া বসিনা। আমি যখন কাহারো কোন উপকার করি তখন আমার মাধ্যমে তাহার যতটুকু উপকার সাধিত হইয়াছে উহার চাইতে বড় মনে করি আমার প্রতি তাহার উপকারকে । আর কাহাকেও কিছু দান করিলে উহাকে বেশী মনে করিনা । সাঈদ ইবনে খালেদ ও সুলাইমান ইবনে আব্দুল মালিক (রহঃ) এর দানশীলতা সাইদ ইবনে খালেদ একদা সুলাইমান ইবনে আব্দুল মালিকের কাছে গেলেন। সাঈদ ইবনে খালেদ অত্যন্ত দানবীর ব্যক্তি ছিলেন । তাহার অভ্যাস ছিল, যদি কেহ তাহার নিকট কিছু চাহিত আর দেওয়ার মত কিছু না থাকিত তবে তাহাকে একটি দস্তাবিজ লিখিয়া দিতেন যে, এত টাকা আমার জিম্মায় রহিল যখন আমার হাতে টাকা আসে তখন দিয়া দিব। সুলাইমান ইবনে আব্দুল মালিক তাহার এই অবস্থা দেখিয়া নিম্নোক্ত রচনাটি পাঠ করিলেন, “আমি প্রতুষে এক ঘোষককে ঘোষণা দিতে শুনিয়াছি, কে দানবীর ও দাতাকে সাহায্য করিবে?” অতঃপর জিজ্ঞাসা করিলেন, আপনার কি প্রয়োজন আছে বলুন। সাঈদ বলিলেন, আমার কিন্তু খণ আছে। জিজ্ঞাসা করিলেন, কি পরিমান? উত্তরে বলিলেন ত্রিশ হাজার দীনার। সুলাইমান ইবনে আব্দুল মালিক বলিলেন, [01910999099 125 ৬৬/5/.8111001118.00101
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।