ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৩৭ বলিয়াছেন, তুমি যদি আমার ছেলে হইয়া থাক তবে আমার এই ঘোড়াটি অমুক ব্যক্তিকে দিয়া দাও। জনৈক কুরাইশী ব্যক্তি কোন এক সফর হইতে ফিরিতেছিল। পথিমধ্যে দেখিল এক আরব বেদুঈন ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় পড়িয়া আছে। তাহাকে দেখিয়া বলিল, আমাকে কিছু সাহায্য করিবেন কি? এ ব্যক্তি আপন গোলামকে বলিল, তোমার নিকট যাহা আছে তাহা এই ব্যক্তিকে দিয়া দাও । গোলাম এ বেদুঈনের কোলে চার হাজার দেরহাম ঢালিয়া দিল। সে দুর্বলতার কারণে দেরহাম গুলি নিয়া উগিতে পারিতেছিলনা ৷ সে কীদিতেছিল। কুরাইশী ব্যক্তি জিজ্ঞাসা করিল, তুমি কীদিতেছ কেন? সম্ভবতঃ আমি যাহা দান করিয়াছি তাহা তোমার জন্য কম হইয়াছে ।.সে বলিল না, কম হয় নাই, আমি কীদিতেছি এই জন্য যে, মাটি আপনার এই বদান্যতাকেও গ্রাস করিয়া ফেলিবে। আব্দুল্লাহ ইবনে আমেরের দানশীলতার অপর একটি ঘটনা দেরহাম দ্বারা একটি বাড়ী খরিদ করিয়াছিলেন । রাত্রে খালেদের পরিবারের কান্না শুনিতে পাইয়া আপন পরিবারস্থ লোকজনকে জিজ্ঞাসা করিলেন তাহারা কাদিতেছে কেন? উত্তরে তাহারা বলিল, বাড়ীর জন্য । আব্দুল্লাহ ইবনে আমের তৎক্ষনাৎ গোলামকে ডাকিয়া বলিলেন, যাও খালেদ পরিবারকে যাইয়া বল, এই বাড়ী ও বাড়ীর মূল্য সবই তাহাদের । ইমাম মালেক (রহঃ) -এর দানশীলতা বর্ণিত আছে একদা খলীফা হারুনুর রশীদ ইমাম মালেক রেহঃ) -এর নিকট পাচশত দীনার হাদিয়া পাঠাইলেন। এই সংবাদ লইয়া ইবনে সাদ রহঃ) -এর কাছে পৌছিলে তিনি ইমাম মালেক (রহঃ) -এর নিকট একহাজার দীনার পাঠাইলেন। হারুনুর রশীদ এই সংবাদ শুনিতে পাইয়া অত্যন্ত রাগাবিত হইলেন যে, আমি পাঠাইয়াছি পাচশত দীনার আর আপনি আমার প্রজা হইয়া এক হাজার দীনার পাঠাইয়াছেন? লাইছ ইবনে সা'দ বলিলেন, আমীরুল মুমিনীন । আমার দৈনিক আয় 77752575559 ন্যায় ব্যক্তিকে দিতে লজ্জা বোধ হইল । কথিত আছে, তাহার উপর কখনও যাকাত ওয়াজিব হইতনা । অথচ তাহার দৈনিক আয় ছিল এক হাজার । আরো কথিত আছে, জনৈকা মহিলা তাহার নিকট মধু চাহিয়া ছিল। তিনি এ মহিলাকে এক মটকা মধু দিয়াছেন. তীহাকে বলা হইল, এই মহিলাকে আরো কম দিলেও প্রয়োজন সারিয়া যাইত । তিনি বলিলেন, মহিলা তাহার শানমত চাহিয়াছে আমি আমার. নেয়ামত অনুপাতে দান করিব। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।