ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৩৬ ধন-সম্পদের লোভ ও কৃপনতা (রাদিঃ) জিজ্ঞাসা করিলেন, আমার ভাই হাসান কি দান করিয়াছে? বৃদ্ধা বলিল এক হাজার দীনার ও এক হাজার বকরী। অতঃপর তিনিও এক হাজার দীনার এবং এক হাজার বকরী দিয়া আব্দুল্লাহ ইবনে জাফরের নিকট পাঠাইলেন। আব্দুন্্াহ ইবনে জাফর হযরত হাসান ও হুসাইন (রাদিঃ) -এর দানের কথা জানার পর আরো দুই হাজার দীনার ও দুই হাজার বকরী দিয়া দিলেন এবং বলিলেন, আপনি যদি আগে আমার কাছে আসিতেন তবে এত পরিমান দান করিতাম যে, তাহাদের দান করা মুশকিল হইয়া যাইত। অতঃপর মহিলা চার হাজার দীনার ও চার হাজার বকরীসহ স্বামীর কাছে ফিরিয়া গেল। আব্দুল্লাহ ইবনে আমেরের দানশীলতা একবার আব্দুল্লাহ ইবনে আমের ইবনে কারীয মসজিদ হইতে বাহির হইয়া একাকী বাড়ীর দিকে যাইতে ছিলেন । বনি ছকীফের একটি ছেলে আসিয়া তাহার সঙজী হইল । তিনি ছেলেকে জিজ্ঞাসা করিলেন, আমার কাছে তোমার কোন প্রয়োজন আছে কিঃ ছেলেটি বলিল, ভি না, আপনি একা যাইতেছেন আপনার যাহাতে কোন অসুবিধা না হয় তাই আপনার সহিত চলিলাম। আব্দুল্লাহ ইবনে আমের তাহার হাত ধরিয়া ঘরে লইয়া গেলেন এবং তাহাকে এক হাজার দীনার দিয়া বলিলেন তুমি এই গুলি খরচ কর, তোমার অভিভাবক তোমাকে উত্তম আদব শিখাইয়াছে। এক মাইয়্যেতের দানশীলতা বর্ণিত আছে, একদা একটি আরব কাফেলা কোন এক দানবীর ব্যক্তির কবর যিয়ারত করিতে গেল। তাহারা সেই কবরের পার্শবেই রাত্রি যাপন করিল । রাত্রে তাহাদের মধ্য হইতে এক ব্যক্তি স্বপ্নে এ কবরবাসীকে দেখিতে পাইল । সে তাহাকে বলিতেছে, তুমি তোমার এই উটটি আমার উৎকৃষ্ট ঘোড়াটির বিনিময়ে আমার কাছে বিক্রয় করিয়া দাও। আমি ইহা দ্বারা তোমাদের মেহমানদারী করিব ঘোড়াটি আসলেও প্রসিদ্ধ ছিল। আর এই ব্যক্তির উটটিও ছিল মোটা তাজা । যাহাই হউক সে সম্মত হইল, স্বপ্রেই বেচাকেনা সম্পন্ন হইয়া গেল। এবং তখনই উটটি জবেহ করিয়া দিল। ঘুম হইতে জাগিয়া দেখিল উটের সীনা হইতে রক্ত ঝরিতেছে। সে তাড়াতাড়ি উটটি জবেহ করিয়া সাথীদের মধ্যে বন্টন করিয়া দিল। সবাই ইহা দ্বারা নিজ নিজ প্রয়োজন সারিয়া নিল। অতঃপর তাহারা এ জায়গা হইতে প্রস্থান করিল । দ্বিতীয় দিন পথিমধ্যে আরেক কাফেলার সহিত সাক্ষাৎ হইল । তন্মধ্যে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, আপনাদের মধ্যে অমুক ব্যক্তি আছে কিঃ অর্থাৎ এ ব্যক্তির নাম লইয়া বলিল যে স্বপ্ন দেখিয়াছিল। সে বলিল, আমিই সেই ব্যক্তি। এ ব্যক্তি জিজ্ঞাসা করিল আপনি অমুক ব্যক্তির নিকট কিছু বিক্রয় করিয়াছেন কি? সে বলিল, হ্যা, স্বপ্নযোগে আমার উটটি তাহার কাছে তাহার ঘোড়ার বিনিময়ে বিক্রয় করিয়াছি। এ ব্যক্তি বলিল, নিন এইটি তাহার ঘোড়া, আপনি স্বপ্রে. যাহাকে দেখিয়াছেন তিনি আমার পিতা । তিনি আমাকে [0101998999129 ৬৮৮/৬৬.1171091119.00101

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।