ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৩৫ করিয়া পড়িলেন এবং এ ব্যক্তিকে আরো একলক্ষ দেরহাম দিয়া দিলেন। এই বার সে চিন্তায় পড়িয়া গেল না জানি এই টাকা আমার নিকট হইতে ছিনাইয়া নেওয়া হয়। তাই সে চলিয়া গেল। তৃতীয় দিন আমীর পুনরায় কাষ্ঠ ফলকটি বাহির করিয়া পড়িলেন এবং এ ব্যক্তিকে ডাকাইলেন। কিন্তু তাহাকে আর পাওয়া গেল না। আমীর বলিলেন, যতক্ষণ আমার কাছে একটি দীনার ব! দেরহামও থাকিত ততক্ষণ আমি তাহাকে দান করিতাম । ইমাম হাসান ও ইমাম হুসাইন (রাদিঃ) -এর জনৈকা বৃদ্ধা মহিলাকে দানশীলতা আবুল হাসান মাদায়েনী বর্ণনা করেন, একদা হযরত হাসান, হযরত হুসাইন ও আবদুল্লাহ ইবনে জাফর (রাদিঃ) হজ্জপালনের উদ্দেশ্যে বাহির হইলেন। পথিমধ্যে রসদ ফুরাইয়া গেলে পিপাসা অনুভব করিলেন। হঠাৎ একবৃদ্ধা মহিলাকে এক নিভৃত তাবুতে দেখিতে পাইলেন । মহিলাকে জিজ্ঞাসা করিলেন, আপনার কাছে পান করার কিছু আছে কিঃ মহিলা উত্তরে বলিল হ্যা, আছে। তাহারা সাওয়ারী হইতে নামিয়া আসিলেন এবং তাবুর কাছে একটি ছোট্ট বকরী দেখিতে পাইলেন, মহিলা বলিল, তোমরা বকরীটি আন এবং উহার দুধ দোহন করিয়া পান কর। তাহারা বকরীর দুধ দোহন করতঃ পান করিলেন। তারপর জিজ্ঞাসা করিলেন আপনার কাছে খাইবার কিছু আছে কিঃ মহিলা বলিল, খাইবার অন্য কিছু নাই এই বকরীটি আছে। ইহাই জবেহ করিয়া দাও আমি তোমাদের জন্য রান্না করিয়া দেই। তাহারা বকরীটি জবেহ করিয়া দিলেন। আর মহিলা উহা রান্না করিয়া দিলেন । তাহারা খানা পিনা করিলেন, কিছুক্ষণ আরাম করিলেন ইহাতে দুপুর অতিবাহিত হইয়া গেল। বিকালে রওয়ানা হওয়ার সময় মহিলাকে বলিলেন, আমরা কুরাইশী ৷ হজ্জ পালনের উদ্দেশ্যে যাইতেছি। যখন হজ্জ হইতে নিরাপদে ফিরিব তখন আমাদের সহিত সাক্ষাৎ করিলে ইনশাআল্লাহ আপনার উপকার করিব । এই বলিয়া তাহারা চলিয়া গেলেন। কিছুক্ষণ পর বৃদ্ধার স্বামী আসিয়া যখন ঘটনা জানিতে পারিল বৃদ্ধার প্রতি অত্যন্ত রাগান্বিত হইয়া বলিল, তুমি চিননা জাননা এমন লোককে আমার বকরী খাওয়াইয়া দিয়াছ আর বলিতেছ তাহারা কুরাইশী ৷ যাহাই হউক কিছু দিন পর এ স্বামী স্ত্রীকে কোন প্রয়োজনে মদীনায় আসিতে হইল । তাহারা উটের গোবর সংগ্রহ করতঃ উহা বিক্রয় করিয়া জীবিকা নির্বাহ করিত । ঘটনাক্রমে এ বৃদ্ধা হযরত হাসান (রোদিঃ) -এর বাড়ীব নিকট দিয়া যাইতে ছিল। হাসান (রাঃ) ঘরের দরজায় বসা ছিলেন । বৃদ্ধাকে দেখিতেই তিনি চিনিয়া ফেলিলেন। তাড়াতাড়ি গোলামকে পাঠাইয়া বৃদ্ধাকে আনাইলেন। হাসান (রোদিঃ) বৃদ্ধাকে জিজ্ঞাসা করিলেন, আপনি আমাকে চিনিতে পারিয়াছেন, বৃদ্ধা বলিল, না। হাসান রোদিঃ) বলিলেন, আমি তো এ ব্যক্তি যে অমুক দিন আপনার মেহমান হইয়াছিলাম । আপনি বকরী জবেহ করিয়া আমাদের মেহমানদারী করিয়াছিলেন। বৃদ্ধা বলিল, আপনিই এ ব্যক্তি? তিনি বলিলেন, হ্যা, হযরত হাসান (রোদিঃ) তাহাকে এক হাজার দীনার ও এক হাজার বকরী দিয়া হযরত হুসাইন (রাদিঃ) -এর কাছে পাঠাইলেন। হযরত হুসাইন [010199999129 ৬৮৮/৬৬.1171091119.0010]
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।