ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৩৪ ধন-সম্পদের লোভ ও কৃপনতা আব্দুল্লাহ বিন সা'দ রেহঃ) এর দানশীলতা । একবার মিশরে দুর্ভিক্ষ দেখা দিয়াছিল। তখন সেখানাকার শাসক ছিলেন আব্দুল্লাহ বিন সাদ । তিনি বলিলেন, আল্লাহর কসম আমি শয়তানকে স্পষ্টরূপে জানাইয়া দিব যে, আমি তাহার দুশমন ৷ এই বলিয়া তিনি স্বচ্ছলতা ফিরিয়া না আসা পর্যন্ত অভাব গ্রস্থদিগকে সাহায্য করিতে রহিলেন। যখন তিনি অবসর প্রাপ্ত হন তখন তাহার কাছে ব্যবসায়ীদের দশ হাজার দেরহাম পাওনা ছিল । তিনি আপন স্ত্রীদের পঞ্চাশ কোটি টাকার গহনা বন্ধক রাখিলেন। পরে যখন খণ পরিশোধ করতঃ গহনাপাতি মুক্ত করার মত সুযোগ হইল না তখন পাওনাদারগণের নিকট লিখিয়া পাঠাইলেন যে, গহনাপাতি বিক্রয় করিয়া নিজ নিজ পাওনা নিয়া নাও আর অবশিস্ট টাকা যাহারা আমার কোন দান পায় নাই তাহাদিগকে দিয়া দাও। আবু তাহের ইবনে কাছীর -এর দানশীলতা আবু তাহের ইবনে কাছীর শিয়া ছিলেন। এক ব্যক্তি তাহার কাছে আসিয়া বলিল হযরত আলী (রাদিঃ) -এর দোহাই দিয়া প্রার্থনা করিতেছি, আমাকে অমুক বাগানটি দিয়া দিন। আবু তাহের বলিলেন, যাও, তোমাকে এ বাগানটি দিয়া দিলাম আর উহার সাথে যে বাগান রহিয়াছে উহাও দিয়া দিলাম । সংলগ্ন বাগানটি উহার কয়েক গুন বড় ছিল। মা'ন ইবনে যায়েদা বসরার গর্ভর্ণর ছিলেন, একবার জনৈক কবি তাহার সহিত সাক্ষাৎ করিতে গেল। দীর্ঘ দিন অপেক্ষা করার পরও সাক্ষাতের সুযোগ হইল না। অবশেষে একদিন তাহার কোন এক খাদেমকে বলিল, আমীর যখন বাগানে বাহির হন তখন অনুগ্রহ করিয়া আমাকে জানাইবে । আমীর যখন বাগানে বাহির হইলেন তখন এ খাদেম প্রতিশ্রতি অনুযায়ী কবিকে জানাইল। কবি একটি কাষ্টফলকে একটি চরণ লিখিয়া পানিতে ভাসাইয়া দিল। পানির স্রোতের গাতি ছিল বাগানের দিকে ৷ আমীর পানির কাছে বসা ছিলেন। হঠাৎ কাষ্ঠ ফলকটি আমীরের দৃষ্টি গোচর হইল। তিনি উঠাইয়া দেখিলেন উহাতে লেখা আছে - (০৮৯৩ এ ০0 ০01 গে ৮ লিজ ০ চৈ ০ সহিহ “হে মানের বদান্যতা! তুমিই মা'নকে আমার প্রয়োজনের কথা জানাইয়া দাও। কারণ তোমাকে ছাড়া আমার আর কেহ নাই যে মানের কাছে আমার জন্য সুপারিশ করিবে ।” মা'ন জিজ্ঞাসা করিলেন, এই ব্যক্তি কে ? তখন কবিকে ডাকা হইল। তাহাকে জিজ্ঞাসা করা হইল, তুমি এই কবিতা কিভাবে পড়িয়াছঃ সে চরণটি পাঠ করিয়া শুনাইল। মান তৎক্ষণাৎ দশহাজার দেরহাম দিয়া দিলেন এবং কাষ্ট ফলকটি বিছানার নীচে রাখিয়া দিলেন। পরদিন আবার এ কাষ্ট ফলকটি বাহির [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।