ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৩৩ ইমাম হাসান রোদিঃ) -এর দানশীলতা একবার এক ব্যক্তি হযরত হাসান (রাদিঃ) -এর নিকট আপন প্রয়োজন জানাইল । হাসান (রাদিঃ) বলিলেন, তুমি যে আমার নিকট সাহায্য চাহিয়াছ ইহার হক অতি বড়। কিন্তু তোমার প্রয়োজন কতটুকু তাহা জানা আমার জন্য দুকঙ্কর। তুমি যে পরিমাণ পাওয়ার যোগ্য সেই পরিমান আমার কাছে নাই। অধিকন্তু আল্লাহর রাস্তায় যতবেশীই দেওয়া হয় তাহা কমই বটে । যাহাই হউক তোমার প্রয়োজন অনুপাতে আমি দিতে পারিবনা তবে তুমি যদি অল্পেতৃষ্ট থাক এবং অধিক দানের জন্য আমাকে অতিরিক্ত কষ্টে না ফেল তবে উপস্থিত যাহা আছে তাহা তোমার সামনে পেশ করিব । এ ব্যক্তি বলিল, হে নবী দৌহিত্র আপনি যাহাই দেন তাহাই সন্তুষ্ট চিত্তে গ্রহণ করিব। দান করিলে কৃতজ্ঞ হইব আর দান না করিলে আপনাকে অপারগ মনে করিব । হযরত হাসান (রাদিঃ) আপন হিসাব রক্ষক, ডাকাইলেন। আপন জরুরী খরচাদির হিসাবের পর বলিলেন, তিন লক্ষ দেরহামের অতিরিক্ত যাহা হয় তাহা নিয়া আস। সে পঞ্চাশ হাজার দেরহাম আনিয়া উপস্থিত করিল । তিনি জিজ্ঞাসা করিলেন । পচ হাজার দীনার কোথায়? উত্তরে বলিল, আমার কাছে রহিয়াছে। তিনি বলিলেন, এ গুলিও নিয়া আস। এ গুলিও উপস্থিত করা হইল । অতঃপর হযরত হাসান (রাদিঃ) দেরহাম দীনার সবগুলি এ ব্যক্তিকে দিয়া বলিলেন কুলি নিয়া আস । সে দুইজন কুলি নিয়া আসিল । হাসান (রাদিঃ) কুলির পারিশ্রমিক বাবত আপন চাদরটিও দিয়া দিলেন। হিসাব রক্ষক বলিল আমাদের জন্য একটি দেরহামও রখিলেন নাঃ তি বলিলেন, আল্লাহর কাছে বিরাট প্রতি দানের আশা করিও । হযরত ইবনে আব্বাস (রাদিঃ) -এর দানশীলতার ঘটনা হযরত ইবনে আব্বাস (রাদিঃ) যখন বসরার গভর্নর ছিলেন তখন তথাকার কতিপয় আলেম তাহার নিকট আসিয়া বলিলেন, আমাদের এক প্রতিবেশী - রহিয়াছে সে এত নামায রোযা করে যে, প্রত্যেকেই তাহার মত হইতে চায় সে আপন কন্যাকে ভ্রাতুষ্পুত্রের কাছে বিবাহ দিয়াছে কিন্তু টাকা পয়সার অভাবে স্বামীগৃহে পাঠাইতে পারিতেছেনা । হযরত ইবনে আববাস (রাদিঃ) তাহাদের হাত ধরিয়া ঘরের কোনে লইয়া গেলেন, এবং সিন্দুক খুলিয়া ছয়টি থলি বাহির করিলেন এবং বলিলেন এই গুলি নিয়া চল। তাহারা থলি গুলি নিয়া চলিলেন তারপর তাহার মনে ধ্যানের উদয় হইল যে, এই টাকা পয়সার কারণে তাহার নামায রোযা বিদ্িত হইবে । দুনিয়ার কারণে আল্লাহর ইবাদত বিদ্বিত হইবে ইহা হইতে পারে না। তাই চল আমরা যাইয়া স্বয়ং তাহার প্রয়োজন মিটাইয়া দিব এবং কন্যাকে স্বামীগৃহে পাঠানোর ব্যবস্থা করিয়া দিব। পরিশেষে তাহাই করিলেন এবং সন্তোষ জনক ভাবেই করিলেন ৷ [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।